28
Mar
বসন্তের রঙিন সাজে দোল উৎসব পালন করা হলো পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে ওঠেন শিক্ষিকা ও ছাত্রীরা। বসন্ত মানে ৮ থেকে ৮০ সকলে মেতে উঠেন রং খেলায়। সবেমাত্র দোল উৎসব শেষ হয়েছে। পাকুয়াহাট যদুনাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এদিন প্রথমে প্রভাত ফেরীর মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা করে, যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় বিদ্যালয় প্রাঙ্গনে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে করার চেষ্টা করা হয়েছে। যাতে স্কুলের ছাত্রীরা শান্তিনিকেতনের বসন্ত উৎসব স্বাদ পায়।এদিন সকাল থেকে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়…
