03
Dec
এ বার থেকে রাতের শেষ মেট্রোয় চড়তে গেলে টিকিটের দামের সঙ্গে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা! সোমবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হতে চলেছে। নির্দেশ অনুযায়ী, এ বার থেকে ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ শেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের। গত জুন মাস থেকেই ব্লু লাইনে রাতের শেষ মেট্রোর সময় বদলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রোযাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবার সময় ১০টা ৪০ মিনিট করা হয়েছে। এত দিন অপরিবর্তিত ভাড়ায় সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে ওই…
