27
Sep
ভাগীরথী নদী থেকে ঘুরছিল গ্রামের রাস্তায়। লোকজন দেখেই ফের আশ্রয় নেয় ছোট জলাশয়ে। বুধবার প্রায় সাত ঘণ্টার চেষ্টায় কাটোয়ার কালিকাপুর গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরটিকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমির দেখতে ভিড় স্থানীয়দের। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ স্থানীয় এক ব্যক্তি ফেরিঘাট যাচ্ছিলেন। তিনি নৌকোর মাঝি। কালিকাপুর থেকে ফেরিঘাট যাওয়ার সময় তিনি বুঝতে পারেন রাস্তার উপরেই কিছু একটা শুয়ে রয়েছে। অল্প নড়াচড়াও করছে। হাতে ছিল টর্চ। টর্চ জ্বালাতেই তিনি দেখতে পান, একটি কুমির। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। এর পর লোকজনকে ডাকাডাকি করেন। তাঁরা যাওয়ার আগেই কুমিরটি পালায়। সবাই লক্ষ্য করেন সেটি…
