27
Jun
সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। মাস ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। আর আজ অর্থাৎ সোমবার বেলা ১২.১৫ মিনিটে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। জানা যাচ্ছে এই মনোনয়ন পত্র দাখিলের সময়ে যশবন্তের সঙ্গে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক ছাড়াও এদিন বিরোধী এই প্রার্থীর সমর্থনে রাজধানী দিল্লিতে হাজির হচ্ছেন বিরোধী শিবিরের একগুচ্ছ শীর্ষ স্থানীয় নেতারা। যেমন তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায়, শান্তনু সেন, নাদিমুল হক এবং বিধায়ক তাপস রায়। অন্যদিকে সংসদে উপস্থিত হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার,…
