উত্তরবঙ্গ

আচমকাই অসুস্থ হয়ে পড়েন বালু

আচমকাই অসুস্থ হয়ে পড়েন বালু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন কেলেঙ্কারির দায়ে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। দুপুরের দিকে আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন এই প্রবীণ রাজনীতিক। তৎক্ষণাৎ বালুকে দেখতে হাজির হন জেলের চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসার জেল হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিক এবং কার্ডিয়োলজিস্ট চিকিৎসকেদের তত্ত্বাবধানে চিকিৎসা হয় বালুর। জেল সূত্রে খবর, আপাতত তিনি সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, গ্রেফতারির প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্ৰিয়। সুগার এবং প্রেশার…
Read More
চিকিৎসকের বিরুদ্ধে আশা কর্মীদের মারধরের চেষ্টার অভিযোগ

চিকিৎসকের বিরুদ্ধে আশা কর্মীদের মারধরের চেষ্টার অভিযোগ

পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর প্রোগ্রাম ম্যানেজারের বদলি ও অবসরেরব দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী (কন্ট্রাক্টচুয়াল) ইউনিয়ন। এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে স্মারকলিপি প্রদান করেন তারা। সংগঠনের পক্ষ থেকে জয় লোধ বলেন, চলতি মাসের ২৪ তারিখ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০ এর এক আশা কর্মীর সাথে প্রোগ্রাম ম্যানেজার ডঃ আবু হেনা দুর্ব্যবহার করে। তার সমস্ত ইনসেন্টিভ কেটে দেওয়া হয় বলেও তার অভিযোগ। এমনকি ওই আশা কর্মীর দিকে তেড়ে যান প্রোগ্রাম ম্যানেজার। এই ঘটনায় অবিলম্বে তার বদলি ও এধরণের কাজের থেকে তাকে অবসর দেওয়ার দাবিতে এই বিক্ষোভ বলে তারা জানান।
Read More
সেন্ট্রাল ওয়াটার কমিশন তিস্তার জল সম্পর্কিত বিশদ তথ্য জানার প্রস্তুতি শুরু করলো

সেন্ট্রাল ওয়াটার কমিশন তিস্তার জল সম্পর্কিত বিশদ তথ্য জানার প্রস্তুতি শুরু করলো

আসছে মনসুন সিজন। আর এই উপলক্ষে ২৪ ঘন্টা ধরে তিস্তার জল সম্পর্কিত বিশদ তথ্য জানার প্রস্তুতি শুরু করলো সেন্ট্রাল ওয়াটার কমিশন। ১লা মে থেকে শুরু হয়ে যাচ্ছে মনশুন পিরিয়ড।সেই সময় থেকে তিস্তার জল সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য তিন শিফট ধরে দিবারাত্রি কাজ করেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মীরা।  তিস্তার জলের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তাঁরা।পাশাপাশি গতকাল তিস্তায় ২০০০ কিউমেক জল ছাড়া হয়েছে। নদীতে আজ তার কি প্রভাব রয়েছে সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন কর্মীরা।কমিশনের কর্মী সুধাংশু মল্লিক বলেন, তিস্তার জল সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করি। যেমন জলের পরিমান কতো। স্রোত কেমন।জলে কতটা বালি মিশে আছে ইত্যাদি বিভিন্ন…
Read More
তীব্র গরমে স্কুটিতে করে দই ব্যবসায়ীরা ছুটছেন দই নিয়ে

তীব্র গরমে স্কুটিতে করে দই ব্যবসায়ীরা ছুটছেন দই নিয়ে

গরমে হাঁসফাঁস জলপাইগুড়িবাসী। গরমের হাত থেকে বাঁচতে একটু আরাম পেতে গাছের নিচে জিরিয়ে নিচ্ছেন মানুষজনেরা।কয়েকদিন ধরে জেলা জুড়েই তীব্র দাবদাহ।বৃষ্টির দেখা নেই। দই বিক্রেতারা ব্যস্ত, ছুটছেন দই নিয়ে। এই রোদ এবং গরমকে উপেক্ষা করে সূদুর ময়নাগুড়ি  এলাকা থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় সুস্বাদু মিষ্টি দই পৌঁছোতে মোটর বাইকে করে ছুটছেন দইয়ের কারিগরেরা। এই গরমে দই এর অর্ডার বেড়েছে, বিক্রি ভালোই হচ্ছে। বিভিন্ন মিষ্টির দোকানে দই সাপ্লাই দিচ্ছেন দই প্রস্তুতকারকেরা।সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন এক ব্যবসায়ী। জানালেন প্রচন্ড গরম দইয়ের অর্ডার বেশি বেশি আসছে।গরমে বিক্রি বেশি বেশি হওয়ায় কিছুটা হলেও খুশি ব্যবসায়ীরা।
Read More
ভোট পরবর্তী হিংসায় গুরুতর জখম দুই মহিলা সহ ছয় জন

ভোট পরবর্তী হিংসায় গুরুতর জখম দুই মহিলা সহ ছয় জন

ভোট পরবর্তী হিংসা! ঘটনায় গুরুতর জখম দুই মহিলা সহ ছয় জন।বিজেপির মন্ডল সভাপতি ও তার পরিবারের উপর হামলার অভিযোগ।অভিযোগের তীর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে।প্রতিবাদে মাঝরাতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির নেতা কর্মী সমর্থকদের। পাশাপাশি সোমবার ১২ ঘন্টার বনধের ডাক বিজেপির। ঘটনায় চরম শোরগোল পরে গিয়েছে গোটা শহরে।  প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের খোলাইভক্তরি গ্রামে।অভিযোগ, খোলাইভক্তরি গ্রামের বিজেপির বুথ সভাপতি নন্দ কিশোর ঠাকুরের উপর রবিবার রাতে হামলা চালায় এলাকারই তৃণমূলের কংগ্রেস কর্মীরা।ভোটে বিজেপির হয়ে প্রচার, নির্বাচনী বুথ কার্যালয় খোলা ও জয় শ্রীরাম স্লোগান দেওয়ায়…
Read More
চাপ বাড়ছে কালীঘাটের কাকুর

চাপ বাড়ছে কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর নমুনার ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই আদালতে জমা করেছে ইডি। ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে হুবুহু মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। এরই মাঝে সুজয়কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণের আইনজীবী। ওই মামলার শুনানিতে রাজ্যকে এসএসকেএমের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ।…
Read More
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় সামনে এল বড় খবর। নির্দেশ দিয়েছিল হাই কোর্টের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য! জানা যাচ্ছে, শীর্ষ আদালতে এই নিয়ে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই খবর এমন একটা দিন সামনে এসেছে যেদিন সন্দেশখালির সরবেড়িয়া থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করেছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা। এরপর জমি দখল, নারী নির্যাতন থেকে শুরু করে সন্দেশখালির যাবতীয় মামলার তদন্তের দায়িত্বও কেন্দ্রীয় এজেন্সির হাতে সঁপে উচ্চ আদালত। পাশাপাশি জানানো হয় গোটা বিষয়টি আদালত পর্যবেক্ষণ করবে। হাই কোর্টের নির্দেশ…
Read More
বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। যার জেরে এক ধাক্কায় ২৫৭৫৩ জন চাকরিহারা হয়েছেন। অন্যদিকে এরই মাঝে আরও ৫৯ হাজার চাকরি যাবে বলে শোরগোল ফেলে দিলেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিস্ফোরক দাবি, খুব শীঘ্রই আরও প্রায় ৬০ হাজার চাকরি যাবে। হাইকোর্টের রায় প্রভাবিত বলে গেরুয়া শিবিরকেও তোপ দেগেছেন মমতা।
Read More
জলপাইগুড়িতে অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে

জলপাইগুড়িতে অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে

অষ্টকালীন লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়িতে।পাতকাটা কলোনী সার্বজনীন শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ কমিটি তরফে শুরু হয়েছে অষ্টকালীন লীলা কীর্তন। কীর্তনে উপস্থিত ভক্তবৃন্দদের প্রসাদের আয়োজন করা হয়েছে। দিনরাত ধরে চলা  এই কীর্তনে দূর দূরান্তের ছোট থেকে বড় ভক্তবৃন্দ ভিড় জমান। বিগত কয়েকবছর ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন উদ্দোক্তারা বলে জানা যায়।
Read More
তীব্র দাবদাহে সব ফসল নষ্ট, চিন্তায় জলপাইগুড়ির কৃষকরা

তীব্র দাবদাহে সব ফসল নষ্ট, চিন্তায় জলপাইগুড়ির কৃষকরা

অতিরিক্ত ক্ষরার কারণে পাট চাষে সমস্যায় জলপাইগুড়ির খড়িয়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর একাংশের কৃষকরা।কয়েকদিনের প্রচন্ড দাবদহের কারণে ওই এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা।কোথাও দেখা যাচ্ছে পাটগাছ একেবেরেই গরমের দাবদাহে ছোট ছোট পাট গাছ ঝিমিয়ে পড়েছে। কোথাও আবার দেখা গেল জলের অভাবে ভুট্রা খেত শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভুট্রা খেতে শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষকরা। দক্ষিণ বিবেকানন্দ পল্লীর স্থানীয় কৃষক দিলীপ মন্ডল বলেন, অতিরিক্ত খরার ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছ মারা যাচ্ছে।এখন এই সময় খুবই বৃষ্ঠির প্রয়োজন। জলের অভাবে খেত নষ্ঠ হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছ শুকিয়ে…
Read More
পাচারের আগে কুড়িটি গরু সহ গ্রেপ্তার এক পাচারকারী

পাচারের আগে কুড়িটি গরু সহ গ্রেপ্তার এক পাচারকারী

ফের বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে গরু পাচারের আগে কুড়িটি গরুসহ গ্রেপ্তার এক পাচারকারী।জানা যায় গতকাল গভীর রাতে বিধান নগর থানার পুলিশ বিধাননগর মুরালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি দশ চাকা ট্রাককে আটক করে এবং লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় 20 টি গরু, গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে লরি ভর্তি গরু খোয়ারে পাঠানো হয় এবং দশ চাকা লরি গাড়িটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় যাই ধৃত ব্যাক্তির  নাম আমানুর হক আসামের গৌরীপুরের বাসিন্দা,…
Read More
ডুয়ার্সের ক্রান্তি ব্লকে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

ডুয়ার্সের ক্রান্তি ব্লকে আবারো খাঁচা বন্দি চিতাবাঘ

সাত সকালে খাঁচা বন্দি একটি চিতাবাঘ।ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসখালি মৌজায়।স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর এবং সোহেল রানা জানিয়েছেন কয়েকদিন ধরে এলাকার চা বাগান থেকে প্রতিনিয়ত ছাগল,গরু আক্রমণ করে এই চিতা বাঘটি নিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করলে বাঘ ধরার খাঁচার ব্যবস্থা করে দেন তারা।শেষমেষ চারদিন পরে চিতাবাঘ টি আজ সাথ সকালে খাঁচাবন্দি হয়। খাঁচা বন্দী বাঘ টিকে দেখার জন্য এলাকার লোকে প্রচুর ভিড় জমায়। কয়েকদিন থেকে আতঙ্কের পরিবেশ থেকে সাময়িক স্বস্তি মিললো বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
Read More
আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের কলকাতায় এবারের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে সর্বাধিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি। আগামী সোমবার পর্যন্ত আপাতত রয়েছে তাপ প্রবাহের সর্তকতা। এই আবহে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে জল সংকট। পরিবেশ বিজ্ঞানীদের কথায়, মাটির তলার জলস্তর বৃদ্ধি পাচ্ছে না। উল্টে মাটির তলা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি লিটার জল উত্তোলন করা হচ্ছে। পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ বলছেন, গাছের মাধ্যমে বৃষ্টির জল মাটির নিচে চলে যায়। কলকাতায় গত ১০ বছরে গাছ কমেছে ৩০ শতাংশ। বলা…
Read More
নতুন নির্দেশিকা জারি বিহারে

নতুন নির্দেশিকা জারি বিহারে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি। বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে।  বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই…
Read More