17
Mar
রিলিজ হল ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মিউজিক ভিডিও Bairiya। অমিতাভ ভট্টাচার্যের লেখা এবং গোল্ডি সোহেলের সুর আরোপিত Bairiya হল একটি সুফি, সফট রক রোমান্টিক ব্যালাড। এই সিনেমাটিক মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অঙ্গিরা ধর এবং গুরফতেহ পীরজাদা। আশা করা যায় এই রোমান্টিক মিউজিক ভিডিও ট্রাকটি শ্রোতাদের একটি আবেগময় অনুভূতি প্রদান করবে। নভজিৎ বাট্টার পরিচালিত ভিডিওটিতে গুরফতেহ এবং অঙ্গিরার মাধ্যমে একটি সাধারণ, মধ্যবিত্ত দম্পতির জীবনের উত্থান-পতন ও ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে একটি আবেগময় প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। বলাবাহুল্য, চিত্রনাট্য থেকে অভিনয় এবং সঙ্গীত নির্মাণ সবকিছুই খুব নিখুঁত ভাবে করা হয়েছে। অরিজিৎ সিং বলেন, এই Bairiya মিউজিক ভিডিওটি হল- জীবনের উথ্থান-পতনের…
