শাওমি ইন্ডিয়া আজ ভারতে তাদের সবথেকে উন্নত টেলিভিশন লাইনআপ শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এটি ভারতে শাওমির প্রথম মিনি এলইডি টিভি, যা উন্নত প্রযুক্তি ও বড় স্ক্রিনের মাধ্যমে ঘরোয়া বিনোদনে এক নতুন যুগের সূচনা করবে। এই সিরিজের মূল আকর্ষণ হলো কিউডি মিনি-এলইডি প্রযুক্তি। এটি কোয়ান্টাম ডট কালার এবং নিখুঁত ব্যাকলাইটিংয়ের সমন্বয়ে তৈরি। ১২০০ নিটস পিক ব্রাইটনেস এবং উন্নত কন্ট্রোলের কারণে এতে পাওয়া যাবে গভীর কালো রং এবং উজ্জ্বল হাইলাইটস। এছাড়া এতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি রেজোলিউশন, ডলবি ভিশন, HDR10+ এবং ফিল্মমেকার মোড।
গতিশীল দৃশ্য বা গেমিংয়ের জন্য এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, MEMC এবং অটো লো ল্যাটেন্সি মোড যুক্ত করা হয়েছে। শব্দের জন্য রয়েছে ৩৪ ওয়াট কোয়াড-স্পিকার সিস্টেম, যা ডলবি অডিও এবং DTS:X প্রযুক্তিতে সমৃদ্ধ। শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজটি ৫৫, ৬৫ এবং ৭৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে। ৫৫ ইঞ্চির বিক্রয় মূল্য ৫১৯৯৯ টাকা, ব্যাঙ্ক অফার ৩০০০ টাকা এবং কার্যকর মূল্য ৪৮,৯৯৯ টাকা। ৬৫ ইঞ্চির বিক্রয় মূল্য ৭১৯৯৯ টাকা, ব্যাঙ্ক অফার ৫০০০ টাকা এবং ৬৬৯৯৯ টাকা হলো এর কার্যকর মূল্য। ৭৫ ইঞ্চির বিক্রয় মূল্য ৯৯৯৯৯ টাকা, ব্যাঙ্ক অফার ৫০০০ টাকা, আর কার্যকর মূল্য হবে ৮৯৯৯৯ টাকা।
২২ এপ্রিল থেকে শুরু হবে এই বিক্রি। গ্রাহকরা ব্যাঙ্ক অফারের পাশাপাশি অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি (মোট ৩ বছর) পাবেন। এছাড়া ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সুবিধাও থাকছে। শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা জানান, “বড় স্ক্রিনে গুণগত মান বজায় রাখতেই আমরা এই মিনি এলইডি প্রযুক্তি নিয়ে এসেছি, যা দর্শকদের এক অভাবনীয় অভিজ্ঞতা দেবে।”
