28
Dec
দল বদল না করায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতা হামলাকারী বিজেপি'র স্থানীয় নেতারা রাম মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বিনয় কুমার মন্ডল (৪২) । তার বাড়ি রাজনগর এলাকায়। আক্রান্ত বিনয়বাবুর স্ত্রী ধ্বনিরানী মন্ডল সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পদে ছিলেন…
