02
Jul
বহু প্রশ্নের মুখে ছিলো মহারাষ্ট্র সরকার। টালমাটাল পরিস্থিতির মাঝে সব জল্পনার অবসান ঘটিয়ে, অল্প সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ হাসিল করেছেন তিনি। বৃহস্পতিবারই মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। মাত্র কয়েক দিনের মধ্যেই মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছেন প্রায় একা হাতেই। কিন্তু এখনও তাঁর অনেক পরীক্ষা বাকি আছে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর 'প্রথম পরীক্ষা' দেবেন তিনি। নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিন্ডেকে। আসলে ৪ জুলাই অনুষ্ঠিত হবে আস্থা ভোট। সেখানেই সব ফয়সালা হবে। ৩ এবং ৪ জুলাই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। ৩ জুলাই বিধানসভার স্পিকার নির্বাচন হবে এবং পরের দিন আস্থা ভোট। সেই…
