উত্তর পূর্ব

আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি অর্পিতাকেও তোলা হবে বিশেষ আদালতে

রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। গতকাল দুপুরে ব্যাঙ্কশাল আদালতে অর্পিতাকে পেশ করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে তাকে ১৪ দিনে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। কিন্তু পরিশেষে রায়দান স্থগিত রাখে আদালত। গতকাল রবিবার ইডি হেফাজতেই রাখা হয় অর্পিতাকে। এরপর আজ অর্থাৎ সোমবার তাকে বিশেষ ইডি আদালতে তোলা হবে জানা গিয়েছে। জানা যাচ্ছে আদালতে এদিন ইডির আইনজীবী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তারই বেআইনি টাকার সামান্য কিছু অংশ উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। তাঁর কথায়, এটি হিমশৈলের চুড়া মাত্র। তদন্ত করলে এমন অনেক অর্থ সামনে…
Read More
এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

রাজ্যে এবার নয়া উদ্যোগ বিনিয়োগ আনতে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলাতেই একটি করে ফেলিসিটেশন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীরা আবেদন জানালে এই কেন্দ্র তাদের বিভিন্ন সরকারি ছাড়পত্র, ই লাইসেন্স সহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই জন্যে জেলাস্তরে জেলাশাসকদের নেতৃত্বে দশ সদস্যর একটি করে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, পরিবেশ, বিদ্যুত, জলসম্পদ দফতরের আধিকারিকদের সহ ১০ জন এই কমিটিতে রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জমা পড়া আবেদনগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে কমিটিকে মাসে অন্তত একবার বৈঠকে বসার নির্দেশ দেওয়া…
Read More
আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

গত দুদিন তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ সরগরম রাজ্য রাজনীতি৷ দীর্ঘ প্রায় ছাব্বিশ ঘন্টা সময় জিজ্ঞেসাবাদের পর গত পরশুই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায় ইডি৷ কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বলে ইডির বিশেষ আদালতের রেগুলার বেঞ্চ বসেনি৷ তাই সিএমএম কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ তাই দু’দিনের বেশি রিমান্ড যে পাওয়া সম্ভব নয়, তা প্রায় নিশ্চিত ছিল৷ সেই মতোই পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ আজ সোমবার ইডি’র বিশেষ আদালত ফের তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জানা গিয়েছে, এদিন ইডি-র তরফে আদালতে…
Read More
বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

বড় খবর: ভুবনেশ্বরের পথে পার্থর এয়ার অ্যাম্বুলেন্স!

ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এইমস হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হবে। আজ, সোমবার সকাল ৮টা ৩৬ নাগাদ পার্থকে নিয়ে রওনা দিল এয়ার অ্যাম্বুলেন্স। সঙ্গে গেলেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী। চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে গঠিত হয়েছে একটি মেডিক্যাল টিম। পার্থ চট্টোপাধ্যায়ের টেস্টের যাবতীয় রিপোর্ট জমা করতে হবে আদালতে। এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভর্তি মামলায় গতকাল,আদালতে একাধিক ইস্যু তুলে ধরেন ইডি-র আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকে বাছলেন অভিযুক্ত ? কারণ তিনি জানেন এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন।…
Read More
পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

পার্থর সম্পত্তিতে এবার নাম জড়ালো ‘ভাগ্নে’রও

শান্তিনিকেতনে পার্থ চ্যাটার্জির রয়েছে ৭টি বাড়ি,একটি ফ্ল্যাট এবং খোয়াইয়ের কাছে কয়েক বিঘা জমি। এইসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে রয়েছেন তা তদন্ত করার সময় প্রাথমিকভাবে সামনে এসেছিল শিক্ষিকা মোনালিসার নাম। কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। এরপর সামনে আসে রাজিব দে নামের এক ব্যক্তির নাম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব দে নামের ছেলেটি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নে হিসেবে পরিচিত এলাকায়। পার্থ চট্টোপাধ্যায়ের ৭টি বাড়ির মধ্যে একটি বাড়ি তিতলির গায়ে রাজিব দে'র নামও লেখা রয়েছে। গত ২ মাস আগেও এই বাড়িতে প্রায়ই আসতেন রাজীব দে। এখন আর আসেন না।
Read More
‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার ফেরালেন নোবেলজয়ী অমর্ত্য সেন!

রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে। কিন্তু কী কারণে 'বঙ্গবিভূষণ' (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে। সোমবার রাজ্য় সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) সম্মান প্রদানের কথা। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে, অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু ভার্চুয়াল মাধ্যমেও তো সম্মানগ্রহণ করা যেত! তাই…
Read More
ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার  জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

ব্রেকিং: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত!

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত। এদিন ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা চলাকালীন একই সঙ্গে অর্পিতারও মামলার শুনানি হবে বলে সূত্র মারফত জানা গেছে। আজ, রবিবার দু'ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে। উল্লেখ্য,শনিবার অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র।
Read More
ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়

আজ দু'ঘণ্টা স্বাস্থ্যপরীক্ষা করার পরেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল অর্পিতা মুখার্জিকে।শেষ শুনানি। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালতে। তবে সূত্রের খবর, শুনানিতে ইডির তরফ থেকে জানানো হয়েছে, ' যা পাওয়া গিয়েছে তা পেঁয়াজের মতো, খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।' অর্পিতার ফ্ল্যাটে শনিবারর আচমকা তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর সেখানেই উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ২১ কোটি নগদ টাকা। সঙ্গে বিপুল অঙ্কের গয়না, বৈদেশিক মুদ্রা এবং বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র। গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই গ্রেপ্তার করা হয় অর্পিতা মুখার্জিকেও। আজ শারীরিক পরীক্ষা করার পর ব্যঙ্কশাল আদালতে তোলা হয়েছিল তঁকে।   যদিও তাঁর বাড়ি থেকে প্রাপ্ত বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে এখনও নিশ্চুপ তিনি। আদালতে…
Read More
চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

চপ মুড়ি খাইয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

মুড়ি ওপর জিএসটি প্রকোপের বিরুদ্ধে এলাকাবাসীকে মুড়ি ও চপ খাইয়ে অভিনব প্রতিবাদ দেখা গেল দুর্গাপুরে। আজ, রবিবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপের ৯ নম্বর ওয়ার্ডে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি হয়। ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব নাগ এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন। কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সহ এলাকাবাসী। প্রায় ৫০০ জন এলাকাবাসীকে এদিন মুড়ি ও চপ খাওয়ানো হয়।
Read More
অর্পিতার আসল পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

অর্পিতার আসল পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি রাজ্যের মহানগরীর বুকে। শুক্রবার দিনভর নিয়োগ দুর্নীতির তদন্তে শহর জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডি আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী, প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চলে এলেও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁরা এই মুহূর্ত পর্যন্ত বেরোয়নি বলেই জানা গিয়েছে। এদিকে, শুক্রবার রাতেই পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি টাকা। এখন স্বাভাবিক প্রশ্ন একটাই, কে এই অর্পিতা মুখোপাধ্যায় যে এত ভরসাযোগ্য? সন্ধ্যায় ইডির একটি দল হানা দেয় অর্পিতার ফ্ল্যাটে। সেখানে উদ্ধার হয় নগদ ২০ কোটি টাকা এবং ২০টি মোবাইল ফোন। যদিও ইডি…
Read More
ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

গতকাল থেকে উত্তাল পরিস্থিতি রাজ্যের মহানগরীর বুকে। আজ সেই পারদ চড়লো আরো। দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। ২৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অবশেষে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে ছিল ইডি আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। গতকাল এই জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর ছিল। ভবানিপুর থেকে ৩ জন চিকিৎসক তাঁর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন। শনিবার সকালেও আবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছিল। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরোয় ইডি, তাঁকে গ্রেফতার…
Read More
বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সময়ের আগেই দেশে প্রবেশ হয়েছে বর্ষার। বর্ষার আগমন ঘটলেও, বৃষ্টি কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। কখনও কাটফাটা রোদ৷ কখনও আবার সূর্য্যিমামা মুখ লুকাচ্ছে কালো মেঘের আড়ালে৷ কার পরেই দু’এক পশলা বৃষ্টি৷ গত কয়েক দিন ধরে এমনই রোদ-বৃষ্টির খেলা চলছে শহরে৷ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই কম৷ যার জেরে ব্যাপক প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে৷ কৃষিতে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল পর্যন্ত ৪৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষি দফতর৷ সেচের মাধ্যমে জমিতে আমন ধান রোয়ার কাজ হলেও অন্যান্য সব্জির ক্ষেত্রে বিভিন্ন ব্লকে জলের সমস্যা দেখা…
Read More
গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল গোটা দিনটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির একটি দল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিল। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তদন্তের খাতিরে তাঁরা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর সারাদিন কেটে গিয়ে রাত হয়ে গিয়েছে। ঘণ্টা হিসেবেও একদিন কেটে গিয়েছে। তাও ইডি তাঁর বাড়ি থেকে বেরোয়নি! খবর অনুযায়ী, রাত অবধি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার রাতে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। শহরের এক আবাসন থেকে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি টাকা। যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলে জানা গিয়েছে। তারপর থেকেই রাজ্য যেন…
Read More
কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

এই মুহূর্তে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ তৃণমূলের শহিদ দিবসের এক দিন পর বহু প্রশ্নের মুখোমুখি রাজ্যের শাসক দল৷ গতকাল দিনভর ১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে৷ বস্তায় ভরা ছিল এই বিপুল ধনরাশি৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন৷ এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি-র আধিকারিকরা৷ সারাদিন তল্লাশি করে এই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছে খোদ ইডি৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের পাশাপাশি কী আর্থিক লেনদেন হয়েছিল?…
Read More