বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী

বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। জুন মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জায়গায়, তাপপ্রবাহ চলছে। ৭ জুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এখনই বৃষ্টির কোনও পূর্বভাস নেই, ফলে আরও বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সর্বত্রই দুপুরের পর তাপমাত্রার পারদ ছড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যের কোনও প্রান্তেই ছিটেফোঁটা বৃষ্টি হয়নি, বাড়ছে তাপমাত্রা। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। আবহাওয়া দফতর সূত্রে…
Read More
বড় কোনো অ্যাকশন নিতে চলেছে গোয়েন্দা দফতর

বড় কোনো অ্যাকশন নিতে চলেছে গোয়েন্দা দফতর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একের পর এক দুর্নীতির তদন্তে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই উত্তপ্ত পরিস্থিতিতেই গত শুক্রবার এবার কলকাতায় ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। সেই থেকেই জল্পনা ছিল যে এবার বড় কিছু ঘটতে চলেছে বাংলায়। তবে এই দুদিনে কেন্দ্রীয় এজেন্সির কোনও রকম অ্যাকশন না দেখা গেলেও নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সের অন্দরে ফের গুঞ্জন শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই সপ্তাহেই বড় কিছু করতে পারে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর বছর…
Read More
আবারও মামলা দায়ের করতে পারেন অভিষেক

আবারও মামলা দায়ের করতে পারেন অভিষেক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমান বন্দরে আটক করা হয়েছে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে তাঁকে আটকানো হয়। রুজিরার সঙ্গে ছিল অভিষেকের দুই সন্তানও। তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার পর আদালত অবমাননা নিয়ে ফের মামলা দায়ের করতে পারেন অভিষেক। ছেলেমেয়েদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নবজোয়ার কর্মসূচি নিয়ে…
Read More
ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

ঔষধ ব্যবসায়ীর দোকান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলার ফালাকাটার সুভাষপল্লীর এক ঔষধ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার ঔষধের দোকান থেকে, মৃত ঔষধ ব্যবসায়ীর নাম বাদল চক্রবর্তীl জানা গেছে, এই ব্যবসায়ী আগে সরকারি চাকুরীজীবী ছিলেন এরপর অবসর গ্রহণের পর তিনি ফালাকাটায় নিজের বাড়ির পাশেই এক ঔষধের দোকান করেন। মঙ্গলবার সকালে তার দোকানের কর্মচারীরা সকালে দোকান খুলেই দেখেন তার মালিকের ঝুলছে সেই দোকানে। এরপর সেই কর্মচারী তার বাড়িতে গিয়ে তার ছেলে ও আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে এবং প্রতিবেশীরা এসে দেখেন তার ঝুলন্ত দেহ এরপর ফালাকাটা থানায় খবর দিলে ফালাকাটা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা…
Read More
বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। তবে এরই মাঝে স্বস্তির খবর যে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ…
Read More
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কৃষ্ণ রবি দাসের

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কৃষ্ণ রবি দাসের

প্রায় পাঁচ মাস পরে বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন চেন্নাইতে পাইপ লাইনের কাজে কর্মরত পরিযায়ী শ্রমিক কৃষ্ণ রবিদাস।কিন্তু নিয়তির করুন পরিহাস,আর তার বাড়ি ফেরা হলো না।গত শুক্রবার ঘটে যাওয়া উড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কৃষ্ণ রবি দাসের।মাত্র ২৩ বছর বয়সে দুনিয়া থেকে চির বিদায় নিতে হল কৃষ্ণ দাস কে।জানা গেছে,কৃষ্ণ রবি দাসের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিপুলতলা গ্রামে।কৃষ্ণ রা চার ভাই দুই বোন।কৃষ্ণ ছিল বাড়ির ছোট ছেলে।বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা হেমন্ত রবিদাস ও মা যশোদা রবিদাস।ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা যশোদা রবিদাস।কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা।মৃত কৃষ্ণ রবিদাসের মা…
Read More
বাঁধা পরলো বিদেশ যাত্রায়, আরও একবার ইডির তলব রুজিরাকে

বাঁধা পরলো বিদেশ যাত্রায়, আরও একবার ইডির তলব রুজিরাকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিমান বন্দরে বাধা, আর এবার কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল গোয়েন্দা সংস্থা ইডি। সূত্রের খবর, আগামী ৮ জুন তাকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। দমদম বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে অভিষেককে পত্নীকে আটকানো হয়। রুজিরার সঙ্গে তাদের দুই সন্তানও ছিল। এরপর বিমানবন্দর থেকে সন্তানদের নিয়েই বেরিয়ে যান রুজিরা। বেশ কিছুক্ষণ অভিবাসন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বললেও কোনও সুরাহা হয়নি। সেই ঘটনার কয়েক ঘণ্টা পেরোতে পেরোতেই রুজিরাকে…
Read More
বড় চমক, হাজিরার নির্দেশ মলয় ঘটককে

বড় চমক, হাজিরার নির্দেশ মলয় ঘটককে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির স্ক্যানারে এবার রাজ্যের আরেক মন্ত্রী। কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি। একেবারে দিল্লির সদর দফতরে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থা। আগামী ১৯ জুন মলয়বাবুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এদিনই অভিষেক পত্নী রুজিরাকেও কয়লা পাচার কাণ্ডে তলব করেছে ইডি। আর তারপরই আইনমন্ত্রীকে তলব। এই পর পর তলব নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা। একই দিনে এই দুজনকে তলবে অভিসন্ধি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত খবর, আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে মন্ত্রী…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে “সুপার স্পেশালিটি ব্লক” এর পরিদর্শনে এলেন সুশীল কুমার মোদী

আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে "সুপার স্পেশালিটি ব্লক" এর পরিদর্শনে এলেন ভারতীয় জনতা পার্টি বিহার রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদী। সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে তিনি জানান, ভারত সরকার বাংলায় তিন জায়গায় সুপার স্পেশালিটি চালু করার অনুমতি দিয়েছিলেন। তার মধ্যে দু জায়গায় অর্থাৎ মালদা এবং বাঁকুড়াতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গে তৈরী হতে চার বছর সময় লেগেছে। এই বিষয়ে তিনি দিল্লিতে কথা বলবেন বলে জানালেন এবং তিনি আশ্বাস দেন ডিসেম্বর এর মধ্যে সুপার স্পেশালিটি ব্লক উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভ্যন্তরীণ বিভাগ পুরোপুরিভাবে চালু করার।
Read More
জেলে বসেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মানিক

জেলে বসেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মানিক

রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এখন পড়াশুনো শুরু করেছেন নিয়োগ দুর্নীতির অভিযুক্ত মানিক ভট্টাচার্য। আইনের প্যাঁচ থেকে নিজেকে আর পরিবারের লোকেদের ছাড়াতে এবার সারাদিনই সেলের ভিতরই ‘পড়াশোনা’য় মগ্ন হলেন তিনি। গত কয়েকমাস ধরেই তিনি নিজে প্রেসিডেন্সি জেলে বন্দি। এর পর ইডির হাতে গ্রেফতার হয়ে সংশোধনাগারে যান মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক ভট্টাচার্য। স্ত্রী শতরূপাও বন্দি হয়ে রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে। জানা গিয়েছে, ইডির অভিযুক্ত মানিক ভট্টাচার্য সংগ্রহ করেছেন চার্জশিটের কপি। তাঁর বিরুদ্ধে পেশ হওয়া ইডির চার্জশিটের কপি ছাড়াও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পেশ হওয়া…
Read More
দু বছর পর রাজনীতিতে ফিরে নয়া দায়িত্ব পেলেন সোনালি গুহ

দু বছর পর রাজনীতিতে ফিরে নয়া দায়িত্ব পেলেন সোনালি গুহ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দু’বছরের বিশ্রাম শেষে আবার রাজনীতির ময়দানে নামতে চেয়েছিলেন সোনালি গুহ। বিগত কিছু দিন ধরে একাধিক বার সেই বার্তা দিয়েছিলেন বিজেপি নেতৃত্বকে। দেখাও করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সম্প্রতি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও গিয়েছিল একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক সোনালি গুহকে। এ বার রাজ্য বিজেপি তাঁকে মহিলা মোর্চার রাজ্য কর্মসমিতির সদস্য করল। সোনালি জানান, ‘ভাল লাগছে। এ বার নেতৃত্বের সঙ্গে কথা বলে জেনে নেব ঠিক কী ভাবে আমায় কাজ করতে হবে।’ সদ্যই বিজেপি মহিলা…
Read More
চলচ্চিত্র “অর্ধাঙ্গিনী”,একটি বিশেষ প্রতিবেদন

চলচ্চিত্র “অর্ধাঙ্গিনী”,একটি বিশেষ প্রতিবেদন

--------"অর্ধাঙ্গিনী"------- শর্মিষ্ঠা দাশগুপ্ত (নিয়োগী) "অর্ধাঙ্গিনী" যার আক্ষরিক অর্থ --অর্ধেক অঙ্গের অধিকারিনী অর্থাৎ স্ত্রী ৷ প্রতি মুহূর্তে একজন স্ত্রী কীভাবে স্বামীর যথার্থ অর্ধাঙ্গিনী হয়ে ওঠে ,গুছিয়ে রাখে স্বামীর জীবনটাকে --- প্রত্যক্ষ বা পরোক্ষে --দূরে বা কাছে থেকে--বর্তমান বা প্রাক্তন হয়েও ,তা রূপোলী পর্দায় পরতে পরতে বুঝিয়ে দিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ,কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি "অর্ধাঙ্গিনী"৷ স্বামীর ভালোবাসায় স্বার্থ মিশে আছে জেনেও --তার মিথ্যাচারীতাকে আড়াল করে ,বিপদ থেকে তাকে রক্ষা করার দায়িত্ব কাঁধে নীরবে তুলে নিয়ে ,স্ত্রী প্রমাণ করে --শুধু অর্ধ অঙ্গ নয় স্বামীর জন্মজন্মান্তরের ভালোমন্দের বৈতরনী পার করতেই নারীজনম তার ৷ তাই তো স্বামীর অক্ষমতার বিষয়টি চেপে রেখে , সন্তানধারনের অক্ষমতার…
Read More
রাজ্য সরকারের তরফে বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

রাজ্য সরকারের তরফে বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। সম্প্রতি অর্থ দপ্তরের তরফে অর্থ বরাদ্দের চিঠি পৌঁছে গিয়েছে শিক্ষা দপ্তরে। যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে ওই বিশেষ স্কুলে শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। অর্থ দফতরের একটি সূত্র জানাচ্ছে, আইনি ও পদ্ধতিগত ত্রুটি ছাড়াই সরকারি নিয়ম ও বিধি মেনেই এই ডিএ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, শিক্ষা দফতরের খাতায় ‘ডিএ গেটিং স্কুল’ হিসেবে…
Read More
মর্মান্তিক দুর্ঘটনার একান্ন ঘন্টা পর চললো প্রথম ট্রেন

মর্মান্তিক দুর্ঘটনার একান্ন ঘন্টা পর চললো প্রথম ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। ভয়াবহ দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছে ১১৭৫। চারিদিকে মৃত্যু মিছিল। ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ৫১ ঘণ্টা পরে প্রথম ট্রেন চলল ওড়িশার বালাসোরের বাহানগা রেল স্টেশনের অভিশপ্ত লাইনে। প্রথমে একটি মালগাড়ি ডাউন লাইন দিয়ে ধীর গতিতে বেরিয়ে যায়। সেই সময় সেই স্থানে রেলের একাধিক উচ্চপদস্থ কর্তা ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডাউন লাইন দিয়ে ওই মালগাড়ি চলে যেতেই মালবাহী ট্রেনের উদ্দেশে হাত নাড়েন তিনি। অভিশপ্ত ট্র্যাককে হাতজোড় করে প্রণাম করেন রেলমন্ত্রী। এরপরই আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকেও ধন্যবাদ…
Read More