03
Jun
ভারতে সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা অতি উচ্চ–মানের ই–কমার্স প্ল্যাটফর্ম শপসি সারা ভারতের লক্ষ লক্ষ ক্রেতাকে মূল্য উসুল করার সুযোগ দিয়েছে। পণ্যের ইউনিট, ক্রেতার সংখ্যা এবং বিক্রেতার সংখ্যা — এই তিনটি বিষয় গত বছরে শপসির মঞ্চে বৃদ্ধি হয়েছে ৩ গুণ। ডাউনলোড করা হয়েছে ১৭৫ মিলিয়নের বেশি অ্যাপ। শুধুমাত্র শেষ ত্রৈমাসিকে শপসি সারা দেশের শহর ও শহরতলী অঞ্চলে ডেলিভারি পৌঁছে দিয়েছে ৩৫০টি নতুন পিনকোড এলাকায়। যেসব নতুন ক্রেতা শপসিতে তাদের ই–কমার্স যাত্রা শুরু করছেন, তাদের অনেকই ২৬–৪৫ বছরের মহিলা। ২০২৩ এর মার্চ মাসে অ্যাপ ডাউনলোড হয়েছে ১৭৫ মিলিয়নের বেশি। এদের মধ্যে নতুন কেনাকাটা করছেন এমন ক্রেতাদের ৯০ শতাংশেরই বয়স ৩৫ বছরের নীচে।…
