07
May
বিগত এক বছর পর দু দিনের সফরে বাংলায় এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের ঠাসা কর্মসূচির মাঝে গতকাল রাতে দাদার বাড়িতে নৈশভোজ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও চার বিজেপি নেতা। শাহী অভ্যর্থনার ২৪ ঘণ্টাও কাটেনি৷ একটি অনুষ্ঠানে সস্ত্রীক ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে৷ ওই অনুষ্ঠান মঞ্চে সৌরভ বললেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ৷’’ গতকাল অমিত শাহের নৈশভোজের আগে মহারাজ বলেছিলেন, দিদি যেভাবে বলেছেন সেভাবেই আপ্যায়নের ব্যবস্থা করেছি৷ তিনি এও বলেছিলেন, ‘‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তাঁর বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের…
