29
Jun
এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় নাম মাত্র ভোটে জয়ী হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ নিশীথ প্রামানিক। তাই আপাতত বিধায়কহীন দিনহাটা বিধানসভা। এই বিধানসভায় উপনির্বাচন (Dinhata by election) আসন্ন। সাংবিধানিক নিয়মানুসারে বিধায়কহীন বিধানসভায় ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করা প্রয়োজন। আর এই উপ নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গে জল্পনার কেন্দ্রে রয়েছে দিনহাটা। কেননা রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। রাজনৈতিক মহলের জল্পনা, দিনহাটায় যদি তৃণমুল কংগ্রেস জয়ী হয় তাহলে সেই বিধায়ক হতে পারে ভবিষ্যতের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নির্বাচনের পরে যেভাবে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে তাতে কোনো হেভিওয়েটকে…
