অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হলো এবার। বীরভূমে বালি ও পাথরের লরি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আজকের নয়৷ তবে এবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি৷ কিন্তু রাজ্য সরকারের কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত না থাকায় এই মামলার প্রতিলিপি অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন আদালতে বলেন, প্রতিদিন কার্বন কপির বিল দিয়ে টাকা তোলা হচ্ছে৷ দিনে ২-৩ কোটি টাকা তোলা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়েছে৷ মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বগটুই তদন্তের পর সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে…
Read More
ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

ত্রিপুরা নির্বাচনে তৃণমূলের প্রাসঙ্গিকতা ধরে রাখা নিয়ে একাধিক জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা নিয়ে জাগছে একাধিক প্রশ্ন। এগোতে পারা যাচ্ছে না, আবার পিছিয়েও আসা যাচ্ছে না! এক কথায় ত্রিপুরায় এমনটাই অবস্থা হয়েছে তৃণমূলের। বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সংখ্যাই সেকথা প্রমাণ করে। দীর্ঘদিন ধরে ত্রিপুরা নিয়ে তৃণমূল যতটা গর্জেছে তার ছিটেফোঁটাও যে বর্ষণ হয়নি সেটা স্পষ্ট। প্রথমে তৃণমূল ত্রিপুরায় সংগঠনের গুরুদায়িত্ব দেয় কংগ্রেস ছেড়ে আসা সুবল ভৌমিককে। কিন্তু তার কিছুদিন পরেই সুবলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপর গত ডিসেম্বরে ত্রিপুরা তৃণমূলের সভাপতি নির্বাচিত হন পীযূষকান্তি বিশ্বাস। ধরে নেওয়া হয় তিনিই ত্রিপুরায় তৃণমূলের প্রধান মুখ…
Read More
বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

বয়কট ইস্যুতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ বৃহত্তর বেঞ্চের

মামলা চলাকালীন হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতিকে কেন্দ্র করে দায়ের হয়েছিল মামলা। এই মামলার শুনানি হল বৃহত্তর বেঞ্চে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার এবং তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ, বয়কটের মামলার ইস্যুর শুনানিতে এজলাসের বাইরে কী ঘটনা ঘটেছিল তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এই ফুটেজ দেখেই যারা ১৩ নম্বর এজলাস চলতে বাধা দিয়েছিল তাদের চিহ্নিত করা হবে এবং তাদের নাম বৃহত্তর বেঞ্চে জমা দিতে হবে। এই বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, হাইকোর্ট বার লাইব্রেরী, ইনকর্পোরেট ল সোসাইটি এবং অ্যাডভোকেট জেনারেলকে এজলাসের ভিডিও ফুটেজের কপি জমা দেবে। তারাই…
Read More
জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

জিটিএ নিয়ে স্পষ্ট বার্তা অনিত থাপার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জিটিএ'র মাধ্যমে আদতে কী, এই বিষয়টি এদিন স্পষ্ট করলেন গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা। তিনি জানিয়েছেন, পৃথক গোর্খাল্যান্ড নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তাঁর প্রধান লক্ষ্য। রাজ্য বিধানসভা ভবনে আজ জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। তিনি জানান, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এই বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। তবে…
Read More
আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

আবারও মহানগরীর বুকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। এবারও তা উদ্ধার করেছে ইডি। জানা গিয়েছে, বালিগঞ্জের একটি অফিস থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে এবং এই টাকার সঙ্গে কয়লা পাচারকাণ্ডের যোগ আছে বলেই খবর। এদিন শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার এই টাকা। ইডি সূত্রে খবর, বালিগঞ্জে একটি বেসরকারি সংস্থার অফিসে হানা দিয়ে এই অর্থ উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ টাকা হওয়ায় তা গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে যন্ত্র এবং টাকার পরিমাণ…
Read More
বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা

আদালতের তরফে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা রাকেশ সিংয়ে, তার বাড়িতে হামলার ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে ওয়াটগঞ্জ থানার পুলিশ, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এদিন আরও জানিয়েছে, ওয়াটগঞ্জ থানার ওসিকে মামলায় যুক্ত করতে হবে। একই সঙ্গে হাইকোর্টের প্রশ্ন, রাকেশ সিংয়ের বাড়িতে হামলার মামলায় কেন যুক্ত নয় ওয়াটগঞ্জ থানা? আদালতে রাকেশ সিংয়ের আইনজীবী জানান, মিথ্যা মামলায় এর আগে জড়ান হয়েছিল তাঁর মক্কেলকে। তারপর সে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেয়। এরপর ২৯ জানুয়ারি রাকেশ সিংয়ের বাড়ি লোকজন ঘেরাও করে। শাসক দলের লোকের এই ঘটনার সঙ্গে যুক্ত বলেই দাবি। আরও জানান হয়েছে, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।…
Read More
আবারও স্বস্তি পেলেন অনুব্রত

আবারও স্বস্তি পেলেন অনুব্রত

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট থেকে বারংবার স্বস্তি পাচ্ছেন গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার আরও একবার পিছল ইডি’র মামলার শুনানি। তাই এখনই দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না বীরভূম জেলার তৃণমূল সভাপতিকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…
Read More
নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ বিচারপতির

নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে সকল অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি, তাঁদের বিরুদ্ধে সিবিআইকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি পর্বে বিচারপতি বসু সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, যাঁরা ওএমআর শিট বিকৃত করে চাকরি পেয়েছেন তাঁদের দায় কি কিছু কম? এদিকে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, যে OMR শিট বিকৃত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনিভাবে সুপারিশপত্র পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে ১৬৯৪ জনের কাছে সুপারিশপত্র পৌঁছেছে। এর পরই সিবিআই-এর উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘‘এদের বিরুদ্ধে কেন এখনো মামলা করা হচ্ছে না? এদের নোটিশ পাঠান। বিচারপতি অভিজিৎ…
Read More
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবারও আদালতে প্রশ্নের মুখে সিবিআই

রাজ্য জুড়ে নিয়োগ নিয়ে অভিযোগ একাধিক। এরই মাঝে ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়। এবার গ্রুপ ডি ওএমআর সিট বিকৃত মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয় কেন? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। আদালতের বক্তব্য, ১ হাজার ৬৯৮ জনের ওএমআর সিট বিকৃত হয়েছে। এই ইস্যুতে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? এইসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য, সিবিআই ফৌজদারি কেস দিলে তাদের দায়িত্ব নিজেকে প্রমাণ করা। প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলও হবে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও…
Read More
দিন প্রতিদিন বেড়ে চলছে গরম, উধাও হল শীত

দিন প্রতিদিন বেড়ে চলছে গরম, উধাও হল শীত

চলতি মাস শুরুর থেকেই শীত যেন প্রায় উধাও রাজ্যে৷ দিন প্রতিদিন ক্রমেই চড়ছে পারদ৷ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এভাবেই তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজ প্রায় পাকাপাকিভাবেই বিদায় নেবে৷ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস জারি করা হয়েছে৷ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং…
Read More
অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

বাজেট পেশের সময় বিক্ষোভের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজ্যে। রাজ্যের বিধানসভার সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বাজেট অধিবেশন ঘোষণার প্রথম দিনই, রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। কাগজ পর্যন্ত ছোড়া হয়৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে রাজ্যের দুর্নীতিকে আড়াল করেছেন। অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিরোধী বিধায়কদের দাবি, রাজ্যপাল রাজ্যের দুর্নীতি নিয়ে কোনও কথাই বলেননি। আর যে অনুচ্ছেদের অংশ পড়া হয়েছে তা নিয়েও তীব্র…
Read More
ত্রিপুরা নিয়ে রাজনীতিতে উঠছে একাধিক প্রশ্ন

ত্রিপুরা নিয়ে রাজনীতিতে উঠছে একাধিক প্রশ্ন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ত্রিপুরাতেও তৃণমূলের হাত ধরেই দলবদলের ধারা শুরু হয়।একটা সময় সুদীপ রায় বর্মন-সহ কংগ্রেসের একাধিক বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়ের উপস্থিতিতে। পরে আবার তাঁরা চলে যান বিজেপিতে। দলত্যাগী বিধায়ক বা নেতাদের নিয়ে বিজেপি ভোটে নেমে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় প্রচার শুরু করেছেন। আর ত্রিপুরায় প্রচারে নেমেই মমতাকে বলতে শোনা গিয়েছে তিনি ত্রিপুরাই লোক। কার্যত প্রায় একই কথা মমতাকে বলতে সময় গিয়েছিল বাংলার শেষ বিধানসভার নির্বাচনী…
Read More
জেলে ফেরার সময় আহত মানিক

জেলে ফেরার সময় আহত মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন। ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল তাঁর মামলার। শুনানি শেষে আদালত থেকে জেলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন তিনি। জানা গিয়েছে, পুলিশের গাড়িতে থাকাকালীনই তিনি আহত হয়েছেন। মানিকের বুকে, মুখে আঘাত লেগেছে বলে খবর। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি আছে। সেই নিয়ে এদিন প্রতিক্রিয়া দেন মানিক। দাবি করেন, তাঁর যদি লন্ডন বাড়ি আছে এমন খোঁজ পাওয়া যায়, তাহলে তাঁকে যেন ফাঁসি দেওয়া হয়। এদিকে নিজের সামাজিক সম্মান নষ্ট…
Read More
জেলের মধ্যেই মুখোমুখি পার্থ ও কুন্তল

জেলের মধ্যেই মুখোমুখি পার্থ ও কুন্তল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ দু’জনেই এখন একই জেলের বাসিন্দা৷ জেলে বন্দিদের মধ্যে দেখাসাক্ষাৎ হয় রোজই৷ মুখোমুখি হলেন পার্থ-কুন্তল। বাকি বন্দিদের ভিড়ের মাঝেই ফিসফাস করে এক প্রস্ত কথাবার্তা হয়ে গেল তাঁদের। পার্থ ও কুন্তল দু’জনেই ঘোরাঘুরি করছিলেন পয়লা বাইশ লাগোয়া লনে। সেখানে বাকি বন্দিরাও ছিল। জেল সূত্রে খবর, কুন্তলকে দেখতে পেয়েই পার্থর প্রশ্ন, ‘‘এই, তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে?’’ কুন্তল সেই প্রশ্ন শুনে মিনমিনে গলায় তাঁর জবাব দেন৷ তবে বন্দিরা সে কথা শুনতে পেয়ে যান৷ চাপা স্বরে কুন্তল বলেন ‘‘আলাপ নেই।’’…
Read More