উত্তরবঙ্গ

শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল ‘প্রয়াস’

শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল ‘প্রয়াস’

দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন। এই পুজো উপলক্ষ্যে ২০৫ জন আন্ডারপ্রিভিলেজড মেয়েদের নিজের ইচ্ছে মতো জামাকাপড় কেনার ব্যবস্থা করে ‘প্রয়াস’ নামে একটি সমাজসেবী সংস্থা। ১২০০ টাকার জামাকাপড় ও প্রসাধন সামগ্রী কিনে তাদের প্রত্যেকের মুখে ছিল খুশির হাসি। 'প্রয়াস' এর এই প্রচেষ্টাই রয়েছে যে এই আন্ডারপ্রিভিলেজড শিশুরা যেন সমাজে কখনও নিজেদের একা না ভাবে। তাদের শৈশবের স্মৃতি যেন অন্য শিশুর মতো মধুর হয়। প্রয়াসের এই সুন্দর প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে। ‘প্রয়াস’-এর উদ্যোগের শরিক হয়ে আপনিও শিশুর মুখে হাসি ফোটাতে পারেন। বাড়াতে পারেন আপনার মানবিকতার হাত!
Read More
১০০ দিনের কাজের টাকা বকেয়া, সমস্যায় কন্ট্রাকটরা

১০০ দিনের কাজের টাকা বকেয়া, সমস্যায় কন্ট্রাকটরা

কোচবিহার:- কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের প্রায় ১২০০  ঠিকাদারের ৪৮১ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া টাকা প্রদানের দাবিতে আজ কোচবিহার জেলা মনরেগা কন্ট্রাক্টর এসোসিয়েশন এর পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা আজ কোচবিহার রাসমেলা ময়দানে জমায়েত হয়ে কোচবিহার শহরের উপর দিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়।জেলা শাসকের দপ্তরে গিয়ে তারা স্মারকলি প্রদান করে। তাদের অভিযোগ কোচবিহার জেলায় ১০০ দিনের কাজের লেবার পেমেন্ট হয়ে গেলেও যারা মাল সাপ্লাই দিয়েছে তাদের পেমেন্ট বকেয়া রয়েছে। তিন বছর ধরে সেই টাকা আটকে রাখা হয়েছে। যার ফলে সমস্যায় পড়েছে কন্ট্রাকটরা।
Read More
পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃনমূল কাউন্সিলারের,ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের

পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃনমূল কাউন্সিলারের,ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের

শিলিগুড়ি:-পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃনমূল কাউন্সিলারের।ভাংচুর না করেই ফিরে যেতে হলো পুরকর্মীদের।শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ব্যবসায়ীরা বাজার বসান।জানা গিয়েছে,সোমবার শিলিগুড়ি পুরনিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিস দেওয়া হয়।রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা সেই কারনেই এই উচ্ছেদের নোটিস বলে খবর। এই বাজারের উপর প্রায় ১৪৯টি পরিবারের জীবিকা নির্ভর করছে।তাই পুরনিগমের নোটিস দেওয়ার পর ব্যাবসায়ীরা তাদের দোকান খালি করে দিলেও তৃনমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দিলীপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন।তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা।মঙ্গলবার সকাল থেকেই পুরনিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়…
Read More
ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহার:- ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুবসমাজ সেই সময়ই ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা। মাথাভাঙ্গা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললেও অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ শহরবাসীর। তবে সম্প্রীতি নজরে আসে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের যুবক-যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। নজরে আসামাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে। ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে। রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে…
Read More
ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে

ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে

জলপাইগুড়ি:- ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে।জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায় এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজও একই ছবি দেখা গেল।সকালবেলা কোন কারণে মাটির নিচের পানীয় জলের পাইপ ফেটে যায়।এর ফলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হয়। সবচেয়ে বড় সমস্যা হয় পানীয় জলের গতি কমে যাওয়ার ফলে জল নিতেও অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের অনুরোধ পৌরসভার কাছে অবিলম্বে এর সুরাহা করা।
Read More
ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বর্ষণের সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গের নানান অংশ। আজও দক্ষিণের প্রত্যেকটি জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।…
Read More
জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

জলপাইগুড়ি:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা।এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়লো। একমাস জুড়ে এই মেলা চলবে। বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব।গতকাল রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভ্রমণ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল। মন্দির চত্বরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন…
Read More
অসময়ে বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

অসময়ে বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

জলপাইগুড়ি:- অসময়ে বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল! সমুদ্র পেরিয়ে এলো ওরা বন্য প্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে, আনন্দে আত্মহারা বনবস্তির কচিকাঁচার দল।প্রজনন ঋতু চলছে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের, তবে ওরা যে এসেছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বন্য প্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে।অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত বারো জনের সম্প্রতি সেই ইচ্ছের অনেকটাই পূরণ হলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধূরাম বন বস্তিতে। এদিন বন ও বনবস্তির কচিকাঁচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে, দুর্গম বন বস্তিতে রাজ্যে সরকারের পানীয় জল, অঙ্গনওয়ারি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে…
Read More
ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ

ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ

জলপাইগুড়ি:- ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ।সোমবার বাংলা পক্ষ সংগঠণের তরফ থেকে এই বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জলপাইগুড়ি শহরের বুকে পথ সভা সহ প্রতিবাদ মিছিল করে সর্ব সাধারণের সামনে জেলা তথা রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রকৃত অবস্থান তুলে ধরে। এই প্রসঙ্গে বাংলা পক্ষ জলপাইগুড়ির তরফে প্রকাশ রায় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি, এস এস সি সহ অন্যান্য সরকারি চাকরি গুলোর ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজে ডোমিশিয়াল সার্টিফিকেট বার করে চাকরির পরীক্ষায় বসে যাচ্ছে, যে কারনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা, বি এস এফ, সি আর পি এফ সহ বিভিন্ন…
Read More
নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং পুরনিগমের ব্যবস্থাপনায় রকমারি বৃক্ষ রোপণ কর্মসূচি

নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং পুরনিগমের ব্যবস্থাপনায় রকমারি বৃক্ষ রোপণ কর্মসূচি

শিলিগুড়ি:- নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় শিলিগুড়ির সূর্যসেন পার্কে সোমবার ৫০ টি ফলের গাছ রোপন করা হলো। মূলত ফলের গাছ লাগানোর কারণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনি বন্য জীব অর্থাৎ পশু পাখি সেই ফল খেয়ে বেঁচে থাকবে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। মেয়র বলেন শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগমের পক্ষে শিলিগুড়ি শহরকে সবুজ করে তোলা সম্ভব না। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারন মানুষ এগিয়ে আসলেই শহরকে আরো সুন্দর এবং সবুজ গড়ে তোলা সম্ভব।
Read More
একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ

একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি:- একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন চিপ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল। এদিন শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী বিধায়করা উন্নয়নের জন্য অল্প টাকা পান। কিন্তু সেই টাকাও জেলাশাসকরা আটকে রাখছেন। আমি নিজে ৬০ টির বেশি প্রকল্পর জন্য জেলাশাসকের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সাত থেকে আটটি কাজ হয়েছে।বাকিগুলো আটকে রাখা হয়েছে। এছাড়াও বিধানসভার বিভিন্ন কমিটি, এরপর রোগী কল্যাণ সমিতির মতো উন্নয়নমূলক কমিটি থেকে বিরোধী বিধায়কের বঞ্চিত রাখা হচ্ছে। এছাড়া গজলডোবায় জমির কেলেঙ্কারি…
Read More
বাজার থেকে দাম বেশি, শপিং মলে হানা রাজ্যে প্রশাসনের

বাজার থেকে দাম বেশি, শপিং মলে হানা রাজ্যে প্রশাসনের

জলপাইগুড়ি:- জলপাইগুড়ির একটি শপিংমলে আলু ও পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আচমকাই ওই শপিং মলে অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ।শনিবার ওই শপিং মলে অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জায়গায় সরকারি মূল্যে‌ ২৫ টাকা মূল্যে আলু ও ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির‌ চেষ্টা চলছে। আবার খুচরো বাজারে ২৮- ৩০ টাকা দরে আলু বিক্রি হওয়ার কথা অথচ‌ দেখা যাচ্ছে জলপাইগুড়ির একটি শপিংমলে আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৫২ টাকা কেজি দরে। এই…
Read More
পাহাড়ী দুই জেলা সহ সমতলে বৃষ্টির পূর্বাভাস বাড়াচ্ছে আশঙ্কা

পাহাড়ী দুই জেলা সহ সমতলে বৃষ্টির পূর্বাভাস বাড়াচ্ছে আশঙ্কা

জলপাইগুড়ি:- পাহাড়ে বৃষ্টির জেরে হঠাৎ করে তিস্তা নদীতে প্লাবন, বিপন্ন কৃষি জমি সহ জনপদ, সেচ বিভাগের বাঁধ ভাঙ্গার আশঙ্কা।গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে হটাৎ নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারনে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেচ বিভাগের বাঁধে চাপ পরে ভেঙেছে। সেচ বিভাগের বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ এলাকার চাষাবাদ বর্তমানে জলের তলায়। পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই বাঁধের কোন কারণে বড়সড় ক্ষতি হলে চ্যাংমারি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান অনুকুল…
Read More
স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি:- নুতন আঙ্গিকে এবং নুতন ভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগম।স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে সকল আধিকারিক পুর-কমিশনার, মহকুমা শাসক দের সঙ্গে মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারেন। আলোচনার শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে যানান স্টেডিয়াম সংস্কারের জন‍্য যে কাজ পুরনিগম হাতে নিয়েছে তা একটি অংশের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে।বর্ষার জন‍্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়াও গৌতমবাবু জানান স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ক্ষতিয়ে দেখবার জন‍্য এই আলোচনা।গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ বিদ‍্যালয় ও ক্লাব নিয়ে "মেয়র কাপ" মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে…
Read More