12
May
বদলে যাচ্ছে গতিপথ, সত্যি হলো পূর্ব ঘোষণা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকেই সঠিক প্রমাণিত করে গতিপথ বদল করল ঘূর্ণিঝড় আসানি। মঙ্গলবারই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় হিসাবেই অবস্থান করবে আসানি। এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের সম্ভাবনা নেই। কিন্তু মঙ্গলবার রাতেই পূর্বাভাস বদল করে জানানো হয়, কিছুক্ষণের জন্য হলেও অন্ধ উপকূলের কাঁকিনাড়ার কাছে স্থলে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। কিছুক্ষণ পর সেটা আবার ফিরে যাবে সমুদ্রে। এরপরেই বুধবার সকাল থেকে অন্ধপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। আপাতত অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম এবং তামিলনাড়ুর চেন্নাইয়ের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় চল্লিশটি ট্রেন। এছাড়াও পূর্বনির্ধারিত বোর্ডের পরীক্ষাও এই ঝড়ের কারণে পিছিয়ে দিয়েছে অন্ধ্র সরকার। যদিও হাওয়া অফিসের খবর এই ঝড়ের…
