প্রার্থী তালিকায় মুকুল রায়

প্রার্থী তালিকায় মুকুল রায়

শুরু একুশের বিধানসভা ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ প্রস্তুতি তুঙ্গে৷ অবশেষে ভোটযুদ্ধে আবার আসরে নামছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। উত্তর কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন জগন্নাথ সরকারের মতো সাংসদ, অভিনেত্রী পার্নো মিত্র। বিধাননগরে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।
Read More
একের পর এক তলব ইডির

একের পর এক তলব ইডির

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার সারদা মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানকে তলব করল ইডি৷ আগামী সপ্তাহে তাঁকে ইডি দফতরে আসার জন্য সমন দেওয়া হয়েছে। ২০১০ সালে আজাদ হিন্দ এবং ২০১২ সালে কলম নামে দুটি পত্রিকারই সম্পাদক ছিলেন আহমেদ হাসান ইমরান।
Read More
একইদিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

একইদিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

শুরু ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ প্রচারে কোনো খামতি রাখছে না গেরুয়া শিবির৷ ফের এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন৷ বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করতে আসছেন বিজেপি নেতা মোদী৷ প্রস্তুতি তুঙ্গে৷ ভাঙড়ায় নির্বাচনী সভা করবেন মোদী। অন্যদিকে, এদিন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন পশ্চিম মেদিনীপুরে৷ বাংলায় আট দফায় নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে৷
Read More
মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ

মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ

নির্বাচনী আবহে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা মৃত্যুর সংখ্যা। নতুন করে ভাবাচ্ছে, দেশের করোনা গ্রাফ। হঠাৎ করেই এক ধাক্কায় পালটে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। অথচ অধিকাংশের মুখেই নেই মাস্ক। মাস্ক না পরে অনেক যাত্রীই মেট্রোয় প্রবেশ করছেন। গোটা বিষয়টি থেকে রেলপুলিশকে নজরদারি করতে বলা হয়েছে। মাস্ক না পরে কোনও যাত্রী যাতে মেট্রোয় প্রবেশ করতে না পারেন ঘোষণা করা হচ্ছে মেট্রোর প্রতি স্টেশনে।
Read More
এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী

এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী

এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে গেল গাড়ীর চালক সহ এক যাত্রী।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরার সন্ন্যাসী কাটার কাছে একটি গাড়ীর চাকা বাষ্ট করে উল্টে যায়।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি নালায় পড়ে যায় গাড়ীর এয়ার ব্যাগের জন্য প্রানে বেঁচে যায় চালক ও যাত্রী।স্থানীয়রা এসে দুজনকে উদ্ধার করে।সামান্য আহত হলেও দুজনই সুস্থ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা থানার পুলিশ।জানা গিয়েছে সিকিম থেকে এশিয়ায় হাইওয়ে দিয়ে পানিট্যাঙ্কি যাচ্ছিল গাড়ীটি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
পণের দাবিতে স্ত্রীর ওপর মানসিক অত‍্যাচার ও মারধরের অভিযোগ তৃণমূলের সংখ‍্যালঘু  অঞ্চল সভাপতির বিরুদ্ধে

পণের দাবিতে স্ত্রীর ওপর মানসিক অত‍্যাচার ও মারধরের অভিযোগ তৃণমূলের সংখ‍্যালঘু অঞ্চল সভাপতির বিরুদ্ধে

মালদা, ১৭ মার্চ ।  পণের দাবিতে স্ত্রীর ওপর মানসিক অত‍্যাচার ও মারধরের অভিযোগে জামিন অযোগ‍্য ধারায় মামলা রুজু হলো তৃণমূলের এক সংখ‍্যালঘু  অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এব্যাপারে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন, স্ত্রী সেবেনা বিবি। অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত  তুলিসিহাটা অঞ্চল তৃণমূলের সংখ‍্যালঘু সেলের সভাপতি  তালেব শেখ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত  তৃণমূল নেতার বাড়ি  হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে।  তার দুটো বিয়ে। তার মধ‍্যে সেবেনা বিবি দ্বিতীয় পক্ষের স্ত্রী।তার একটি পাঁচ বছরের কন‍্যা সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এর আগে তালেব শেখের বিরুদ্ধে বেশ কয়েকবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। দ্বিতীয় স্ত্রী…
Read More
প্রকাশ হল ইস্তেহার

প্রকাশ হল ইস্তেহার

একুশের নির্বাচনের জন্য আজ কালীঘাটে নিজের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস সরকার ১১০ শতাংশ কাজ করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী ইস্তাহার তৈরির আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেন মমতা। ইস্তাহারে বেশ কিছু বিষয়কে ‘বিশেষভাবে গুরুত্ব’ দেবেন দলের শীর্ষনেতৃত্ব। তার মধ্যে থাকবে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির প্রসঙ্গ।
Read More
এবার বিজেপি শুভেন্দু পিতাও

এবার বিজেপি শুভেন্দু পিতাও

জল্পনার অবসান হল। রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কাঁথির অধিকারী পরিবারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকেই গেরুয়া নামাবলী গায়ে চড়াতে পারেন তৃণমূলের শুভেন্দু অধিকারীর পিতা পূর্ব মেদিনীপুর জেলা চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী৷ আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর প্রচার সভায় হাজির থাকবেন শিশিরবাবু। আকারে-ইঙ্গিতে শিশিরবাবু ছেলের হয়ে প্রচারের কথা জানিয়েছিলেন।      
Read More
এবার তলব শুভাপ্রসন্নকে

এবার তলব শুভাপ্রসন্নকে

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সারদার সংবাদমাধ্যমের সিইও কুণাল ঘোষ, তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার পর এবার বিপাকে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন। শুভাপ্রসন্নকে ফের নোটিস দিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট। ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শুভাপ্রসন্নকে৷ ইডির পাশাপাশি সিবিআইয়েরও মুখোমুখি হতে হয়েছিল শুভাপ্রসন্নকে৷
Read More
শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

শিলিগুড়িতে ৮০ লক্ষ টাকা সহ ধৃত ১

৮০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। তাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার শিলিগুড়ির ঝংকার মোড় থেকে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আদিত্য আনন্দ। তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ টোটোতে করে ঝংকার মোড় দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি মিষ্টির বাক্সে দুই হাজার ও পাঁচশো টাকার নোটে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে যথাযথ নথি সঙ্গে রাখতে হয়। জানা গেছে, আয়কর দপ্তরের কর্তারা গোটা…
Read More
বড় দায়িত্ব পেল যশবন্ত

বড় দায়িত্ব পেল যশবন্ত

বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিন্‌হা। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা। দলের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হল প্রাক্তন BJP নেতা যশবন্ত সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান যশবন্ত সিনহার। বিধানসভা ভোটের মুখেই ৮৩ বছর বয়সি এই দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্বকে দিল্লিতে দলের যাবতীয় কাজকর্ম দেখাশোনার ক্ষেত্রে মুখ্য দায়িত্ব দিল দল। উল্লেখ্য যে, গত পরশু অর্থাৎ শনিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
Read More
বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম। আজ স্মৃতি ইরানি-ধর্মেন্দ্র প্রদানকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল৷ তারপর হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে যাবেন শুভেন্দু। অবশেষে কাগজে কলমে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।
Read More
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১

মালদা,১৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে।শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মালদা শহরের সানিপার্ক এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুষ্কৃতী নাম দীপঙ্কর দাস (৩০)। বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন হাট এলাকায়।আমি তোর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান এবং একটি কার্তুজ।শনিবার ধৃত দুষ্কৃতীকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Read More
রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা‌য় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি‌র অসম মোড় এলাকায়। দুর্ঘটনা‌র পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দীর্ঘ‌ক্ষণ জলপাইগুড়ি-শিলিগুড়ি‌গামী জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।স্থানীয় প্রত‍্যক্ষ‌দর্শীরা জানান, কোচবিহার থেকে শিলিগুড়ি‌গামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ওই যুবক। যদিও বাসের চালক গাড়ি নিয়ে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে পালিয়ে যায়। জানা গেছে মৃত যুবকের নাম রমেশ দাস। তাঁর বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন সঞ্জয় নগর কলোনি এলাকায়। দুর্ঘটনা‌র পর এলাকার মানুষ ছুটে এসে ওই যুবককে গুরুতর জখম অবস্থায়জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে‌ও মাঝ রাস্তাতেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে ঘটনার…
Read More