উত্তরবঙ্গ

নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারের উদ‍্যোগে বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারের উদ‍্যোগে বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন

জলপাইগুড়ি:- করোনার পর আবার দীর্ঘ চার বছর পর স্কুলে সাইন্স এক্সিবিশন পোগ্রাম। উৎসাহে আনন্দে পড়ুয়ারা।নর্থ বেঙ্গল সাইন্স সেন্টারের উদ‍্যোগে বেলাকোবা হাইস্কুলে অনুষ্ঠিত হলো সাইন্স এক্সিবিশন পোগ্রাম। সোমবার এবং মঙ্গলবার দুদিন ধরে স্কুলে এই অনুষ্ঠান চলবে। করোনা মহামারির আগে ২০১৯ সালে শেষ বারের মতো স্কুলে এই সাইন্স এক্সিবিশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ চার বছর পর সাইন্স এক্সিবিশন হওয়ায় খুশীর পাশাপাশি উৎসাহি স্কুলের পড়ুয়ারা। পড়ুয়াদের বক্তব্য, বিজ্ঞান নিয়ে অনেক কিছু বই এর পাতায় পরি তবে প‍্যাট্রিকাল ভাবে দেখা সম্ভব হয়ে ওঠে না। এই সাইন্স এক্সিবিশন পোগ্রামের ফলে আমাদের সুবিধা হবে।মাঝেমধ্যে এই রকম পোগ্রাম ফের স্কুলে অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছে পড়ুয়ারা।স্কুলে ছোটোদের…
Read More
ইসুজু মোটরস ইন্ডিয়া দেশব্যাপী ‘ইসুজু আই-কেয়ার মনসুন ক্যাম্প’ করতে চলেছে

ইসুজু মোটরস ইন্ডিয়া দেশব্যাপী ‘ইসুজু আই-কেয়ার মনসুন ক্যাম্প’ করতে চলেছে

ইসুজু মোটরস ইন্ডিয়া তার ইসুজু ডি-ম্যাক্স পিক-আপ এবং এসইউভি-এর জন্য 'ইসুজু আই-কেয়ার মনসুন ক্যাম্প' নামে একটি দেশব্যাপী পরিষেবা চালু করেছে। ক্যাম্পের লক্ষ্য গ্রাহকদের সুবিধা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ প্রদান, যাতে বর্ষার মরশুমে ঝামেলামুক্ত ড্রাইভিং অভিজ্ঞতা থাকে। পরিষেবা ক্যাম্পটি ২২ জুলাই থেকে ২৮ জুলাই, ২০২৪ পর্যন্ত সমস্ত ইসুজু অনুমোদিত ডিলার পরিষেবা আউটলেট জুড়ে অনুষ্ঠিত হবে৷ গ্রাহকরা এই সময়ের মধ্যে তাদের যানবাহনের জন্য বিশেষ অফার এবং সুবিধা পেতে পারেন। আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বই এবং পুনের মতো প্রধান শহরগুলি সহ সারা দেশে ভন্ডুপ, দুর্গাপুর, হুব্বালি, ইটানগর, কর্নল, কোলাপুর, এলবি নগর, লে, মান্ডি, নাসিক, ত্রিসুর, ত্রিচি, নদীয়া-এর মতো ৬২টি স্থানে ক্যাম্প সংগঠিত…
Read More
সেবকের কাছে ধসের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো যান চলাচল

সেবকের কাছে ধসের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো যান চলাচল

শিলিগুড়ি:- বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একের পর এক ধসের খবর উঠে আসছে। যার কারণে বারবার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষকে। সোমবার সকালে সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথে মংপুর কাছে আচমকাই নেমে আসে ভূমি ধস। যার কারণে দীর্ঘক্ষন আটকে থাকতে হয় পর্যটকদের। খবর পাওয়ার সাথে সাথে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজারের সাহায্যে ধস সরানোর কাজ শুরু করা হয়। এই ঘটনার ফলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে বলে জানা গিয়েছে।
Read More
সাংসদ ও ডি আর এম এসেছেন জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে

সাংসদ ও ডি আর এম এসেছেন জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে

জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শনে সাংসদ ও ডি আর এম।শনিবার দুপুরে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার অমৃত ভারত প্রকল্পের অধীনে চলা কাজ সরেজমিনে পরিদর্শন করতে জলপাইগুড়ি ষ্টেশনে আসেন, রেলের এই উচ্চ পদস্ত কর্তার সঙ্গে ছিলেন,জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়।পরিদর্শন শেষে ডি আর এম জানান, দ্রুত গতিতে কাজ চলছে, কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই গুলোই খোজ নিতে আসা।অপরদিকে এই কর্মযজ্ঞ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ বলেন, আমাদের ওপর মানুষ আস্থা রেখেছেন এবারও, আমরাও মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবো।
Read More
বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা ফিরছেন

বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা ফিরছেন

বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন।সেই আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।খারাপ পরিস্থিতির জন্য ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া থেকে ভারতীয়রা।সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন চলছে বাংলাদেশে। সেই আন্দোলনের জেরে বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।এই পরিস্থিতির জেরে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। এছাড়া বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছেন তারাও ঘরে ফিরে আসছেন। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে কেউ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির, কেউ বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও…
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেসের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেসের

দাম কমাও, নয়তো গদি ছাড়ো। এই‌ স্লোগান তুলে জলপাইগুড়িতে আন্দোলন শুরু করল জাতীয় কংগ্রেস কমিটির সদস্যরা।শনিবার জাতীয় কংগ্রেস কমিটির জেলা সভাপতির নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে জোরদার আন্দোলন শুরু করেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকি সেনগুপ্ত।আন্দোলনে অংশগ্রহণ করেন কংগ্রেসের মহিলা কমিটির সদস্যরাও‌।জলপাইগুড়ির দিনবাজারে শনিবার সকাল থেকে চলে আন্দোলন। অবিলম্বে আলু পেঁয়াজ সহ বিভিন্ন রকমের সবজির দাম কমানোর দাবিতে সরব হন আন্দোলনকারীরা।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা কংগ্রেসের সদস্যরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, বর্তমানে আলু পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন শাক সবজির দাম আকাশছোঁয়া। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই দাম বৃদ্ধি হয়েছে। তাই সরকারকে দ্রুত এই সমস্ত জিনিসের…
Read More
প্রকাশ্যে এলো স্ট্রী ২-এর নতুন পোস্টার

প্রকাশ্যে এলো স্ট্রী ২-এর নতুন পোস্টার

বলিউড খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী 2' হল 2024 সালের একটি উচ্চ প্রত্যাশিত হরর কমেডি ছবি। 'X'-এ নিয়ে যাওয়া, 'স্ত্রী' তারকা ক্যাপশন সহ 'স্ত্রী 2'-এর একটি নতুন পোস্টার নামিয়েছেন, “এক বাদি সুচনা - মাত্র 2 দিনে ও স্ত্রী আ রাহি হ্যায়! গ্রামে বিশৃঙ্খলা দেখা দেয় কারণ তারা বারবার বলছে, 'স্ত্রী ওয়াপাস আ গায়ে'। 'স্ত্রী' চরিত্রে শ্রদ্ধা কাপুরের ঝলক দেখা যেতে পারে, সাথে তামান্না ভাটিয়া টিজারে উপস্থিত হয়েছেন। ছবিটিতে মূল কাস্ট রয়েছে, যার মধ্যে রয়েছে অপশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি এবং অন্যান্যরা। রাজকুমার রাও, তার বন্ধু এবং শ্রদ্ধার সাথে, তাদের রসায়ন দিয়ে ভক্তদের আরও একবার বিমোহিত…
Read More
তলব করা হলো শাহাজাহানের ভাইকে

তলব করা হলো শাহাজাহানের ভাইকে

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের গ্রেফতার হয়েছেন। এবার আরও তিনজনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিনকে। একইসঙ্গে ডাকা হয়েছে সন্দেশখালির ‘বাঘে’র জামাই এবং তাঁর গাড়ির চালককে। এবার হাজিরা এড়ালে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। এদিকে সিরাজুদ্দিনকে তলব করা হলেও, এখনও অবধি তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। ED আধিকারিকদের অনুমান, তদন্ত…
Read More
বাগডোগরা থানায় ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা থানায় ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা থানায় ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ৪৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হলো।শুক্রবার বাগডোগরা থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবির আয়োজন করা হয়।এদিনের শিবিরে পুলিশ কর্মীরা থেকে শুরু করে সাধারণ মানুষ রক্তদান করেন। উপস্থিত ছিলেন এসিপি দেবাশীষ বোস, বাগডোগরা থানার ওসি পার্থ সারথী দাস সহ অন্যান্যরা।
Read More
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

দীর্ঘদিন ধরে বেহাল কোচবিহার শহরের দুর্গাবাড়ি চৌপতি থেকে ধর্মতলা মোড় পর্যন্ত রাস্তাটি।তুফানগঞ্জ,দিনহাটা ,মাথাভাঙ্গা থেকে শহরে ঢোকার সমস্ত বড় ট্রাক অথবা বাস গুলি ওই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে। যার ফলে বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তাটির।সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের।প্রতিনিয়ত গাড়ি চলাচল করায় প্রচন্ড ধুলায় নাজেহাল পরিস্থিতি এলাকাবাসীর।অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে সেই রাস্তা আটকে দিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।
Read More
টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো এক ব্যক্তির

টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো এক ব্যক্তির

টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাত ফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি…
Read More
ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান ই রিক্সা চালক ইউনিয়নের

ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান ই রিক্সা চালক ইউনিয়নের

টোটো চালকদের উপর পুলিশের অত্যাচার এবং বিভিন্ন সময়ে তাদের হয়রানি করার প্রতিবাদে মোট ছয় দফা দাবি নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়ন। এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা আজ কোচবিহার শহরে একটি মিছিল করে এবং সদর মহকুমা শাসকের দপ্তরে এটি স্মারকলিপি প্রদান করে।
Read More
কড়া নির্দেশ রাজ্যের তরফে

কড়া নির্দেশ রাজ্যের তরফে

অনবরত অনিয়মকে রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনেক সময়ই দেখা যায় স্কুল শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। কখনও অফিসিয়াল কাজ কখনও কিছু অ্যাকাডেমিক কাজও থাকে। আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র ছাত্রীদের। এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কোনও নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনও কাজ ছাড়া অন্য কোনও কারণে যদি কোনো শিক্ষক স্কুল সময়ে ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী…
Read More
ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অবশেষে উন্মোচন হলো ডাকাতি কাণ্ডের রহস্য।পুলিশের পক্ষ থেকে জানানো হয় রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা বেসরকারি বাসটিতে আনা হচ্ছিল 5 কেজি রুপোর গয়না। আর সেই রুপোর গয়না লুট করতেই দুষ্কৃতীরা বাসে উঠে এই ডাকাতির ঘটনা ঘটায়। গত পয়লা জুলাই ঘোকসাডাঙ্গা রাইস মিল এলাকায় একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতি উঠে পড়ে এবং বাসের ড্রাইভার এর কেবিনে থাকা কয়েকটি ব্যাগ তুলে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। অবশেষে আজ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান সেই ব্যাগে ছিল ৫ কেজি রুপোর…
Read More