লক্ষাধিক টাকার মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার পুলিশ। ধৃতের নাম আয়ুষ কাহার। নির্বাচন কমিশনের তরফে আজ থেকে ২৯ তারিখ পর্যন্ত সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সুযোগকে কাজে লাগিয়েও আয়ুষ ওই বিপুল পরিমাণ মদ কিনে কালোবাজারির জন্য মজুত করেছিল বলে মনে করেছে পুলিশ। এদিন রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ ধরম নগরে আয়ুষের বাড়িতে অভিযান চালায়।
এরপর সেখানে অভিযান চালাতেই প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়। ঘটনায় আয়ুষকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
