উত্তরবঙ্গ

মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন

মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন

 আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে‌ আসে। আজ‌ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের কারবালা‌ প্রান্তরে‌ রয়েছে লাঠিখেলার বিরাট‌ প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Read More
চ্যানেল বাড়িয়ে ও পণ্য উদ্ভাবনের মাধ্যমে ভারতীয় বাজারে গুরুত্বপূর্ণ অংশ নিতে  হাইসেন্স-এর দুর্দান্ত পরিকল্পনা

চ্যানেল বাড়িয়ে ও পণ্য উদ্ভাবনের মাধ্যমে ভারতীয় বাজারে গুরুত্বপূর্ণ অংশ নিতে  হাইসেন্স-এর দুর্দান্ত পরিকল্পনা

কনজিউমার ইলেকট্রনিক্স ও অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রির জগতে হাইসেন্স বিশ্বজুড়ে অতিপরিচিত একটি নাম। এবার তারা পূর্ব-ভারতে নিজেদের জোরদার করে তুলতে গ্রহণ করেছে এক অভূতপূর্ব উন্নতির পরিকল্পনা। খুচরো মার্কেটে নিজেদের শক্তিশালী করার পাশাপাশি হাইসেন্স বাজারে আনতে চলেছে নানান শ্রেণীর উচ্চগুণমানের জিনিসপত্র—তারমধ্যে টিভি যেমন আছে, তেমনি রয়েছে এ.সি। পূর্বাঞ্চলে নিজেদের সর্বশ্রেষ্ঠ করে তোলাই হাইসেন্স এর সুদৃঢ় লক্ষ্য। বাজার সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে হাইসেন্স, রিটেলার এবং ডিস্ট্রিবিউটরদের কাছে আন্তরিকভাবে সহযোগিতা চায়, যাতে গ্রাহকরা উপযুক্ত মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির জিনিসগুলি সহজে পেতে পারে। এই পার্টনারশিপ ও একটি গ্রাহক-কেন্দ্রিক পদ্ধতির ব্যবহার করে, হাইসেন্স, পূর্ব ভারতে বিপুল উন্নয়নের সুযোগকে পুঁজির হাতিয়ার করে তুলতে চায়। হাইসেন্স হতে চায় গ্রাহকদের প্রথম…
Read More
শিলিগুড়িতে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, মেয়রের সারপ্রাইজ ভিজিট

শিলিগুড়িতে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, মেয়রের সারপ্রাইজ ভিজিট

আগস্ট মাসে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।মঙ্গলবার সকালে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে সারপ্রাইজ ভিজিট করে এমনটাই জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।জানা গিয়েছে, ডাম্পিং গ্রাউন্ডে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ শুরু হয়েছে অনেক আগেই।সেই কাজ শেষ করে ইউনিট চালুর কথা ছিল জুন মাসেই। কিন্তু ধীর গতিতে কাজ চলার জেরে ইউনিট এখনও চালু করা সম্ভব হয়নি৷এই পরিস্থিতিতে আজ সকালে আচমকাই পরিদর্শনে যান মেয়র গৌতম দেব৷দ্রুত কাজ শেষ করার কথা জানান তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু হবে।ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করা হবে।এছাড়াও বসানো হবে লক গেট।এছাড়াও একাধিক ব্যবস্থা থাকবে বলে…
Read More
প্রতি বছরের মতো এবারও শিলিগুড়িতে মহরম উপলক্ষে তাজিয়া তৈরির ধুম

প্রতি বছরের মতো এবারও শিলিগুড়িতে মহরম উপলক্ষে তাজিয়া তৈরির ধুম

বুধবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা কোরে শোক ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম পড়েছে। শিলিগুড়ির বেলডাঙ্গি তুম্বাজোত এলাকায় তাজিয়া তৈরির এমনই তোড়জোরের ছবি নজরে এলো। মহরমের দুই মাস আগে থেকেই তাজিয়া বানাতে শুরু করেছেন এমডি নাসির। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মহরমে শখের জন্য এই তাজিয়া বানিয়ে থাকেন।তার বানানো এই তাজিয়া শিলিগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা যায়। তিনি তুর্কি, ইরাক, ইন্দোনেশিয়ার  প্রসিদ্ধ মসজিদের আদলে তাজিয়া বানিয়ে থাকেন।
Read More
দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো সুস্বাদু বোরোলি মাছ

দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো সুস্বাদু বোরোলি মাছ

দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরলো বোরোলি। প্রতি বছর বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বোরোলি মাছ, শীতের আগ পর্যন্ত ভালো মাত্রায় দেখা মেলে তাদের।উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বোরোলি। মূলত তিন থেকে চার মাস এই মাছের পরিমাণ বেশি থাকে তিস্তায়।তবে, বর্ষা এলেই বেড়ে যায় বোরোলি মাছের আগমন।উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। তাই এই ভরা বর্ষায় এখানে ঘুরতে এলেই বোরলি মাছ চেখে দেখেন না এমন কেউ নেই। এ কারণেই প্রত্যেক বছর তিস্তার বোরোলি মাছের চাহিদা থাকে তুঙ্গে। এবছর জুন থেকেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবে একনাগাড়ে বৃষ্টির কারণে এবং পাহাড় থেকে…
Read More
রাজ্যের তরফে দেওয়া হলো সমস্ত তথ্য

রাজ্যের তরফে দেওয়া হলো সমস্ত তথ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতি তদন্তের মাঝেই ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে পেশ করল রাজ্য সরকার। খাদ্য দফতরের তরফে এক হাজার পাতার নথি পাঠানো হয়েছে। ইডি সূত্রে দাবি, রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমে প্রচুর পরিমাণে ভুয়ো রেশন কার্ডের তথ‌্য তাদের হাতে এসেছে। সেসবের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ। রাজ্যের কাছে ইডি জানতে চেয়েছিল, মৃত্যুর পরে কোনও ব্যক্তির রেশন কার্ড নিয়ম মেনে বাতিল করা হচ্ছে, না কী সেই…
Read More
প্রকাশ্যে এসেছে কার মাধ্যমে টাকা তুলতেন অয়ন

প্রকাশ্যে এসেছে কার মাধ্যমে টাকা তুলতেন অয়ন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পুর নিয়োগ দুর্নীতির মূল হোতা অয়ন শীলের কীর্তি ফাঁস করল সিবিআই। আদালতে সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির চার্জশিট জমা দিয়েছে CBI। অয়নের কোম্পানিএবিএস এনফোজেন কর্মরত বেশ কয়েকজন ব্যক্তির নামে সল্টলেক সেক্টর ৩ অঞ্চলীর একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়। এই বিষয়ে তপন গড়াই নামে অয়নের সংস্থার একজন কর্মী জানিয়েছেন। তপন জানিয়েছেন, সল্টলেক সেক্টর ৩ অঞ্চলে একটি বেসরকার ব্যাঙ্কে তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্ট তাঁর নামে হলেও…
Read More
যাত্রীদের কথা মাথায় রেখে কড়া নির্দেশ আদালতের

যাত্রীদের কথা মাথায় রেখে কড়া নির্দেশ আদালতের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। মাঝেমধ্যেই লেডিজ কম্পার্টমেন্টে যাতায়াত করছেন পুরুষরা। এবার এই নিয়ে মামলা হতেই রেলকে বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়েতা ভট্টাচার্য। তাঁর আইনজীবী তমাল সিংহ রায় বলেন, তাঁর মক্কেল পেশাগত দিক থেকে একজন আইনজীবী। রোজ লোকাল ট্রেনে যাতায়াত করতে হয় তাঁকে। সেই যাতায়াতের সময়ই দেখেন, লেডিজ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করছেন পুরুষ যাত্রীরা। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর রেলকে সতর্ক করে হাই কোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক্সপ্রেস অথবা মেল…
Read More
ফের হাতির হানায় ঘর ভাঙলো ফালাকাটায়

ফের হাতির হানায় ঘর ভাঙলো ফালাকাটায়

ফের হাতির হানায় ঘর ভাঙলো ফালাকাটায়। খাবারের লোভে বুধবার রাতে ফালাকাটা ব্লকের ছোট শালকুমারের উমাচরণপুর এলাকায় হাতি হানা দিয়ে গোপাল ওরাও ও দেবারু বর্মন দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা ধান খেয়ে সাবার করে গজরাজ। এলাকায় হাতির হানায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। সরকারি সহযোহিতার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তাঁরা। বনদপ্তর জানিয়েছে নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশেষে জেলার বাজারগুলিতে অভিযানে নামলো টাস্ক ফোর্স

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশেষে জেলার বাজারগুলিতে অভিযানে নামলো টাস্ক ফোর্স

জেলার বাজারগুলিতে আকাশ ছুয়েছিল সবজির দাম। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অবশেষে জেলার বাজারগুলিতে অভিযানে নামলো টাস্ক ফোর্স। আজ কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা অভিযানের নামে। যাচাই করা হয় শাকসবজির দাম।ভবানীগঞ্জ খুচরো বাজার এবং পাইকারি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলেন। এবং টাস্ক ফোর্স এর পক্ষ থেকে জানানো হয় আজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়েছে আগামী দিনে বিভিন্ন হাট গুলিতেও যাবেন তারা। যাতে কোনভাবেই বাজারে সবজির দাম অসামঞ্জস্য জায়গায় না পৌঁছে তা দেখা হবে।
Read More
বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে দুঃসাহসিক চুরি জলপাইগুড়িতে

বাড়ির বাসিন্দাদের‌ মাদক মেশানো খাবার‌ খাইয়ে দুঃসাহসিক চুরি জলপাইগুড়িতে

নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। স্থানীয়‌ হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায়‌ সাত লক্ষ্য টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া তিনটি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল। সব‌ই লুঠ করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির সদস্য সরস্বতী মৈত্র বলেন, কোন‌ও কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই।গভীর রাতে কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা।…
Read More
পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা টাস্ক ফোর্সের

পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা টাস্ক ফোর্সের

রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরই পথে নামলো টাস্ক ফোর্স।বৃহস্পতিবার সকাল থেকে শহর শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো মার্কেটগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের একটি প্রতিনিধি দল। সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম রয়েছে তা খতিয়ে দেখা হয় সরেজমিনে। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে।এদিন সকালেই শিলিগুড়ির পাইকারি বাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা।শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের প্রায় প্রতিটি দোকান ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। এরপরই সেখান থেকে বেরিয়ে চম্পাশাড়ি মার্কেট অবশেষে বিধান মার্কেটে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। কোন সব্জি কিংবা ফলের কি দাম তা খতিয়ে দেখা হয় এদিন। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, পাইকারি এবং খুচরোর মধ্যে বিস্তর ফাঁরাক…
Read More
প্রকাশ্যে এসেছে তথ্য, নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

প্রকাশ্যে এসেছে তথ্য, নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে খাস কলকাতার গড়িয়াহাট অঞ্চলের একটি ক্যাফেটেরিয়া। সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির গড়িয়াহাটের অফিস থেকে খানিকটা দূরে অবস্থিত এই ক্যাফেটেরিয়া। সেখানেই নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিকদের সঙ্গে সংস্থার কর্তাদের নিয়মিত বৈঠক হতো। CBI-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা মানিক ভট্টাচার্যও নাকি বেশ কয়েকবার ওই ক্যাফেটেরিয়ায় বৈঠক করেছেন। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার আধিকারিক এবং কর্তাদের সঙ্গে মানিকের…
Read More
বাড়তে থাকা বাজারদর নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা বাজারদর নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নবান্নে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়তে থাকা দামে রাশ টানতে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও। এদিন বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে হিমঘরে আলু আটকে রাখার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আলু অথবা পেঁয়াজ ভিন রাজ্যে রফতানি করা হচ্ছে কিনা তা নিয়ে সীমানায় নজরদারির নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন, ১০ দিনের মধ্যে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হবে। সেই জন্য পুলিশ-প্রশাসনকে বাজারে নজরদারির নির্দেশ দেন তিনি। প্রত্যেক সপ্তাহে টাস্ক ফোর্সকে বৈঠকে বসার…
Read More