অংশগ্রহণের প্রথম বছরেই পাঁচটি উৎপাদন কেন্দ্রে উৎপাদন উৎকর্ষের জন্য পেল স্বীকৃতি

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘আইএমসি রামকৃষ্ণ বাজাজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড’ ২০২৫-এ মর্যাদাপূর্ণ ‘পারফরম্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে। কোম্পানির ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, ভি-গার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রথম বছরেই এই জাতীয় স্তরের স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনটিকে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে তা হলো এই স্বীকৃতি কোনো একক উৎপাদন কেন্দ্রের জন্য দেওয়া হয়নি, বরং ভি-গার্ডকে একটি সামগ্রিক ‘কর্পোরেট উৎপাদন সত্তা’ হিসেবে এই সম্মান জানানো হয়েছে; যার প্রতিনিধিত্ব করেছে কোম্পানির চাভাদি, কাশিপুর, পেরুন্দুরাই, সিকিম ইউনিট-২ এবং রুরকিতে অবস্থিত পাঁচটি উৎপাদন কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সমাদৃত ‘ম্যালকম বালড্রিজ ফ্রেমওয়ার্ক’-এর আদলে গঠিত এই পুরস্কারের মূল্যায়ন প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর ও বহু-পর্যায়ের হয়ে থাকে; যেখানে নেতৃত্ব, পরিচালনগত উৎকর্ষ, কৌশলগত পরিকল্পনা, গ্রাহক-কেন্দ্রিকতা, কর্মী সম্পৃক্ততা এবং ব্যবসায়িক পারফরম্যান্স এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এই পুরস্কারগুলো পরিচালনা করে ‘আইএমসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।’

ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিঃ মিঠুন চিটিলাপিল্লি বলেন, “অংশগ্রহণের প্রথম বছরেই ‘আইএমসি রামকৃষ্ণ বাজাজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করা ভি-গার্ডের জন্য একটি অত্যন্ত গর্বের মাইলফলক। “ এই স্বীকৃতির মূলে রয়েছে ভি-গার্ডের নিজস্ব উদ্ভাবিত ‘VGMEA 2.0’ কাঠামো; যা বিশ্বজুড়ে স্বীকৃত বিভিন্ন ব্যবসায়িক উৎকর্ষ মডেলের মূল নীতিগুলোকে একত্রিত করে।