বিজেপির আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলার খবর পেয়ে হানা দেয় পুলিশ, উদ্ধার হয়নি কিছুই

বিজেপির আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলার খবর পেয়ে হানা দেয় পুলিশ, উদ্ধার হয়নি কিছুই

আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে বিজেপির আইটি সেলের অফিসে হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। যদিও সেখান থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি তারা। পুলিশের এই অভিযানকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ কাউকে কিছু না জানিয়ে তাদের আইটি সেলের অফিসে হানা দিয়েছে। পুলিশ এখনো রাজ্যের শাসকদলের অঙ্গুলি হেলনে চলছে। সমস্ত বিষয়টি তারা আগামীকাল নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তার দাবি পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। বিজেপি…
Read More
শিলিগুড়ির বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

শিলিগুড়ির বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার বিকেল নাগাদ বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগর বাজার সংলগ্ন একটি বাড়িতে হানা দেয়। ঐ বাড়ির মালিকের তিনতলার একটি ঘরে জনৈক এক ভাড়াটিয়ার ঘর থেকে পুলিশ প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা এবং কিছু কাগজপত্র উদ্ধার করে। পুলিশ ঐ ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিধান নগর থানায় নিয়ে আসে। ঐ‌ ধৃত ব্যক্তির নাম মহ: আজিজুল রহমান(৫১)। ধৃত ব্যক্তি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার…
Read More
হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়মের প্রতিবাদে দুই ড্রাইভারে হাতাহাতি।

হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়মের প্রতিবাদে দুই ড্রাইভারে হাতাহাতি।

আলু রাখা নিয়ে বচসার জেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দিলো অপর এক ড্রাইভার। হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম। প্রতিবাদ করতে গেলে গাড়ির লিভার দিয়ে মেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ড্রাইভারের বিরুদ্ধে। ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো ট্রাক মালিকের পরিবার। ঘটনার তদন্ত করে দোষী ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং বেআইনি ভাবে চলা ট্রলি বন্দ করার দাবীতে প্রতিবাদে মুখর হলো ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশন। ট্রাক ওনার্স এসোসিয়েশন সুত্রে জানা গেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন একটি কোল্ড স্টোরো নিজের লড়ি নিয়ে আলু রাখতে গিয়েছিলেন জলপাইগুড়ি সেন পাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ ৫৩। কোল্ড স্টোরেজের লম্বা…
Read More
শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার,গ্রেপ্তার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আছে পাল পাড়া এলাকায় দুই যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী।মিলে যায় সাফল্য।ওই দুই যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ২ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।ধৃত দুই অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত দুজনের নাম নেজাউল শেখ এবং শারজাহান শেখ।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিগত…
Read More
বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

মালদা ২২ মার্চ : অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক। দেহ উদ্ধারের পর বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিল মৃতের দলবল। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। সোমবার সকাল ৯ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদা থানার রসিলাদহ গ্ৰামে। খোয়া গেছে নগদ টাকা ও সোনা রুপোর গয়না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ইঞ্জিন সহ দমকলের কর্মীরা। সোমবার সকালে আরতি দাসের বাড়িতে উদ্ধার হয় পুরাতন মালদা থানার ঘোষপাড়ার এক যুবক লক্ষন ঘোষের দেহ। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। মৃতের পরিবারের দাবি আরতি ও তার পরিবার মেরে ফেলেছে লক্ষন ঘোষকে।
Read More
বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা তুঙ্গে

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা তুঙ্গে

একুশের ভোট নিয়ে তৎপরতা তুঙ্গে। করোনা সংক্রমণ - এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। ২০২১ সালের নির্বাচন পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু। তার আগে আগামীকাল ২৩ মার্চ বাংলায় আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। রাজ্যের সার্বিক ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ফুল বেঞ্চ আসছে বঙ্গ সফরে। তবে এবার কমিশনের আধিকারিকরা যাবেন উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। ২৭ মার্চ প্রথম দফার ভোট।
Read More
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা , ২০ মার্চ ।  প্রসবের পর বলা হয়েছিল পুত্র সন্তানের কথা । কিন্তু দেওয়া হয় নাকি কন্যা সন্তান। আর এনিয়ে মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে শিশু দলের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের সামনে তুমুল বিক্ষোভ দেখান ওই রোগীর পরিবারের লোকেরা। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প থেকে কর্তব্যরত অফিসারদের ঘটনাস্থলে আসতে হয়। পরে মাতৃমা বিভাগে তদন্তে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা । তাঁর আশ্বাসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা ।   মালদা মেডিকেল কলেজ ও…
Read More
এবার আরও এক পদক্ষেপ সিবিআই – এর

এবার আরও এক পদক্ষেপ সিবিআই – এর

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গরু পাচার কাণ্ডে দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। তৎপর হয়েছেন গোয়েন্দারা। এবার গরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্র্রর কলকাতার বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে ইডি’র সঙ্গে সমান্তরাল তদন্তে চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, কয়েকদিন আগেই রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই।
Read More
নন্দীগ্রাম হামলায় গ্রেফতার দুই

নন্দীগ্রাম হামলায় গ্রেফতার দুই

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে, বিজেপি কর্মীদের ওপর হামলা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলার শুভেন্দু বলেছেন, এফআইআরে ১৭ জনের নাম ছিল৷ মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার গ্রেফতার হল দুই তৃণমূল কর্মী৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। ধৃত ২ জনকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে, তাদের ৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Read More
বড় চ্যালেঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচন

বড় চ্যালেঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচন

রাজ্যে শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করানোটাই এখন কমিশনের সবচেয়ে কাছে বড় চ্যালেঞ্জ। শুরু হয়ে গেছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টহল। কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিয়ে এদিন নবান্নে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিও। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে বলে কড়া নির্দেশ। বাংলার প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ।
Read More
এবার পালা পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টার

এবার পালা পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টার

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। একের পর এক তাবড় ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়ে জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সারদা মামলায় পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৫ মার্চ হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুরজিৎ করকে। এছাড়াও সারদা কাণ্ডে রাজ্যের প্রাক্তন DGP রজত মজুমদারকেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এর আগে সারদা কাণ্ডে বহু তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়ে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা।
Read More
বড়সড় চমক বিজেপির

বড়সড় চমক বিজেপির

শুরু ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ একুশের ভোট ঘিরে সরগরম রাজ্য বিজেপি৷ জোরকদমে প্রচারে নেমেছে গেরুয়া শিবির৷ প্রস্তুতি তুঙ্গে৷ প্রচারকে আরও দৃঢ় করতে রাজ্যে অত্যাধুনিক বিশেষ গাড়ি আনল বিজেপি৷ এই গাড়িটির উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সারা রাজ্য ঘুরে বেড়াবে এই গাড়িটি। গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করতে পারবেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। গাড়িটির ভিতরে লিফট রাখা হয়েছে।
Read More
আবারও হতে পারে আমফান

আবারও হতে পারে আমফান

এর আগে একবার আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার একাংশ। আবারও আছড়ে পড়তে পারে আরেকটা আমফান। এপ্রিলের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘টাউকটে’। ঝড়টি কোথায় আঘাত হানতে পারে সেব্যাপারে নিশ্চিত পূর্বাভাস এখনো মেলেনি। তবে পূর্বাভাস অনুসারে ১ এপ্রিল তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি।
Read More
নিয়োগের দাবীতে বিক্ষোভ শুরু সারা রাজ্যে

নিয়োগের দাবীতে বিক্ষোভ শুরু সারা রাজ্যে

দ্রুত নিয়োগের দাবীতে ফের অবস্থান বিক্ষোভ ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে প্রায় সাড়ে চারশো চাকরি প্রার্থী শান্তিপূর্ণ অবস্থানে বসেন। দ্রুত নিয়োগের দাবী জানিয়ে বিক্ষোভ দেখায় ২০০৯ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এই চাকরী প্রার্থীরা। শিক্ষা দফতরের তরফে অবশ্য জানানো হয়েছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী বিধি৷
Read More