11
Jul
এবার শুরু হলো বড়ো জল্পনা৷ বিরতি পড়তে চলেছে দীর্ঘদিনের কর্মজীবনে৷ অর্থমন্ত্রীর পদে হতে চলেছে বদল৷ নিঃসন্দেহে বিষয়টি মুখ্যমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দশ বছর দক্ষ হাতে পশ্চিমবঙ্গের অর্থ দফতর সামলেছেন তিনি৷ অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘ দশ বছরের ইনিংস এ বার হয়তো শেষ হতে চলেছে অমিত মিত্রের। এবার হয়তো বিদায়ের পালা৷ রাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র। আর ভোটে দাঁড়াবেন না তিনি। অর্থমন্ত্রী হিসেবে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হলেই সরে দাঁড়াবেন। এমনটাই খবর। শারীরিক কারণে এই অপারগতার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি অবসর নিলে কাকে অর্থমন্ত্রী করা হবে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ৷ সে ব্যাপারে মমতা…
