25
Jan
না ফেরার দেশে চিত্রশিল্পী। প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কপুর। সোমবার সকালে কলকাতায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর৷ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় চিত্রশিল্পীর৷ তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের লখনউয়ে৷ কিন্তু শিল্পীর কর্মভূমি ছিল কলকাতা। ১৯৫১ সালে ৩ জানুয়ারি, লখনউয়ে জন্ম হয় ওয়াসিম কাপুরের৷ কিন্তু ফাইন আর্টসের ছাত্রের কর্মভূমি ছিল কলকাতা৷ তাঁর শিক্ষা জীবন থেকে কর্মজীবন পুরোটাই কেটেছে কলকাতায়৷ এখানেই নিজের বাড়ি তৈরি করেছিলেন তিনি৷ ওয়াসিমের ভাবনা, উপস্থাপনা ও রঙের ব্যবহার তাঁর ছবিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল৷ তাঁর তুলির টানে ফুটে উঠত মানুষের গভীর আবেগ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া শিল্পীমহলে৷ তবে…
