16
May
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ সংক্রান্ত এক মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘ডিএ মিটিয়ে দিন না। তাহলেই তো ঝামেলা মিটে যায়৷’ প্রসঙ্গত, সম্প্রতি ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চর তরফে এক বনধ ডাকা হয়েছিল। সেই বনধে অংশ নেন হাওড়ার শিক্ষক অমিতকুমার ঘোষ। সেই শিক্ষকের অভিযোগ, বনধে সামিল হওয়ার পরই তাকে শোকজ করা হয়। পাশাপাশি দেওয়া হয় বদলির নোটিশ। শিক্ষা দফতরের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ…
