উত্তরবঙ্গ

বাঙড়ি নদীতে জলস্ফীতিতে রাস্তার উপর দিয়ে বইছে জল

বাঙড়ি নদীতে জলস্ফীতিতে রাস্তার উপর দিয়ে বইছে জল

মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাঙড়ি নদীতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় রাস্তার উপর দিয়ে জল বইছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।মাদারিহাট এর সঙ্গে টোটোপাড়া, বল্লাল গুঁড়ি, হানটা পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন।
Read More
কোচবিহার পৌরসভার উদ্যোগে নিবেদিতা স্কুল সংস্কার

কোচবিহার পৌরসভার উদ্যোগে নিবেদিতা স্কুল সংস্কার

কোচবিহার নিবেদিতা প্রাথমিক বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কে সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার পৌরসভা। মূলত কোচবিহার পৌরসভা পরিচালিত এই বিদ্যালয় ২ টি কোচবিহার ব্রাহ্ম মন্দির ক্যাম্পাস এলাকায় রয়েছে। দীর্ঘদিন থেকে সংস্কারের দাবি উঠেছিল বিদ্যালয়ের থেকে। প্রায় তিনশোর কাছাকাছি ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এদিন কোচবিহারের পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা বিদ্যালয়ে পরিদর্শনে যান। রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিদ্যালয়ের বেশ কিছু সংস্কার প্রয়োজন যা অবিলম্বে টেন্ডার এর মাধ্যমে শুরু হবে। বিদ্যালয় ভবনের ওপর তলায় আরো একটি ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ-গান শিক্ষা থিয়েটার চর্চার মতো অনুষ্ঠান গুলি করা সম্ভব হবে। আজ এই সমস্ত…
Read More
শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান

শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান। বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করলো শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা।শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি, নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরো একাধিক অভিযোগ রয়েছে।আর এই অভিযোগ জানাতে আজ জেলা শাসক দপ্তরে অভিযান করলাম। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন জলপাইগুড়ি পৌরসভার 25টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। রাস্তাঘাট থেকে  পানীয় জল সব কাজেই তারা ব্যর্থ হয়েছে।চরম দুর্নীতি হয়েছে পৌরসভায়।তাই  এই আজকের  অভিযান।আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন। আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে
Read More
সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে এগারোটি নাইট শেল্টার

সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে এগারোটি নাইট শেল্টার

বেশ কিছু অসুবিধার কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক নির্দেশে রাজ্যজুড়ে চলছে ফুটপাথ থেকে হকার উচ্ছেদের কাজ। যদিও হকার উচ্ছেদের পাশাপাশি ইতিমধ্যেই তাদের পুনর্বাসনের জন্য জমি খোঁজা শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। তবে এবার কলকাতা পুরসভার নজর ফুটপাত বাসীদের ওপর। কলকাতার রাস্তাঘাটে বেশিরভাগ রেলস্টেশনের ধারে কিংবা ব্রিজের নিচে ঝুপড়িতে দিন কাটান বহু ফুটপাতবাসী। যার ফলে সাধারণ মানুষের চলাচল করার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত ফুটপাতবাসীদের রাস্তা থেকে উৎখাত করতেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ঝুপড়ি।  তবে ফুটপাতবাসীদের থাকার ব্যবস্থাও করতে চলেছে পুরসভা। তাদের থাকার জন্য শহরে মোট ১১ টি নাইট শেল্টারের ব্যবস্থা করা হবে। পুরসভার মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’পুজোর…
Read More
নয়া পদক্ষেপ শিক্ষা দফতরের

নয়া পদক্ষেপ শিক্ষা দফতরের

পরীক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় প্রথম দুটি ধাপ হলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। সেই তাতেই অসংখ্য ভুল, অনেক সময় এই পরীক্ষাগুলির রেজাল্ট দেখে পরীক্ষার্থীরা সন্তুষ্ট হতে পারেন না। যে কারণে অনেকে আবার রিভিউ বা স্ক্রুটিনিতে দেন। দেখা যায়, বহু পড়ুয়ার প্রাপ্ত নম্বর বেড়ে গিয়েছে। তাই এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকে বাড়তি ফি-র পরিবর্তে তৎকাল পিপিআর ও পিপিএস চালুকরা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ২৫-৩০ নম্বর করে বৃদ্ধি পেয়েছে। ফলে এই মূল্যায়ন পদ্ধতি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে স্কুলশিক্ষা দফতর সূত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের বেশ কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি…
Read More
শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষা কর্মীদের যুক্ত আন্দোলন মঞ্চ পালন করতে চলেছে ৫৯ তম প্রতিষ্ঠা দিবস

শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষা কর্মীদের যুক্ত আন্দোলন মঞ্চ পালন করতে চলেছে ৫৯ তম প্রতিষ্ঠা দিবস

আগামী ১২ই জুলাই শ্রমিক কর্মচারী শিক্ষক ও শিক্ষা কর্মীদের যুক্ত আন্দোলন মঞ্চ ১২ই জুলাই কমিটির ৫৯ তম প্রতিষ্ঠা দিবস। ১১ দফা দাবিকে সামনে রেখে আগামী ১২ জুলাই ৫৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে ১২ই জুলাই কমিটি। ১২ই জুলাই কমিটির পক্ষ থেকে আজ কুচবিহার প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বারই জুলাই গোটা রাজ্য জুড়ে ৫৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। তার আগে ১১ই জুলাই গোটা রাজ্যজুড়ে সরকারি কর্মচারীরা টিফিন টাইমে ১১ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় কেন্দ্র ও রাজ্য প্রশাসন পরিচালিত সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ…
Read More
মেয়র গৌতম দেব এসএফ রোডের ফুড লেন পরিদর্শন করলেন

মেয়র গৌতম দেব এসএফ রোডের ফুড লেন পরিদর্শন করলেন

এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন।সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।পুরনিগমের তরফে এসএফে রোডে এই ফুড লেন তৈরি করা হচ্ছে।যেখানে ২০ টি স্টল থাকবে। ফুড লেনের সৌন্দার্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা ও বেঞ্চ, গাছ বসানো হচ্ছে।তবে স্টলগুলি রাখা নিয়ে সমস্যায় পড়েছে পুরনিগম।শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টোদিকে এই স্টলগুলি বসানো হচ্ছে।সেখানে বেশকিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে।দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।যেকারণে তারা ক্ষোভপ্রকাশ করেন।এদিন মেয়র এলাকায় গেলে সেখানেও তারা সমস্যার কথা বলেন।এরপরই পুরনিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র।তবে দোকানের সামনে স্টলগুলি বসানো হবেনা বলেই জানিয়েছেন…
Read More

ভূত যজ্ঞ

(অমিতাভ চক্রবর্তী) অনিমেষ চক্রবর্তী জাঁদরেল মানুষ। জাঁদরেল শব্দটা এসেছে জেনারেল থেকে। সংসারে জেনারেল সুলভ আচার আচরণ দেখানোর থেকে জাঁদরেল হওয়া ভালো। সেই জাঁদরেল চক্রবর্তীবাবুর ঘরে বিড়ালের আনাগোনা। সৌজন্যে তার স্ত্রী। এই হ্যাট হ্যাট… যা পালা…..ভাগ…. এইসব শব্দ অনিমেষ চক্রবর্তীর মুখ থেকে বেরিয়ে আসে। প্রতিদিন বাজার থেকে এই অভাগা প্রাণীগুলোর জন্য মাছ আনতে তিনি কিন্তু ভোলেন না। কোভিড পরিস্থিতিতে যখন ব্যবসা টলোমলো, কখনো এই উৎপটাংদের জন্য মাছ বা মাংস আনতে তিনি ভোলেননি। কিন্তু ঘরে ? নৈব নৈবচ: বিড়ালের হাজারো নাম। কুকুর তিনটি। আবার বলতে বাধ্য হচ্ছি সৌজন্যে অনিমেষবাবুর স্ত্রী এবং কন্যাও বটে। সুতরাং তিনি মাইনোরিটি। একবার যখন ব্যবসা খারাপ হলো অনিমেষবাবুর…
Read More

চুম্বনের কোলাজ

(অঞ্জনা দে ভৌমিক) দুজনের গল্প এক চিলতে স্বপ্ন,তুমুল কালবোশেখী, ঘাসের উপর পরে থাকা এক বাদামী বিকেল আর মায়াবী সন্ধ্যাতুমি আমি সামনাসামনি।স্মৃতির শিকর বাকর যেন শূন্য নদীর মতন,চোখের ছায়ায় জোছনা মেঘ সমুদ্র রঙা আঁচলেহলুদ পাতার মত টুপটাপ ঝরে যায়বিবর্ণ ভালোবাসাশব্দরা তখন বাউন্ডুলে মুশাফীরঅমলতাসের ছায়ায় শেষবারের মত ছুঁয়ে আছে আগামী তোমার বুকে চুম্বনের কোলাজধীরে ধীরে নদী রাখলাম বুকে,যেভাবে মেঘ হয়, লাজুক বৃষ্টি হয়নদী ছোঁয়া বুক আর জীবনেরগল্প বয়ে চলে নিঃশব্দ অভিমানে,মিষ্টি অভ্যাসেতোমাকে খুব মনে পড়ে কয়েকটি হাজার রাতে, এলোমেলো কথার তোড়জোড়েতবুও, অনন্ত কাল শুয়ে আছিচোখের ভাষা না বুঝে।
Read More
নয়া ঘোষণা সরকারের তরফে

নয়া ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী। তবে এবার এর নিয়মেই বড় বদল আনা হল। সাম্প্রতিক অতীতে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার তা রুখতেই তৎপর হয়ে উঠল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার থেকে যদি কোনও রোগী ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিক্যাল অডিট হবে। এরপরেই সরকার বিলের টাকা পাশ করবে। একইসঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, শুধুমাত্র সেটার টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর…
Read More
প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য, প্রশ্ন উঠছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে

প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য, প্রশ্ন উঠছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি বিকাশ ভবন থেকে প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের শিক্ষা দফতরের কার্যালয় বিকাশ ভবনে টানা তিন দিন ধরে তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। জানা যায়, বিকাশ ভবন থেকে প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য উদ্ধার করেছে সিবিআই। এছাড়াও মিলেছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা। এমনিতেই প্রাথমিক দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে আদালতে। এরই মাঝে এই নথি-পত্র উদ্ধার হওয়ায় SSC-র পর প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়েও…
Read More
  বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা জলপাইগুড়িতে  

  বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা জলপাইগুড়িতে  

আজ রথযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন শ্রী শ্রী গৌড়ীয় মঠে রবিবার সকাল থেকেই  ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল। চলছে পূজা অর্চনা। রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ। সারাদিনব্যাপী নাম সংকীর্তন ভোগ প্রসাদ বিতরণের পাশাপাশি আজ পাশাপাশি বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী গৌড়ীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কালী বাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ি সবথেকে বড় এই রথ যাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের। রথযাত্রা উপলক্ষে মঠ চত্বরে সাজো সাজো রব।
Read More
গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী।দুদিন ধরে টানা বৃষ্টি চলছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার,হাসিমারাতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন নীচু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। জলের উপর দিয়ে চলছে  যাতায়াত। গতকাল ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আজ ১২০.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে ড্রেনেজ সিষ্টেম ভাল না থাকায় জল জমছে পুরএলাকায়। জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। তবে ভুটান পাহাড়ে  বৃষ্টি  হওয়ায় কালজানি , ডিমা নদীতে জল বাড়ছে। এ ব্যাপারে সেচ দফতরের কন্ট্রোলরুম ঘন্টায় ঘন্টায় জলের পরিমাপ নিচ্ছে।যদিও নদীতে কোন সংকেত জারি হয়নি। আলিপুরদুয়ার পুরসভার  ২,৫, ৮,৯,১৫,১৮,নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে জলে…
Read More
‘অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয়’ টক টু মেয়রে জানালেন মেয়র

‘অবৈধ নির্মাণ ও হকারদের  দখলদারীকে প্রশ্রয় নয়’ টক টু মেয়রে জানালেন মেয়র

বৃষ্টিকে উপেক্ষা করে পাঁচ মিনিট দেরিতে হলেও টক টু মেয়র এ মানুষের সমস্যার কথা শুনে তার সমাধানের চেষ্টা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মূলত এদিন অবৈধ নির্মাণ নিয়ে যে ভূমিকা নিয়েছে পুরসভা এই বিষয়ের উপরেই মানুষের প্রশ্নের সদুত্তর দিলেন তিনি। এও জানালেন শহরে কোন বেআইনি নির্মাণ বা ফুটপাত দখল বরদাস্ত নয়।তিনি জানান রাজ্য সরকার হকারদের পক্ষে, তবে সরকারি জায়গা আটকে হকারি কোনভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান শহর শিলিগুড়িতে যেভাবে হকারের সংখ্যা বাড়ছে তাতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে, ফলে যত্রতত্র, যেখানে সেখানে হকাররা বসার উপর এবার নজরদারি চালাবে শিলিগুড়ি পুরসভা। দেখা হবে তাদের সঠিক পরিচয় পত্র ও তথ্য।।…
Read More