উত্তরবঙ্গ

শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র

শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র

শিলিগুড়ি শহরের যানজট মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মূলত ট্রাফিক সমস্যা মোকাবেলায় কি কি করা প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন পূজোর পর অটো টোটোর যাতায়াতের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। আপাতত যে সমস্ত টোটোর নম্বর রয়েছে তারা প্রধান রাস্তায় চলাচল করতে পারবে কিন্তু পুজোর পর টোটো এবং অটোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হবে তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। তবে…
Read More
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড।গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে  দিনহাটা সহ গোটা জেলায়।বিশেষ করে গতকাল ভোর রাত থেকে এই বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করে। অবিরাম বৃষ্টির জেরে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত জল জমে যায়।এমনকি বৃষ্টির কারণে দিনহাটা সংহতি ময়দানে হাঁটু জল জমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে গতকাল উদ্বোধন হওয়া এমএলএ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তবে দিনহাটায় জমা জল নিয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী জানান বিগত দিনের চেয়ে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে  সকাল বেলা থেকে। আর সেই বৃষ্টির ফলেই শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে।চেয়ারম্যান…
Read More
বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার

বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার

মাদ্রাসা একরামিয়া বাহারুল উলুম চৌধুরীহাটে বাজ পড়ে আহত দুই ছাত্র সহ চার। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দিনহাটা সহ গোটা উত্তরবঙ্গে।রবিবার সকাল থেকে একইভাবে টানা বৃষ্টি চলাকালীন আনুমানিক সকাল এগারোটা নাগাদ সংশ্লিষ্ট মাদ্রাসায় বাজ পড়ে আহত হয় দুই ছাত্র যাদের বয়স যথাক্রমে ১২ ও ১৩ বছর এবং মাদ্রাসায় মিড ডে মিল রান্না করা দুই মহিলা রাঁধুনী ফিরোজা বেওয়া(৫০), আরজিনা বিবি(৫০)। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নয়ারহাট পুলিশ ফাঁড়িতে।অল্প সময়ের মতে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ির পুলিশ।দ্রুত পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ চারজনকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। তবে আহত দুই ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর…
Read More
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়

প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত দিনহাটায়

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো দিনহাটায়। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে এই পরীক্ষা।দিনহাটার তিনটি ভেনুতে প্রায় চার’শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানা গিয়েছে, এদিন দিনহাটা হাইস্কুল, গোবরাছড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং সিতাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।জানা গিয়েছে, দিনহাটা হাই স্কুলের ৫৩ জন ,গোবরাছড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ২০৩ জন এবং সিতাই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ১৩৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা…
Read More
কয়েক ঘণ্টার মধ্যে হাওয়া বদল

কয়েক ঘণ্টার মধ্যে হাওয়া বদল

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার থেকে হাওয়া বদল উত্তরবঙ্গেও। মালদা এবং দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা। তবে জানা গেছে  সোমবার থেকে পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আগামী শুক্রবার  উত্তর আন্দামান সাগরে  তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান শহরে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা। অন্যদিকে, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর প্রদেশ থেকে একটি…
Read More
দিনের বেলা রাস্তার দুপাশে জ্বলছে লাইট, এমনই ছবি দেখে ক্ষুব্ধ এলাকাবাসী

দিনের বেলা রাস্তার দুপাশে জ্বলছে লাইট, এমনই ছবি দেখে ক্ষুব্ধ এলাকাবাসী

রাতে বিভিন্ন এলাকায় লাইট না জ্বললেও দিনের বেলা পৌর এলাকায় জ্বলছে লাইট। এমনই চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডে। দিনের বেলা রাস্তার দুপাশে লাইট জ্বলছে। সাধারণ মানুষের অভিযোগ, এমনিতেই লোডসেডিংয়ের সমস্যা রয়েছে। আবার কোথাও কোথাও রাতের বেলা রাস্তার আলো জ্বলছে না। কিন্তু হাসপাতাল রোডের রাস্তায় দিনের বেলা লাইট জ্বলছে। সাধারণ মানুষের দাবি, পৌর প্রশাসন বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখুক। দিনের বেলা লাইট গুলি জ্বলে থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই বিষয়ে পৌরপ্রধান রাম নিবাস সাহা বলেন, কয়েকদিন ধরে বৃষ্টির কারণে লাইট গুলির সমস্যা হয়েছে। তিনি বিদ্যুৎতের দায়িত্বে থাকা কর্মীদের পাঠিয়ে ঠিক করাবেন।
Read More
প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে এমন ভাবেই বিগত বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গেছে, প্রত্যেক শনিবার এক ঘন্টা মানুষের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনছেন মেয়র গৌতম দেব এবং তা সমাধানের চেষ্টা করছেন তিনি। তবে ভুরি ভুরি অভিযোগ এবং সেই সমস্যার সমাধান করতে শিলিগুড়ির পুরসভাকে খেতে হচ্ছে হিমসিম। এর জন্য তীক্ষ্ণ ভাষায় বিগত বোর্ডকে আক্রমন করলেন মেয়র। তিনি প্রশ্নের সুরে বলেন, প্রদীপের নিচে অন্ধকার কেন? বিগত বোর্ড গুলি কি কাজ করেছে, যার জন্য আজ শহরের চিত্রটা এমন বেহাল।
Read More
 বৃষ্টিতে  ভাল পাতার আশায় চা বাগান কর্মী

 বৃষ্টিতে  ভাল পাতার আশায় চা বাগান কর্মী

বৃষ্টির আশায় দিন গুনছেন চা কর্মীরা। গ্রীষ্মকালে তেমন গরম পড়েনি, বর্ষাকালে সেরকম বৃষ্টি হয়নি, শীতকালেও তাপমাত্রা  স্বাভাবিক ছিল না। তবে এবার শরৎ কালের বৃষ্টিতে  পাতার মান ভাল হবে বলে আশায় সমস্ত চা মহল্লা।  চা বাগান কর্মীদের দাবি, বর্ষার শেষ দিকে বৃষ্টি  হয়নি। আশ্বিনের গোড়াতেই বৃষ্টি শুরু হয়েছে। দিন কয়েক ধরে কখনও তুমুল, কখনও হালকা বৃষ্টি চলছে। বর্ষার শুরুতে বৃষ্টি না হওয়ায় চা গাছের গোড়া শুকিয়ে পাতার উপরে ধুলোর আস্তরণ পড়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ধুলো সরে চা পাতার সবুজ  রং ফিরে এসেছে। চা বাগান  সংগঠন ‘ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন’-এর ডুয়ার্স শাখার চেয়ারম্যান জীবনচন্দ্র পান্ডে বলেন, ‘‘বৃষ্টি পেয়ে চা পাতার বৃদ্ধি তাড়াতাড়ি হবে।…
Read More
আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

নিজের গায়ের লাল গেঞ্জি খুলে ট্রেন থামিয়ে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচালো পঞ্চম শ্রেণীর ছাত্র মুরসালিম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা রোড স্টেশন এর কাছে। রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা জেলার ভালুকা রোড স্টেশন পেরিয়েছে। ওই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল ৮ বছরের বালক মুরসালিম। যে রেললাইন ধরে এক্সপ্রেস ট্রেনটির আসার কথা, সেখানে একটি জায়গায় বড় গর্ত দেখতে পায় খুদে। তার মনে প্রশ্নে জাগে, রেললাইনে উপর এত বড় গর্তের ফলে কোনও বিপদে পড়বে না তো ট্রেনটা? ভাবতে ভাবতে পরনের লাল টি-শার্টটা খুলে ফেলে পঞ্চম শ্রেণির পড়ুয়া। সেটা মাথার…
Read More
কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

কালচিনি চা বাগানের গেট মিটিং-এ সামিল হল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

চা বলয়ের শ্রমিকদের ২০% পুজোর বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে গতকাল কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয়, ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্তু সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান। দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ই অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের…
Read More
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোচবিহারে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপি রক্তদান শিবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোচবিহারে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপি রক্তদান শিবির

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের ঢাংঢিংগুড়ি বাজারে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে সপ্তাহ ব্যাপি সেবা পক্ষ কালের অঙ্গ হিসেবে আজ রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি কুমার চন্দন নারায়ণ, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মণ, ঢাংঢিংগুড়ি অঞ্চল প্রধান মাম্পী সরকার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়, জেলা জুড়ে বর্তমানে রক্তের সংকট হয়েছে। সেই রক্তের সংকট মেটাতে প্রতিটি মন্ডলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যুব মোর্চার পক্ষ থেকে এক হাজার ইউনিট রক্ত সংগ্রহ করে ব্লাড…
Read More
পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন মাথাভাঙ্গা শাখার পথ অবরোধ

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন মাথাভাঙ্গা শাখার পথ অবরোধ

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন মাথাভাঙ্গা শাখা শুক্রবার মাথাভাঙ্গা কলেজ মোড়ে পথ অবরোধ করে।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য গোলজার মিঞা ও সাধারণ সম্পাদক। মাথাভাঙ্গা ল ক্লার্কসঅ্যাসোসিয়েশন আতিয়ার রহমান জানান তাদের যে তেরো দফা দাবি নিয়ে তারা আন্দোলন করেন তার একটিও পূরণ না হওয়ায় এদিন তাড়া পথে নামতে বাধ্য হয়।তাদের এই দাবি-দাওয়ায় মধ্যে ছিল ত্রুটিপূর্ণ ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট অতি শীঘ্র সংশোধন করে তা সময়োপযোগী ও বাস্তব করতে হবে।এছাড়াও ল ক্লার্কস অ্যাপ পেয়ে থাকা রাইট টু এক্ট বা কাজের অধিকার অবিলম্বে সর্বত্র কার্যকর করার ব্যবস্থা করতে হবে।
Read More
৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল কোচবিহারে

৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল কোচবিহারে

৩১তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল কোচবিহারে।কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ১১৯টি বিজ্ঞান প্রকল্পের নিবন্ধঃকরণ করা হয়েছে।সেই সাথে কোচবিহার জেলার ৫৮টি বিদ্যালয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।জেলা পঞ্চায়েত বিজ্ঞান প্রকল্প নির্বাচনী প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবে, তারা পরবর্তীতে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করবে বলেই জানা গেছে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের সমন্বয়কারী সুমন্ত সাহা, জেলা বিদ্যালয় পরিদর্শক(উচ্চমাধ্যমিক)সমর চন্দ্র মণ্ডল, সরকারি বিদ্যালয় পরিদর্শক (উচ্চমাধ্যমিক) বরুণ চন্দ্র মন্ডল, উচচমাধ্যমিক কাউন্সিল সভাপতি মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা।
Read More
শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে পূর্ত দপ্তরের বাংলোর সামনে ভেঙে পড়লো বিশাল গাছ। বৃহস্পতিবার রাস্তার উপরে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে বৃষ্টির জেরে গাছটি ভেঙে পড়ে রাস্তার উপর। পাশেই একটি ফুলের দোকান রয়েছে। আংশিকভাবে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল ব্যাহত হয়। হাশমি চক থেকে হাসপাতাল মোড়, কোর্টমোড়ের যান চলাচল স্তব্ধ হয়ে ছিল। পরে পুরনিগমের কর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন। রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল শুরু করানো হয়।
Read More