বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকারে বদল এসেছে তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ ইস্যুতে জোর চর্চা চলছে রাজ্যে।
পিছিয়ে গেছে পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি। এরই মধ্যে এবার রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য এল বড় সুখবর। বকেয়া নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাঙ্কগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের ভালো খবর দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস।
সার্কুলার অনুযায়ী, রাজ্য সরকার ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বকেয়া মহার্ঘ ত্রাণ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, আগেই পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার ৫০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তবে KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া নিয়ে সমস্যা হচ্ছিল। একইসাথে পেনশনভোগীদের ব্যক্তিগত বিবরণ এবং বেসিক পেনশনের তথ্য নিজেদের সিস্টেমের সাথে মিলিয়ে আপডেট করতে হবে৷
