উত্তরবঙ্গ

শীতের আমেজ কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

শীতের আমেজ কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়ি। শুক্রবার সকাল থেকেই ঝলমলে আকাশ। বৃষ্টিতে ভেজা ঘাস, তবে বসন্তের মাঝেই যেন যেন শীতের আমেজ জলপাইগুড়িতে। গত কয়েকদিনের দুর্যোগ কাটিয়ে সপ্তাহের শেষ বেলায় আবহাওয়ার ভোল বদল।আজ সকাল থেকেই জলপাইগুড়িতে রোদ ঝলমলে আকাশ।যদিও বৃহস্পতিবার পাহাড়ে পুণরায় তুষার পাতের কারণে সমতলে নেমে আসছে হিমেল হাওয়া।যে কারনে শুক্রবার জলপাইগুড়ির আকাশ ঝলমলে হলেও গায়ে হালকা গরম পোশাক চাপিয়েই ছুটছে জীবন জীবিকার টানে।
Read More
আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীরা নিজেদের দাবি নিয়ে অবস্থানে

আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীরা নিজেদের দাবি নিয়ে অবস্থানে

আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীর দাবি নিয়ে অবস্থানে কংগ্রেস কর্মীরা।এদিন কংগ্রেসের জেলা দপ্তরের সামনে কংগ্রেস কর্মীরা অবস্থান শুরু করে।কংগ্রেস কর্মীরা স্পষ্ট জানিয়েছেন জোট নিয়ে আমরা অন্ধকারে। আর এস পি একজন প্রার্থী দিয়েছে।কিন্তু তাদের সঙ্গে কি জোট হয়েছে আমরা জানিনা। আমরা চাই আলিপুরদুয়ার কেন্দ্রে হাত চিহ্নে র প্রার্থী। আমরা বিষয় টি জেলা সভাপতি কে জানিয়েছি। কংগ্রেস কর্মীদের এই অবস্থান কে সমর্থন করেছেন জেলার কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ।তিনি বলেন বিষয় টি প্রদেশ নেতৃত্ববৃন্দ কে জানিয়েছি।কংগ্রেস কর্মীদের কংগ্রেস প্রার্থীর দাবি ওঠায় জোটে যে জট তা পরিষ্কার।
Read More
বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

বিজেপি বিধায়ক শংকর ঘোষের বাড়িতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ

রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল শহর শিলিগুড়িতে।রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যে সাক্ষী থাকলো গোটা রাজনৈতিক মহল।সম্প্রতি মাতৃ বিয়োগ হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের। আর বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করতে গেলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন শংকর ঘোষের বাড়িতে গিয়ে তিনি তাকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Read More
সান্দাকফুতে ‘অকাল তুষারপাত’, বরফে মোড়া চারিপাশ

সান্দাকফুতে ‘অকাল তুষারপাত’, বরফে মোড়া চারিপাশ

সান্দাকফুতে 'অকাল তুষারপাত', বরফে মোড়া চারিপাশ, পোয়া বারো পর্যটকদের। অসময়ে সেজে উঠেছে সান্দাকফু। কোনও আর্টিফিসিয়াল সজ্জা নয়। সাদা বরফের চাদরে এই জায়গাকে সাজিয়েছে প্রকৃতি। আর এতেই কার্যত পোয়া বারো পর্যটকদের।খুশিতে ডগমগ তাঁরা।  হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক, এই সময় সান্দাকফুতে বরফপাত নেহাত গতানুগতিক বিষয় নয়। বরং বিস্তর আলাদা। আর এই দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা। চারিপাশে সাদা পুরু আস্তরণ, কয়েক ইঞ্চি বরফে ঢাকল সান্দাকফু। সকাল থেকেই সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি।
Read More
পড়ুয়াদের খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

পড়ুয়াদের খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু'দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব, ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস,রেফরি এন্ড আম্পায়ার এসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগরের অন্তর্ভুক্ত মোট ১৫টি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৮টি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী বছর ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে।স্কুলে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
Read More
পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথরের চাঁই, বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ প্রশাসনের

পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথরের চাঁই, বিপর্যয়ের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ প্রশাসনের

পাহাড় থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে পাথর। দুর্ঘটনার আশঙ্কায় তাই ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহন গুলোকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের লিখুভিরে ছোট বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে। এমনিতেই লিখুভির ধসপ্রবণ এলাকা। পাথর গড়িয়ে পড়ার ফলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে ফলে বাধ্য হয়ে এই পথ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং পুলিশের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
Read More
সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের, এল প্রশাসন

সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের, এল প্রশাসন

পানীয় জল বাড়ি-বাড়ি পৌঁছলে ভোট পাবে! বাড়ি-বাড়ি জল পৌঁছে দেবে যে দল তাকেই ভোট দেব! জলপাইগুড়ির বানারহাটের এলআরপি মোড়ের বাসিন্দারা পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এই দাবি জানালেন। পানীয় জলের দাবিতে সোমবার বানারহাটের এলআরপি মোড়-সংলগ্ন এলাকায় বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলআরপি মোড়-সংলগ্ন হাইওয়ের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না দীর্ঘ কয়েক মাস ধরে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও পানীয় জলের এই সমস্যার কোনও সমাধান হয়নি বলেই অভিযোগ তাঁদের। তাঁদের আরও অভিযোগ, শুধু প্রতিশ্রুতি মেলে প্রত্যকেবার ভোটের আগে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা পথ অবরোধ করেন।…
Read More
বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দী করা হলো চিতাবাঘ

বীরপাড়া চা বাগানে খাঁচাবন্দী করা হলো চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের ১২ নং সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জেলার বীরপাড়া চা বাগানে প্রায়ই চিতাবাঘ দেখা যায়। কয়েকদিন আগে চিতাবাঘের আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে। চিতাবাঘ ধরতে গ্যারগাণ্ডা নদীর তীরে খাঁচা পেতেছিল বন দপ্তর। শনিবার সকালে চিতাবাঘটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য জলদাপাড়া নিয়ে যাওয়া হয়েছে।
Read More
দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো সিপিআইএম

দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো সিপিআইএম

প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল সিপিআইএম।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে ডিওয়াইএফআই এর তরুণ নেতা দেবরাজ বর্মনকে। সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে ধূপগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হলো প্রার্থীর প্রচার। প্রার্থীর প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনে রয়েছে কাজ এবং শিক্ষার অধিকার বুঝে নেওয়ার স্লোগান। তৃণমূল বিজেপিকে টেক্কা দিয়ে লড়াইয়ে থাকবে সিপিএম প্রার্থী পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল বিজেপিকে পরাজিত করা যায় সেই প্রচেষ্টা থাকবে  দাবি বাম কর্মীকর্মী সমর্থকদের। দেওয়ার লিখনের পর বাড়ি বাড়ি প্রচার চালাবেন বাম সমর্থকরা।
Read More
জিতু দ্বিতীয়বার বিয়ে করছেন? প্রাক্তন স্বামীকে কী উপদেশ দিলেন নবনীতা…

জিতু দ্বিতীয়বার বিয়ে করছেন? প্রাক্তন স্বামীকে কী উপদেশ দিলেন নবনীতা…

জিতু কি সত্যি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন? না, একেবারেই নয়। তার ওই পোস্টটা কি একান্তই মজার পোস্ট ছিল? হ্যাঁ জিতু একটি নিউজ রিপোর্টে বলেন, উনি বিয়ে করছেন না। পোস্টতা কেবল মজা করে তিনি পোস্ট করেছিলেন। ঠিক কী লিখেছেন জিতু তাঁর পোস্টে, তার আগে পড়ে নেওয়া যাক। যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আমায় এই প্রশ্ন করছেন, আমি ,স্থির করলাম এবার উত্তর দেব। প্রথমত, আমি নিজের সম্পর্ক লোকাচ্ছি না। আমি মনে করি না, এতেও মাথা ব্যথা থাকা উচিত নয়। তৃতীয়ত আমাকে আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন করতে হচ্ছে…’।এরপর জিতু লেখেন, ”হ্যাঁ আমি গতসসপ্তাহে আমার ঘনিষ্ট বন্ধুদের কিছু নিমন্ত্রণপত্র পাঠিয়েছি।…
Read More
মানুষের পরামর্শে মানুষের উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের পরামর্শে মানুষের উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের জন্যই দেশে তৈরী হয় সরকার, সেই সরকার মানুষের উন্নয়নেই কাজ করে। তাই এবার দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় কি ধরণের উন্নয়ন আশা করে, বা তাদের মনের চাওয়া পাওয়া জানতে বিজেপি প্রতিটি জেলার, প্ৰতি মন্ডলে চালু করলো পরামর্শ বাক্সের। এই বাক্সোগুলিতে সাধারণ মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন। সেই পরামর্শ বাক্স রাজ্য দপ্তর হয়ে পৌঁছে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আগামী দিনে সেই সমস্ত পরামর্শ বিচার বিবেচনা করেই সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের কাজের রূপরেখা তৈরী করবে কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ের সামনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা নিজে উত্তরের চা শিল্প কে আগের অবস্থায়…
Read More
অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম

অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম

ফের একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে ভেঙে ফেলা হল একটি অবৈধ নির্মাণ।জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পাইপলাইন সংলগ্ন এলাকায় অবৈধভাবে একটি বহুতল তৈরি করা হয়েছিল।সেই বহুতলে ছিল প্লে স্কুল। কেবলমাত্র দোতলা নির্মাণের অনুমতি থাকলেও বাড়ির মালিক চতুর্থতল নির্মাণ করেন বেআইনিভাবে।পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার পুলিশের প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে দেয় পুরনিগম। উল্লেখ্য, এর আগেও ওই বহুতলের ওপরের অংশ ভেঙে ফেলা হয়েছিল।এরপরেও বাড়ির মালিক নির্মাণ শুরু করেন।যেকারণে এদিন সম্পূর্ণভাবে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
Read More
সিএএ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিএএ ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিএএ ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তার বক্তব্যে অসমের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রের প্রতি আক্রমণ শোনান কড়া ভাষায়। তার কথায়, সিএএ মানে বর্ণ বৈষম্য। সেক্ষেত্রে মানুষের অধিকার রক্ষায় সিএএ-র বিরোধীতায় যে তিনি এক্কেবারে গ্রাউন্ড জিড়োতে তা স্পষ্ট করেন নিজের বক্তব্যর মধ্য দিয়েই। এদিন সিএএ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিএএ আসলে পলিটিক্যাল গিমিক। ভোটের জন্য এটা করছে বিজেপি। সিএএ ইস্যুতে আদ্যপ্রান্ত কেন্দ্রের প্রতি আক্রমণ শানানোর পাশাপাশি নিজের ভাই বোন নিয়ে রাজনৈতিক ভূমিকাতেও সরব হন। নাম উল্লেখ না করলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো জানান, এই মূহুর্ত থেকে আর কোনও সম্পর্ক রইলো না তার ভাইয়ের…
Read More
ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে হোটেল ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ীদের ট্রেনিং

ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে হোটেল ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ীদের ট্রেনিং

ইসলামপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে হোটেল ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ীদের ট্রেনিং দেওয়া হলো।দুদিন ব্যাপী চলবে এই ট্রেনিং। উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা হাসপাতালের এসিএমওএইচ ডক্টর দীপ সামন্ত, ফুটসেফটি ট্রেনার দেবশ্রী দে, মহকুমা ফুড সেফটি অফিসার পঙ্কজ কুমার, গোয়ালপুকুর ১নং ও গোয়ালপুকুর ২নং ব্লকের ফুড সেফটি অফিসার গার্গী রায় সহ বিভিন্ন আধিকারিক ও হোটেল ব্যবসায়ীরা।এসিএমওএইচ ডক্টর দীপ সামন্ত বলেন আজকের ট্রেনিং মূলত ফুড সেফটি হাইজেনিক এই বিষয়ের জন্য ডাকা হয়েছে।
Read More