কোটি টাকার ব্রা*উন সু*গার-সহ কালিয়াচকে ধৃ*ত দুই যুবক

মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে জালালপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।

এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।