উত্তরবঙ্গ

বাইসন ঘিরে আতঙ্ক নকশালবাড়ির মেচী নদীর চড়ে

বাইসন ঘিরে আতঙ্ক নকশালবাড়ির মেচী নদীর চড়ে

নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক। এদিন নেপালের বামনডাঙ্গি থেকে মেচী নদী পেরিয়ে একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়ায়। বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে এলাকায়। পরে অবশ্য কলাবাড়ি জঙ্গলে প্রবেশ করে বাইসনটি। বাইসন ঘিরে সতর্কতা জারি করেছে বন দপ্তর। বাইসনের নজরদারি শুরু করেছে কলাবাড়ি বনদপ্তর। তবে এখন পর্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেনি বাইসনটি।জানা যায় নেপালের বামুন ডাঙ্গি থেকে মেচি নদী পেরিয়ে বাইসনটি কলাবাড়ি জঙ্গলে ঢুকেছে। বাইসনের খোঁজে জোর তল্লাশি কলাবাড়ি বন বিভাগের।
Read More
দীপজয়ের মাধ্যমিকে নজরকাড়া ফলের জন্য সংবর্ধনা দিলেন বিধায়ক

দীপজয়ের মাধ্যমিকে নজরকাড়া ফলের জন্য সংবর্ধনা দিলেন বিধায়ক

অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে রাজগঞ্জের দীপজয় সরকার।শুক্রবার তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ছাত্র ।মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬৪।  আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, মা দর্জির কাজ করে কোনোমতে সংসার চালান।  এই অভাবের সংসারে কিভাবে দীপজয় এর স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দীপজয় এর বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি  দিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। সংবর্ধনা…
Read More
বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য এলাহি আয়োজন

বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য এলাহি আয়োজন

শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি।এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।সাফারিতে পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস।বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা।গরমের জন্য খাদ্য তালিকাতেও…
Read More
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক ধাক্কায় চাকরিহারা প্রায় ২৬০০০। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ জালিয়াতি বলেই মনে করছে। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে। এটা তো সম্পূর্ন জালিয়াতি।’’ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে এসএসসি কর্তৃপক্ষ। ‘‘বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, এই অভিযোগ থাকারই পরেও কী ভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট (বাড়তি পদ) তৈরি করা হল?’’ প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। এর আগে…
Read More
রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হলো রাজগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম ও বেলাকোবায় পথ চলতি মানুষ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওআরএস-এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। এব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাই সকলের কথা চিন্তা করে ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি শেরাব দর্জি লেপচার উদ্যোগে প্রায় ৬০০ জনকে বোতল পানীয় জল এবং ওআরএস দেওয়া হলো।
Read More
কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

বৃহস্পতিবার কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে ট্রাস্টের কর্মচারী এবং অন্যান্য দের নিয়ে মদন মোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মাশলায় অনুষ্টিত হলো রক্তদান শিবির। সদর মহকুমা শাসক সর্বপ্রথম রক্তদান করে এই শিবিরের সূচনা করেন।আয়োজকরা জানান কোচবিহার ব্লাড ব্লাঙ্কের রক্তের সমস্যা মেটাতে তাঁদের এই উদ্যোগ। তাঁদের লক্ষ ৫০ ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ করে ব্লাড ব্লাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।
Read More
মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন

মাধ্যমিকে প্রথম কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন

অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকে রাজ্য প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন।কোচবিহার রেল ঘুমটি এলাকার বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল।আগামী দিনে চিকিৎসক হতে চান চন্দ্রচূড়। বাবা পেশায় ব্যবসায়ী, মা হাউস ওয়াইফ।
Read More
মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলার, চিন্তায় শিক্ষকমহল

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলার, চিন্তায় শিক্ষকমহল

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে।গতবছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা।বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়।জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি জেলার মোট ১৯০ টি বিদ্যালয়ে রেজাল্ট ডিসটিবিউশন চলছে।জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয়ের স্পেশাল ক্যাম্প থেকে সকাল দশটা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট দেওয়া হচ্ছে। গতবছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবেও ভালো হয়নি। তবে অনেকে আশা করেছিলেন এ বছর ভালো ফল হবে,কিন্তু সেরকম ফল হলো না বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার  সুগত মুখার্জি।
Read More
বিরোধীদের ওপর তোপ দাগলেন মমতা

বিরোধীদের ওপর তোপ দাগলেন মমতা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৬ সালের গোটা নিয়োগের প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। যার জেরে চাকরি গিয়েছে ২৫৭৫৩ জনের। কোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পিংলার জনসভা এসএসসির রায় নিয়ে বিরোধীদের তোপ দাগেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামেগঞ্জে মানুষ খেকো বাঘের কথা শোনা যায়। কিন্তু চাকরিখেকো বিজেপিকে দেখেছেন। একসঙ্গে এত হাজার হাজার চাকরি খেয়ে নিয়েছেন তারা। আবার চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ সুদ সমেত টাকা ফেরত দিতে হবে।’
Read More
জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা এবার ফ্রান্সে পাড়ি দিতে চলেছে

জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা এবার ফ্রান্সে পাড়ি দিতে চলেছে

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা। উল্লেখ্য সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মন্ডল তার অল্প জমিতে মিশ্র চাষে সফল। একই মাটিতে তিন থেকে চার ধরনের ফসল চাষ করেছেন তিনি। যেমন নিচে আদা, উপরে ঝিঙ্গা  এবং পুঁইশাক চাষ করেছেন।এই মাল্টিপ্লান চাষে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। এবং তার জমির উৎপাদিত আদা পাড়ি দেবে ফ্রান্সে। পরিতোষ বাবু বলেন সঠিক পরিচর্যার ফলে একই জমিতে আদা পুঁইশাক, হলুদ এবং ঝিঙ্গা, লাউ চাষ করে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। তিনি আরো বলেন তার জমির উৎপাদিত আদা এবার ফ্রান্সের বাজারে যথেষ্ট গুরুত্ব অর্জন করবে বলে আশাবাদী চাষি।
Read More
শিক্ষক ও অভিভাবকরা রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো

শিক্ষক ও অভিভাবকরা রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো

রক্তের সংকট মেটাতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রক্তদানে এগিয়ে আসলো শিক্ষক থেকে অভিভাবকরাও।এদিন একটি বিদ্যালয়ের কক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি এবছর রক্তের সংকট রয়েছে। তাই আমরা বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবিকরা মিলে এই ধরনের উদ্যোগ নিয়েছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। জলপাইগুড়ি ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় এই  শিবিরটি অনুষ্ঠিত হয়েছে।
Read More
জলপাইগুড়িতে মে দিবস পালন সিটুর

জলপাইগুড়িতে মে দিবস পালন সিটুর

ডেঙ্গুয়াঝাড় চা বাগান, বেরুবাড়ি সহ জলপাইগুড়ি জেলা জুড়ে মে দিবস পালন করলো সিটু। মঙ্গলবার সকালে দেখা গেলো সিটু কর্মীরা সংগঠনের পতাকা উত্তোলন করে মে দিবস পালন করে। এদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চা শ্রমিক থেকে হিমঘর শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে শপথ নেন আন্দোলন জোরদার করার। শ্রমিকদের দাবি কেন্দ্র ও রাজ্য কোন সরকারই শ্রমিকদের ন্যায্য মজুরি নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক বাড়ি! মৃত ১, আহত ৩০

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক বাড়ি! মৃত ১, আহত ৩০

বুধবার বিকেলে বিধ্বংসী আগুন রতুয়া থানা এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একের পর এক বাড়ি। পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। জানা গিয়েছে , আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা অন্তত ৩০। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।  ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা  সম্ভব হয়েছিল। খবর সুত্রে জানা গেছে যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সকলেই গঙ্গা-ভাঙনের উদ্বাস্তু পরিবার। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল…
Read More
নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে ‘লাপাতা লেডিজ’, ফুলের আসল বয়স কত জানেন?

নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে ‘লাপাতা লেডিজ’, ফুলের আসল বয়স কত জানেন?

নেটফ্লিক্সে এই মুহূর্তে নম্বর ১ এ স্টিম করছে 'লাপাতা লেডিজ'। ছবিটির গল্প একটি মেয়েকে নিয়ে, সেই চরিত্র অথাৎ ফুল চরিত্রে অভিনয় করেছে নিতাংশী গোয়েল। জানেন তিনি কীভাবে সিনেমা জগতে এসেছেন? লকডাউনের সময় কনটেন্ট বানাতেন তিনি। সেই থেকেই তিনি জনপ্রিয়তা পান। ইনস্টায় এই মুহূর্তে তার অনুরাগীর সংখ্যা ১০ মিলিয়ন। সিনেমাতে দেখানো হয়েছে তার বয়েস মাত্র ১৮ বছর। কিন্তু বাস্তবে তিনি আরও ছোট। তার জন্ম ২০০৭ সালে। অথাৎ মাত্র ১৬ বছর বয়েস তার।
Read More