উত্তরবঙ্গ

তালিকা দিতে প্রস্তুত কমিশন

তালিকা দিতে প্রস্তুত কমিশন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। ইতিমধ্যেই এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি, রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন সওয়াল-জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায়, আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত। জানা গিয়েছিল, প্রার্থীদের ওএমআর শিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে। তাহলে কী ভাবে মূল্যায়ন সম্ভব? শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের…
Read More
আবারো পথ অবরোধে সামিল এলাকাবাসীরা

আবারো পথ অবরোধে সামিল এলাকাবাসীরা

আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে চার ঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। জানাযায় ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাস্তায় ধুলো, প্রতিদিন জল দেয় না ঠিকাদার বলে অভিযোগ। রাস্তায় জল না দেওয়ার কারণে পথ অবরোধ বলে অভিযোগ। মহিলাদের বক্তব্য ঠিকাদার না আসলে আমরা পথ অবরোধ করেই যাব। এই রাস্তা দিয়েই ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে মানুষ রোগীদের নিয়ে যায়।
Read More
খারিজ হল আবেদন

খারিজ হল আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে জেল খাটছেন কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষ। কলকাতা হাই কোর্টে কুন্তল এবং নীলাদ্রির জামিনের আবেদন জানান তাঁদের আইনজীবীরা। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কুন্তলের আবেদন খারিজ করে দেওয়া হয়। ফলত এখনও জেলেই থাকতে হবে তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেল খাটছেন কুন্তল এবং নীলাদ্রি। এই দুর্নীতি মামলায় সেতুর মতোর কাজ করেছিলেন কুন্তল, নীলাদ্রিরা। এর মাঝেই যদি তাঁরা ছাড়া পেয়ে যান, তাহলে…
Read More
বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জিটিএ’‌তে নিয়োগ দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে এদিন উচ্চ আদালতের সেই রায়ের ওপর আগামী দু’‌সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তাতে কোনো সুরাহা হয়নি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর তাতেই মিলল স্বস্তি। ২০১৯ সালে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগ শুরু হয়। পরে দুর্নীতির অভিযোগ…
Read More
মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির উষসী

মনের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে দরিদ্রতাকে জয় করলো জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা উষসী দাস। এবারের মাধ্যমিক পরীক্ষায় ৫২৬ নম্বর পেয়ে পরিবার ও স্কুলের মুখ উজ্জ্বল করলো উষসী দাস। বাবা উত্তম দাস পেশায় ক্ষুদ্র ব্যাবসায়ী। তার এক মাত্র মেয়ে উষসী দাস। সে ছোট বেলা থেকেই রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ভালভাবে  পড়াশোনা করে আসছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে সে নিজেও ভাবতে পারেনি। তার পড়াশোনার পেছনে মা, বাবা, স্কুল শিক্ষিকা ছাড়া কোনো রকম প্রাইভেট টিউটর ছিল না বলে জানায় সে। তার প্রিয় হবি ছবি আঁকা এবং গান গাওয়া। এবারের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাংলা- ৯০, ইংরেজি -৬৬, গনিত -৬০, ভৌতবিজ্ঞান…
Read More
হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের

হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের

হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম আকাশ দাস বয়স ২৮।আকাশের বাড়ি মধ্য মাদারিহাটে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। আকাশের কাকা সত্যজিত বাবু জানালেন তার ভাইপো হাতি আসার আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল। ভাইপোকে হাতি টেনে অনেকটা দূরে নিয়ে মেরে ফেলে। সারারাত ধরে আমরা খোঁজ করেও পাইনি। রবিবার সকালে একটি ফাঁকা জমিতে দেহ পড়েছিল।মৃতদেহ বনদপ্তর থেকে রবিবার সকালে নিয়ে যায়।
Read More
পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বৈঠক ব্যবসায়ী সমিতির

পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বৈঠক ব্যবসায়ী সমিতির

নামজারির টাকা কম করা, জলকর প্রত্যাহার, বাজার সংস্কারের সহ একাধিক দাবীকে সামনে রেখে পৌরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক বৈঠক করলো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। আজ ব্যবসায়ী সমিতির অফিসে এই সাংবাদিক বৈঠক করা হয়।এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তারা। জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন বলেন আমরা একে উপরের পরিপূরক।পৌরসভা ছাড়া আমাদের কাজ হবে না।আমাদের ছাড়া পৌরসভা চলবে না। তাই আমরা দ্রুত সব সমস্যার নিস্পত্তি চাইছি। পাশাপাশি তিনি আরো বলেন বলেন আমরা পৌরসভাকে সাতদিন সময় দিয়েছি সমস্যাগুলি সমাধানের। তার মধ্যে দু দিন হয়েও গেছে।বাকি ৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বাজার অনির্দিষ্ট কালের জন্য…
Read More
আবার এসো সংস্থার পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ

আবার এসো সংস্থার পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ আবার এসো সংস্থার।শনিবার সংস্থার পক্ষ থেকে খাগড়াবাড়ি হেরিটেজ গেটের সামনে দিয়ে যাতায়াত করা পথচরীদের জল ও শরবত পান করানো হয়। তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষের। সেই মানুষদের তেষ্টা মেটাতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
Read More
ফের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

ফের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল পুরনিগম

ফের অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান। শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম।জানা গিয়েছে, এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবৈধভাবে নাগরিক সমিতির অফিস এবং বিল্ডিং এর পার্কিংকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল।যেকারনে সমস্যায় পড়তে হচ্ছিল অ্যাপার্টমেন্টের আবাসিকদের।এই নিয়ে একটি মামলাও হয়।এরপর পুরনিগমের তরফে একাধিকবার বিল্ডিং এর প্রোমোটারকে নোটিশ পাঠানো হয়।এরপরও প্রোমোটার নোটিশের গুরুত্ব না দেওয়ায় অবশেষে আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।এদিন যাতে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।
Read More
প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব

প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব। আদালতে রাজ্যের আইনজীবী জানান, ‘আমদের সাত সপ্তাহ সময় লাগবে।’ মুখ্যশচীবের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, “এটা কী আপনাদের আদালত অবমাননার কৌশল? আমাদের নির্দেশের অবমাননা হচ্ছে। এই মামলা দ্রুত হওয়ার গুরুত্ব বুঝুন। সিরিয়াস ম্যাটার। আপনি এজি হয়ে যদি না বোঝেন, আদালতের নির্দেশের অবমাননা করেন, তাহলে তা বিচারব্যবস্থার অপমান।” বিচারপতি বলেন, “জানমতাম আপনারা খুব ভালো বন্ধু। আপনার বন্ধুরা আপনাকে রক্ষা করছে। এবার এই মামলায় শেষ…
Read More
পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা

পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা

নিম্ন মানের কাজের অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা।তিনদিন ধরে বন্ধ রাস্তার কাজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অধীনে চাকুলিয়া বিধানসভার বাজারগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়ভাঙ্গা এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হাঁড়ভাঙ্গা থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। এরপর কিছু দিন আগে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৬ লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পাকা ঢালাইয়ের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থাটি রাস্তাটির নিম্নমানের কাজ করছিল। বিষয়টি নজরে আসলে রাস্তার কাজ আটকে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি রাস্তাটি ভালো করে কাজ করুক…
Read More
চাপ বাড়ছে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

চাপ বাড়ছে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০। এবার জানা গেল, কালিম্পং ও দার্জিলিং পাহাড়ের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। জিটিএ তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষা বিভাগের তরফ থেকে দু’টি পাহাড়ি জেলার স্কুল বোর্ডের চেয়ারম্যানদের চিঠি পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, সেখানে ২০১২-২০১৯ সাল অবধি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে একটি রিপোর্ট বানাতে বলা হয়েছে। কী কী নথি জমা করা হয়েছিল, অস্থায়ী…
Read More
বাড়তে পারে গরমের ছুটি

বাড়তে পারে গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে গরম, বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে নির্দেশিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রখর গরমের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ সকল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ মে অবধি বহাল থাকবে এই সিদ্ধান্ত। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেই কারণে বিদ্যালয়গুলি চাইলে গরমের…
Read More
তদন্ত চলছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে

তদন্ত চলছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এই মামলায় বর্তমানে ইডি হেফাজতে সন্দেশখালির বেতাজ ‘বাদশা’ শেখ শাহজাহান। সম্প্রতি এই তদন্তের সূত্র ধরেই শাহজাহানের এলাকার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডারের সন্ধান পায় গোয়েন্দারা। শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। CBI-NSG-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা-বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে দ্বিতীয় দফার ভোটের দিন বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। শাহজাহানের সঙ্গে ওই ব্যক্তির কী যোগসূত্র, কী ভাবে তার কাছে এত পরিমাণ অস্ত্র এল, সেই…
Read More