17
Mar
মালদা, ১৭ মার্চ । পণের দাবিতে স্ত্রীর ওপর মানসিক অত্যাচার ও মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো তৃণমূলের এক সংখ্যালঘু অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, স্ত্রী সেবেনা বিবি। অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত তুলিসিহাটা অঞ্চল তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি তালেব শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে। তার দুটো বিয়ে। তার মধ্যে সেবেনা বিবি দ্বিতীয় পক্ষের স্ত্রী।তার একটি পাঁচ বছরের কন্যা সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে তালেব শেখের বিরুদ্ধে বেশ কয়েকবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্বিতীয় স্ত্রী…
