12
Jun
আর্সেলরমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া এবং বিটস পিলানি-র কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক অর্জন করেছে। 'ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট'-এ এমবিএ কোর্সের প্রথম ব্যাচটি সফলভাবে তাদের শিক্ষা সম্পন্ন করেছে। কোম্পানির প্রধান হাজিরা প্ল্যান্টে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাটের পুলিশ কমিশনার শ্রী অনুপম সিং গহলৌত (আইপিএস)। ‘প্রসেস ইঞ্জিনিয়ারিং’-এ বি.টেক কর্মসূচির ধারাবাহিক সাফল্যের পর, ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের উপযোগী কর্মী-ভিত্তি বা লিডারশিপ পাইপলাইন গড়ে তুলতে বিটস পিলানি-র ‘ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম’-এর ওপর ভরসা করে চলেছে এএম/এনএস ইন্ডিয়া। আধুনিক ইস্পাত উৎপাদন শিল্পের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে এই কোর্সের পাঠ্যক্রমটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এতে একদিকে যেমন সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন ও স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের…
