উত্তরবঙ্গ

পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

শিলিগুড়ি:- রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ‍্যে ফুটিয়ে তুলেছে ভ্রাতৃত্ব বোধ থেকে দেশে প্রেম মানব বন্ধন ও একাধিক উপন্যাসের মধ‍্যদিয়ে প্রেম বন্ধনে বেঁধে ছিলেন।বুধবার সেই বিশ্ব কবির তীরধান দিবস। এই দিনটিকে যথা মর্যাদার সাথে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান মিলি সিনহা,মেয়র পারিষদ সোভা সুব্বা সহ শহরের একাধিক সংস্কৃতিক ব‍্যক্তিত্বরা বাঘাযতীন পার্কে রবিন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল‍্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে রবি ঠাকুরের একাধিক গানে শিল্পীদের সঙ্গে কন্ঠ মেলান মেয়র গৌতম দেব।
Read More
জলপাইগুড়িতে ১০ দফা বিক্ষোভ মিছিল আলু চাষিদের

জলপাইগুড়িতে ১০ দফা বিক্ষোভ মিছিল আলু চাষিদের

জলপাইগুড়ি:- আলু চাষিদের ওপর পুলিশি হয়রানি বন্ধ, ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ।মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষি সংগঠণের পক্ষ থেকে উল্লেখিত দাবী আদায়ের লক্ষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়।পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারী নির্দেশের বিরূদ্ধে, যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যে সরকারের জারী নিষেধাজ্ঞা অন্যতম।এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরূদ্ধে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষি…
Read More
সুখবর মধ্যবিত্তদের জন্য, এবার কমতে চলেছে গ্যাসের দাম

সুখবর মধ্যবিত্তদের জন্য, এবার কমতে চলেছে গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। জানা যাচ্ছে, পাইপলাইনের মাধ্যমের কম খরচে প্রাকৃতিক গ্যাস কীভাবে রাজ্যের নানান হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছনো যায়, তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে এলপিজি, সিএনজি-র থেকেও স্বল্প মূল্যে বাংল্র মানুষ গ্যাস পাবেন! নবান্নে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করেছেন। জানা যাচ্ছে, পাইপলাইনের দ্বারা গ্যাস সরবরাহের কাজ যাতে রাজ্যে আরও তাড়াতাড়ি সম্ভব হয় সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল। সেই বোঠকে হুগলি এবং পূর্ব বর্ধমানে এই প্রকল্পের…
Read More
দুর্নীতি মামলায় গ্রেফতার আরও দুই

দুর্নীতি মামলায় গ্রেফতার আরও দুই

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের নানান প্রান্তে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবার এই মামলায় এক তৃণমূল নেতা এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হল। রেশন দুর্নীতির সূত্রে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন দেগঙ্গার তৃণমূল কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই মুকুল রহমান ওরফে আলিফ নুর। বেশ কিছু নথিও নিয়ে আসতে বলা হয়েছিল আনিসুর এবং আলিফকে। জানা যাচ্ছে, ইডি দফতরে হাজিরা দেওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর গ্রেফতার করা হয়েছে আনিসুর এবং আলিফকে। উল্লেখ্য, এই মামলায়…
Read More
৪ কোটি টাকা পার্কিং ফি বাকি বাংলাদেশের

৪ কোটি টাকা পার্কিং ফি বাকি বাংলাদেশের

আপনি যদি রাস্তার কোথাও আপনার গাড়ি বা বাইক পার্ক করেন তবে আপনাকে পার্কিং ফি দিতে হয়। পার্কিং ফি সাধারণত ঘন্টা দ্বারা চার্জ করা হয়. যারা দীর্ঘ সময় ধরে তাদের গাড়ি বা বাইক পার্কিং লটে রাখেন, তাদের হিসাব মাসিক ভিত্তিতে করা হয়। কিন্তু যদি বলা হয়, কারও কাছে পার্কিং ফি বকেয়া ৪ কোটি টাকা! না, গাড়ির জন্য নয়, এই পার্কিং ফি বিমানের জন্য। কিন্তু এত পার্কিং ফি কীভাবে থাকল? ছত্তিশগড়ের রায়পুরে একটি বিমান পার্ক করা হয়েছে। জানা গেছে, এটি বাংলাদেশের একটি বিমান। ৯ বছর ধরে রায়পুর বিমানবন্দরে বিমানটি দাঁড়িয়ে আছে। আর পার্কিং ফি হয়েছে প্রায় ৪ কোটি টাকা! জানা গেছে, বাংলাদেশের…
Read More

খোকার অভিমান (তিথি সরকার)

খোকার অভিমান (তিথি সরকার) সূর্যি মামা পূব আকাশেউঠেছে কেমন ঝলমলিয়ে,ওই দেখোনা আলোর ছটায়শস্যগুলো হেসে বেড়ায়,পাখিরা আজ রঙিন নাচেমেতেছে সবাই মহৎসবে,কৃষাণ ভাইও যাচ্ছে ক্ষেতেরয়েছে তাদের লাঙ্গল কাঁধে,মিনু দিদি ছন্দে ছন্দেযাচ্ছে কেমন জল আনতে,সবাই কেমন ব্যস্ততাতেতাকাচ্ছে না আজ আমার দিকে,তবুও আমি ওদের দেখিকারণ ওদের ভালোবাসি,মা বলেছে ভালোবাসলেভালোবাসা পাবেই পাবে।
Read More
বকেয়া পরিশোধের দাবিতে ঠিকাদারদের উত্তরকন্যা অভিযান

বকেয়া পরিশোধের দাবিতে ঠিকাদারদের উত্তরকন্যা অভিযান

শিলিগুড়ি:- ১০০ দিনের কাজ শেষে শ্রমিকেরা মজুরি পেয়েছে। কিন্তু এখনও বঞ্চিত ঠিকাদারেরা। অভিযোগ, কাজের জন্য নির্মাণ সামগ্রী সরবরাহ করলেও তা বাবদ রাশি এখনও বকেয়া। এই পরিস্থিতিতে এবার পথে নামলো নর্থবেঙ্গল মনরেগা ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।  বকেয়া আদায়ের দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে সামিল হলেন তারা। ফুলবাড়ি বাজার এলাকা থেকে মিছিল শুরু করে উত্তরকন্যার পথে রওনা হতেই পুলিশি বাধায় থমকে দাঁড়াতে হয় তাদের। পরে ১০ সদস্যের প্রতিনিধি দল রওনা হন উত্তরকন্যার উদ্দেশ্যে। বকেয়া রাশি পাওয়ার আশায় দাবি সনদ পেশ করা হয়।তারা জানান, বকেয়া রাশি দ্রুত না মেটানো হলে আগামীতে নবান্ন অভিযান এমনকি কেন্দ্রের কাছেও দরবার করা হবে। প্রয়োজনে দিল্লীতে ধর্না দেওয়া হবে৷
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে

শিলিগুড়ি:- বাংলার ঐতিহ্যবাহি ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম জন্ম শতবর্ষ পালন করা হলো শহর শিলিগুড়িতে।শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্দ‍্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে  বিকাশ ঘোষ সুইমিং পুলের সামনে ক্লাবের পতাকা উত্তোলন কেক কাটা সহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিষ্টি মুখের মধ‍্য দিয়ে পালন করা হলো ক্লাবের শতবর্ষ উদযাপন। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সকল সদস‍্য সহ শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ওর্য়াড কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ নান্টু পাল, মদন ভট্টাচার্য,  অনুপ বোস, বাবলু তালুকদার  সহ একাধিক ব‍্যক্তিত্বরা উপস্থিত থেকে এই বিশেষ দিনটিকে উদযাপন করা হয়।
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাইকেল চেপে জনসংযোগ করলেন পার্থপ্রতিম রায়

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাইকেল চেপে জনসংযোগ করলেন পার্থপ্রতিম রায়

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সাইকেল নিয়ে কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ড এ গিয়ে জনসংযোগ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়।২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে নেতৃত্বদের সাইকেলে চেপে জনসংযোগের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই সাইকেলে চেপে জনসংযোগে নেমে পড়েছেন প্রাক্তন সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়।এদিন সাত সকালে সাইকেলে চেপে জনসংযোগে বেরিয়ে এলাকার মানুষের সাথে কথা বলেন।  জনসংযোগ শেষে পার্থপ্রতিম রায় জানান আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ করছি। আগামী দিনেও এধরনের জনসংযোগ চলতে থাকবে।
Read More
বেশ কিছু নথি লাগবে লক্ষীর ভান্ডারের টাকা পেতে

বেশ কিছু নথি লাগবে লক্ষীর ভান্ডারের টাকা পেতে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ অথবা ১২০০ টাকা দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীর বেশ কয়েকটি নথি থাকা একেবারে ‘মাস্ট’। এক্ষেত্রে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হয় ২৫ বছর। বর্তমানে রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড থাকতেই হবে। সেই সঙ্গেই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক…
Read More
অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি

অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ রয়েছে। যার ফলে কৃষকদের কাছ থেকে আলু কিনছে না আলু ব্যবসায়ীরা। তাই অন্য রাজ্যে আলু রপ্তানির দাবিতে আজ কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করে আলু চাষিরা। এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপির পাশাপাশি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষিরা। তাদের অভিযোগ আলু চাষ করতে গিয়ে প্রচুর ব্যয় হয়েছে।সরকার অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার কারণে আলুর দাম পড়ে গিয়েছে। আলুর ব্যবসায়ীরা আলু কিনছে না।এই অবস্থা চলতে থাকলে কৃষকরা প্রচুর লস করবে। লোনের টাকা পরিশোধ করতে পারবে না তারা। তাই দ্রুত আলু রপ্তানি চালু করার দাবি জানায় তারা।
Read More
ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন

ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন

জলপাইগুড়ি:-মিনি টর্নেডো বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত ৩১ শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় মিনি টর্নেডোর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তা পাড়ের বার্নিশ গ্রামের একাংশ।  সেই থেকেই বিদস্থ পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ মিশন। বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতীর বিভিন্ন চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন ওই এলাকায় মানুষের হাতে  সুপারি, নারকেল, তেজপাতা গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের  সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, আজ আমরা…
Read More
রাঙ্গাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা

রাঙ্গাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা

শিলিগুড়ি:- রাঙ্গাপানিতে ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে রাঙ্গাপানি রেলগেট বন্ধ হয়ে গিয়েছে। লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে।  গত জুন মাসে রাঙ্গাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদা-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘা-ই এখনও পুরোপুরি শুকোয়নি। তার দেড় মাসের মধ্যেই এদিন ওই এলাকায় এবার বেলাইন হল মালগাড়ি। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বারবার কেন ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
Read More
জলপাইগুড়ির কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার, মৃৎ শিল্পীদের ব‍্যস্তাতাও এখন তুঙ্গে

জলপাইগুড়ির কুমারটুলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার, মৃৎ শিল্পীদের ব‍্যস্তাতাও এখন তুঙ্গে

জলপাইগুড়ি:- দুর্গোৎসবের কাউন্ডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর ডঙ্কা‌ বাজছে চারদিকে। আর মাত্র দু'সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ‍্র মাস শুরু হতে যাচ্ছে। এক বছরের অপেক্ষার অবসান হবে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কৈলাশ থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন‌ উমা। বতর্মানে তার‌ই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন। এখন‌ও আসছেন অনেকে। রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল‍্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দাম‌ও এখন প্রায় আকাশছোঁয়া। যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি…
Read More