31
May
তোলপাড় রাজ্য রাজনীতি। ধন্ধ উঠল এবার চরমে। রাজ্যের মুখ্যসচিবকে ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের সংঘাত। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে আরও তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকদিনের ব্যবধানের মাঝেই বদলির জন্য কেন্দ্র সরকার তরফে ডাক এসেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য সরকার। ইতি পড়ল বদলির জল্পনায়। রাজ্যের মুখ্যসচিব বদলি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আলাপন এই মুহূর্তে তাঁকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারছে না, তা জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সোমবার…
