ভারতে অন-ডিমান্ড কনভিনিয়েন্স প্ল্যাটফর্ম হিসাবে পথিকৃৎ সুইগি (সুইগি লিমিটেড, এনএসই: সুইগি/বিএসই: 544285) ঘোষণা করল যে তারা তাদের অ্যাপ-এ চালু করেছে মাল্টি রেস্তোরাঁ অর্ডার ফিচার। খাবার হল ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। এটা বিভিন্ন পরিবার ও বন্ধু-বান্ধব বা অন্যান্য নানা দলবলের ক্ষেত্রে আলাদা-আলাদা হতে পারে। মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং-কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ইউজাররা নিজের রুচি ও পছন্দের সঙ্গে কোনও আপস না-করেই সেই সমস্ত খাবার অর্ডার করতে পারেন, যা তাঁরা খেতে ভালবাসেন। এই ফিচারের সাহায্যে ইউজাররা সর্বাধিক পাঁচটি রেস্তোরাঁর বিভিন্ন ধরনের ক্যুজিন, ডিশ ও সুস্বাদু খাবার বেছে নিয়ে একসঙ্গে অর্ডার করতে পারবেন। এ ছাড়াও এই মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং দিচ্ছে আরও দুর্দান্ত অভিজ্ঞতা। কেননা এই ফিচার প্রতিশ্রুতি দিচ্ছে যে ইউজাররা আরও বেশি সাশ্রয় করতে পারবেন। কেননা, এই ফিচারে আলাদা-আলাদা করে কার্ট তৈরি করে চেক-আউট করতে হবে না, এবং একাধিক প্ল্যাটফর্ম ফি দিতে হবে না।
পরিবারের সবাই মিলে জমিয়ে খাওয়াদাওয়া হোক, দেওয়ালি পার্টি হোক, বা শনি-রবির লম্বা ছুটিতে খাওয়াদাওয়া হোক, সব জায়গাতেই দেখা যায় খাওয়াদাওয়া নিয়ে এক-একজনের রুচি ও পছন্দ এক-এক রকম। মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং ফিচারের সাহায্যে উপভোক্তারা বিভিন্ন রেস্তরাঁ থেকে নিজের পছন্দের স্টার্টার, মেন কোর্স ও ডেজার্টস অর্ডার করতে পারবেন। এই ফিচারের সাহায্যে নিজের বাড়িতেই আরামে ফুড কোর্টের অভিজ্ঞতা লাভ করা যাবে। এখানে গ্রাহক একাধিক কার্ট তৈরি করে হোল্ড করে রাখতে পারবেন, সেগুলোকে পাশাপাশি রেখে তুলনা করে দেখতে পারবেন, এবং একবার পেমেন্ট করেই সর্বাধিক পাঁচটি রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। বারবার চেক-আউট, ওটিপি বা পেমেন্ট ফ্লো-র দরকারই পড়বে না। প্রতিটি রেস্তোরাঁ নিজের মতন করে অর্ডার অনুযায়ী খাবার তৈরি করে ডেলিভারি দেবে। প্রতিটি রেস্তোরাঁ নিজের-নিজের ট্যাব-এ সেগুলোকে দেখাতে থাকবে একটি শেয়ার্ড ট্র্যাকিং স্ক্রিনের সাহায্যে।
নতুন ফিচারটি চালু করা প্রসঙ্গে সুইগি ফুড মার্কেটপ্লেস-এর চিফ বিজনেস অফিসার সিদ্ধার্থ ভাকু বললেন, “যে-কোনও উত্সব উদযাপনের মধ্যমণি হল খাবার। তবে সবচেয়ে কঠিন ব্যাপারটা হল এই যে, একই মেনু সবার পছন্দ না-ও হতে পারে। আমরা সত্যিকার অর্থেই ফুড কোর্টের ধারণাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কী খাওয়া হবে, তা নিয়ে ভাবনা-চিন্তা দূর করার জন্যই আমরা নিয়ে এসেছি মাল্টি-রেস্তোরাঁ অর্ডারিং-এর মতন সমাধান। আমরা ইউজারদের এই সুযোগ দিচ্ছি যে তাঁরা নিজেদের পছন্দের রেস্তোরাঁ থেকে বা বিভিন্ন রেঞ্জ ও ক্যুজিন থেকে খাবার বেছে নিয়ে অর্ডার করতে পারেন। তাঁরা পিত্জা-র সঙ্গে বিরিয়ানি বা সুশির সঙ্গে লোকাল স্ট্রিট ফুড অর্ডার করতে পারেন। যে ভাবেই অর্ডার করুন না-কেন, একবার চেক-আউট করলেই হয়ে যাবে। তাই প্রত্যেকেই নিজের পছন্দের, নিজের মনের মতন খাবার উপভোগ করতে পারবেন।”
প্রিয়জনের সঙ্গে বসে খাওয়াদাওয়া করা মানে বিভিন্ন ধরনের স্বাদ ও রুচির মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা। নিজের পছন্দের খাবারকে বাদ দেওয়া। এমন খাবার বেছে নিতে হয়, যেটা সবার ভাল লাগবে। সুইগি-র পক্ষ থেকে উপভোক্তাদের ওপর একটা গবেষণা চালিয়ে দেখা গেছে 55% ইউজার সিঙ্গল সেশনে দুটি কার্ট তৈরি করেন এবং 5 জনের মধ্যে 1 জন ইউজার একটা অর্ডার দেওয়ার পরেই 30 মিনিটের মধ্যে আরও একবার অর্ডার করেন। এর ফলে অনেকে কার্ট ছেড়ে বেরিয়ে যান কোনও কিছু অর্ডার না-দিয়েই, অথবা অনেক গ্রাহক আলাদা-আলাদা করে অনেক রকমের খাবার অর্ডার করেন। এই সব সমস্যাই দূর করছে মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং। সবাই যাতে নিজের-নিজের পছন্দের খাবার অর্ডার করতে পারেন, তার জন্য নতুন ফিচারটি খুবই দারুণ এক সমাধান। এই ফিচার 720টির বেশি শহরে চালু আছে। সুইগি এই ভাবে নানা রকমের পরিষেবা চালু করে পথিকৃৎ হয়ে উঠছে। তারা খাওয়াদাওয়ার বিভিন্ন মুহূর্তকে অনায়াসে এক উদযাপনের মুহূর্ত করে তোলে। যেখানে প্রাধান্য পায় প্রত্যেকের নিজস্ব রুচি ও পছন্দের স্বাদ। গ্রাহকও আরও স্বচ্ছন্দে নানা খাবারের স্বাদ উপভোগ করতে পারেন।
এই উৎসবের মরসুমে সুইগি চালু করল মাল্টি রেস্তোরাঁ অর্ডারিং: বাড়িতেই ফুড কোর্টের অভিজ্ঞতার নতুন রূপ
