Business Bureau

3958 Posts
দুর্গাপুজোর আগে Paytm App-এ কলকাতা মেট্রোর টিকিট বুকিং চালু করতে Kolkata Metro-র সঙ্গে হাত মেলাল Paytm

দুর্গাপুজোর আগে Paytm App-এ কলকাতা মেট্রোর টিকিট বুকিং চালু করতে Kolkata Metro-র সঙ্গে হাত মেলাল Paytm

ভারতে MSMEs ও বড় সংস্থাগুলিকে পেমেন্ট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী সংস্থা, আর্থিক পরিষেবা বণ্টনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং মোবাইল পেমেন্টস, Paytm QR ও Soundbox-এর পথিকৃৎ Paytm (One 97 Communications Limited) দুর্গাপুজো ২০২৬-এর আগে কলকাতা মেট্রোর সঙ্গে হাত মিলিয়ে Paytm App-এ মোবাইল QR Ticket বুকিং পরিষেবা চালু করেছে। এখন থেকে যাত্রীরা কলকাতা মেট্রোর যেকোনও দুটি স্টেশনের মধ্যে টিকিট বুক করতে পারবেন। মোবাইলেই পাওয়া যাবে QR Ticket, যা সরাসরি মেট্রো স্টেশনের প্রবেশদ্বারে স্ক্যান করে যাতায়াত করা যাবে।Paytm-এর এক মুখপাত্র বলেন, “কলকাতার মানুষের দৈনন্দিন জীবনে মেট্রোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময়, যখন লক্ষ লক্ষ মানুষ উৎসবে মেতে ওঠেন। আমাদের এই অংশীদারিত্বের…
Read More
ভারতে প্রথম প্রিপেইড ফ্যামিলি প্ল্যান আনল Vi

ভারতে প্রথম প্রিপেইড ফ্যামিলি প্ল্যান আনল Vi

ভারতের টেলিকম দুনিয়ায় প্রিপেইড গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা করল ভোডাফোন আইডিয়া। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ভাবনা 'Vi পে সব হ্যায় VIP'-কে সামনে রেখে দেশজুড়ে চালু হলো দেশের প্রথম প্রিপেইড ফ্যামিলি প্ল্যান। প্রচলিত ধারার বাইরে গিয়ে তৈরি এই সুবিধার মাধ্যমে এখন থেকে পরিবারের সদস্যরা দেশের যেকোনো প্রান্ত থেকেই একে অপরের সাথে সহজে ডেটা শেয়ার করতে পারবেন। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার অর্থ জরুরি অনলাইন ক্লাস, দরকারি ভিডিও কল বা ম্যাপ-এর মতো অ্যাপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। মোবাইল ডেটা এতদিন ব্যক্তিগত ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। Vi অ্যাপের মাধ্যমে সক্রিয় প্রিপেইড গ্রাহকরা এখন সর্বোচ্চ চারজনের একটি পারিবারিক দল তৈরি করতে পারবেন।…
Read More
দুর্গাপূজায় কলকাতায় একই দিনে এমজি এম৯ ও সাইবারস্টার হস্তান্তর করল এমজি সিলেক্ট

দুর্গাপূজায় কলকাতায় একই দিনে এমজি এম৯ ও সাইবারস্টার হস্তান্তর করল এমজি সিলেক্ট

দুর্গাপূজার শুভ আবহে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার বিলাসবহুল ব্র্যান্ড চ্যানেল এমজি সিলেক্ট তাদের কলকাতা এক্সপেরিয়েন্স সেন্টারে একই দিনে পৌঁছে দিল এমজি এম৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন এবং বিশ্বের দ্রুততম এমজি হিসেবে পরিচিত এমজি সাইবারস্টার। নতুন সূচনা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে উৎসবের মরসুমে এই বিশেষ হস্তান্তর গ্রাহকদের বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে। জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার এমজি সিলেক্ট প্রধান মিলিন্দ শাহ বলেন, এমজি এম৯ প্রেসিডেন্সিয়াল লিমুজিন এবং সাইবারস্টার সম্পূর্ণ আলাদা গ্রাহক পছন্দের প্রতিনিধিত্ব করে। একটিতে রয়েছে চালক-সহ ভ্রমণের চরম বিলাসিতা, অন্যটিতে পাওয়া যায় রোমাঞ্চকর ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক গতি। কলকাতায় এগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে যে আধুনিক বিলাসবহুল ক্রেতারা নতুনত্ব,…
Read More
‘এমজি উইন্ডসর ইনডালজ এডিশন’ লঞ্চের কথা ঘোষণা জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

‘এমজি উইন্ডসর ইনডালজ এডিশন’ লঞ্চের কথা ঘোষণা জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া আজ তাদের জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি এমজি উইন্ডসর-এর নতুন সংস্করণ ‘এমজি উইন্ডসর ইনডালজ এডিশন’ বাজারে আনার কথা ঘোষণা করেছে। ভারতে এই প্রিমিয়াম গাড়িটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯,৮০০ টাকা। ৩৮ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাকযুক্ত এই বিশেষ সংস্করণটি ১০০ কিলোওয়াট ক্ষমতা ও ২০০ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম এবং একবার সম্পূর্ণ চার্জে এটি ৩৩২ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে।নতুন এই সংস্করণে বিশেষ ডুয়াল-টোন ডিজাইন আনা হয়েছে, যেখানে শ্যাডো গোল্ড বডি রঙের সঙ্গে রয়েছে কালো ছাদ। এছাড়া বাইরের অংশে আকর্ষণ বাড়াতে যুক্ত করা হয়েছে ব্ল্যাক ওআরভিএম, ১৮ ইঞ্চির ব্ল্যাক অ্যালয় হুইল এবং সি-পিলারে ইনডালজ ব্যাজিং। গাড়ির ভেতরের…
Read More
বাংলার দুর্গাপূজায় ‘আমন্ত্রণ’-এর আবহ নিয়ে এল মাজা

বাংলার দুর্গাপূজায় ‘আমন্ত্রণ’-এর আবহ নিয়ে এল মাজা

এই পুজোয় ভারতের জনপ্রিয় ম্যাঙ্গো ড্রিংক মাজা নিয়ে এলো ‘মাজা আমন্ত্রণ’। এর মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী আমন্ত্রণের অনুভূতিকে মণ্ডপ চত্বরে জীবন্ত করে তুলেছে মাজা। শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়ির দরজায় ঝোলানো আমপাতার তোরণ থেকে অনুপ্রেরণা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি উৎসবমুখর ইনস্টলেশনের মাধ্যমে ঘরে ফেরা ও আতিথেয়তার আনন্দকে ছড়িয়ে দিচ্ছে।বাঙালির ঘরে আম্রপল্লব বা আমপাতার তোরণ হলো শুভ সূচনা এবং অতিথিদের আন্তরিক অভ্যর্থনার প্রতীক। ঘরের এই চিরচেনা প্রথা থেকে শিক্ষা নিয়ে মাজা ঐতিহ্যবাহী তোরণকে একটি উৎসবের প্রবেশদ্বার হিসেবে সাজিয়ে তুলেছে, যা ব্র্যান্ডের আমের পরিচয়ের সঙ্গে বাংলার গভীর সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে।‘মাজা আমন্ত্রণ’-এর অংশ হিসেবে ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দমদম তরুণ দলে…
Read More
ছাদেই তৈরি বিদ্যুৎ, মহিনগরে বছরে সাশ্রয় প্রায় ₹২১ হাজার

ছাদেই তৈরি বিদ্যুৎ, মহিনগরে বছরে সাশ্রয় প্রায় ₹২১ হাজার

মহিনগরের বাসিন্দা তুষ্টপদ নস্করের বাড়ির ছাদে বসানো ২ কিলোওয়াটের রুফটপ সোলার সিস্টেম থেকে মাত্র ২৭ দিনে ১৭০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর চালু হওয়া এই ব্যবস্থার জেরে পরিবারটির বছরে প্রায় ₹২১ হাজার পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হতে পারে জানা গিয়েছে। সম্প্রতি ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার (WBSEDCL) দক্ষিণ বিভাগ এই ইনস্টলেশনটিকে একটি আদর্শ ও অত্যন্ত কার্যকর মডেল হিসেবে তুলে ধরে।প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় স্থানীয় কানাড়া ব্যাংক থেকে ₹৭৮ হাজার টাকা ঋণ পেয়ে নিজের বাড়িতে এই সোলার বসিয়েছেন তুষ্টপদবাবু। ব্যাংকের মহিনগর শাখার ম্যানেজার শ্রীমতী মিত্রা দাস জানান, ভালো সিবিল স্কোর থাকলে…
Read More
দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

দুটি নতুন সংস্করণ বাজারে আনল বিএসএ মোটরসাইকেলস

উৎসবের মরসুমে ভারতীয় বাজারে নিজেদের জনপ্রিয় গোল্ড স্টার ৬৫০ রেঞ্জের পরিধি বাড়িয়ে দুটি নতুন সংস্করণ নিয়ে এল বিএসএ মোটরসাইকেলস। সংস্থাটি ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশন এবং বার্মিংহাম ব্লু নামের এই দুটি আকর্ষণীয় মডেল লঞ্চ করেছে। নয়াদিল্লি এক্স-শোরুম অনুযায়ী বার্মিংহাম ব্লু মডেলটির দাম রাখা হয়েছে ৩,৫৫,৯৫০ টাকা এবং ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনের দাম ৩,৬৪,৯৫০ টাকা। এই দুটি নতুন সংস্করণেই রয়েছে বিএসএ-র নির্ভরযোগ্য ৬৫২ সিসির লিকুইড-কুল্ড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫ হর্সপাওয়ার শক্তি ও ৫৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে রয়েছে ব্রেম্বো ব্রেক, ডুয়াল-চ্যানেল এবিএস এবং ক্লাসিক ওয়্যার-স্পোক হুইল। ব্রুকল্যান্ডস ব্ল্যাক লেগ্যাসি এডিশনে দেওয়া হয়েছে ১৯৩৭ সালের ঐতিহাসিক…
Read More
শিলিগুড়িতে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর দ্বিতীয় বর্ষপূর্তি, জটিল বন্ধ্যাত্ব সমস্যার ক্ষেত্রে পার্সোনালাইজড চিকিৎসার ওপর গুরুত্ব

শিলিগুড়িতে বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর দ্বিতীয় বর্ষপূর্তি, জটিল বন্ধ্যাত্ব সমস্যার ক্ষেত্রে পার্সোনালাইজড চিকিৎসার ওপর গুরুত্ব

বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ, শিলিগুড়ি, তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করছে, যেখানে প্রাইমারি ও সেকেন্ডারি বন্ধ্যাত্বের চিকিৎসার খোঁজ করা দম্পতিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তুলে ধরা হয়েছে। কেন্দ্রটি পুরুষঘটিত বন্ধ্যাত্ব, ডিম্বাশয়ের কার্যক্ষমতা হ্রাস, এন্ডোমেট্রিওসিস, পিএমওএস যা আগে পিসিওএস নামে পরিচিত ছিল, ফ্যালোপিয়ান টিউব সংক্রান্ত সমস্যা এবং আগের চিকিৎসার ব্যর্থতা সহ বন্ধ্যাত্বের নানা জটিল সমস্যার চিকিৎসা করে থাকে। এই ঘটনাগুলি এই অঞ্চলের দম্পতিদের মধ্যে দেখা যাওয়া প্রধান কিছু ফার্টিলিটিকেন্দ্রিক সমস্যাকেই তুলে ধরে। সম্প্রতি এমন একটি ক্ষেত্রে ৩১ বছর বয়সী এক নারী এবং তাঁর ৩৫ বছর বয়সী স্বামী এসেছিলেন, যাঁদের বিয়ের ছয় বছর কেটে গেলেও তাঁরা প্রাথমিক বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছিলেন। ব্যাংকিং ক্ষেত্রে কর্মরত এই…
Read More
JSW MG মোটর ইন্ডিয়া MG ডেভেলপার প্রোগ্রাম সিজন 6.0-এর বিজয়ীদের নাম ঘোষণা করল সিজন 6.0-এর মূল ফোকাস অটোমোটিভ ক্ষেত্রে উদ্ভাবন

JSW MG মোটর ইন্ডিয়া MG ডেভেলপার প্রোগ্রাম সিজন 6.0-এর বিজয়ীদের নাম ঘোষণা করল সিজন 6.0-এর মূল ফোকাস অটোমোটিভ ক্ষেত্রে উদ্ভাবন

JSW MG মোটর ইন্ডিয়া আজ MG ডেভেলপার প্রোগ্রাম (MGDP)-এর ষষ্ঠ সংস্করণের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এটি সংস্থার একটি প্রধান স্টার্টআপ অংশগ্রহণমূলক উদ্যোগ, যার লক্ষ্য মোবিলিটি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা। একাধিক পর্যায়ে মূল্যায়ন প্রক্রিয়ার পর Nayan Technologies (নয়ন টেকনোলজিস), Technod8.AI (টেকনোড8.এআই), LiveNSense (লাইভএনসেন্স), LW3, Smaartbrand by Acquink Solutions (স্মার্টব্র্যান্ড বাই অ্যাকুইঙ্ক সলিউশনস), Fitsol (ফিটসল), Cautio (কটিও) এবং Meta Materials Circular Market (মেটা ম্যাটেরিয়ালস সার্কুলার মার্কেট)-কে MGDP সিজন 6.0-এর বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।MGDP সিজন 6.0-এর অধীনে JSW MG মোটর ইন্ডিয়া স্টার্টআপগুলিকে “অটোমোটিভ ক্ষেত্রে উদ্ভাবন” থিমের অধীনে উদ্ভাবনী সমাধান উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। উদীয়মান প্রযুক্তির মাধ্যমে মোবিলিটি, উৎপাদন, গ্রাহক…
Read More
ভারতের প্রথমবার গাড়ি ক্রেতারা এখন উন্নত মানের গাড়ির দিকে ঝুঁকছেন: কোটাক প্রাইম

ভারতের প্রথমবার গাড়ি ক্রেতারা এখন উন্নত মানের গাড়ির দিকে ঝুঁকছেন: কোটাক প্রাইম

অর্থায়ন, পুনঃবিক্রয়ের নিশ্চয়তা এবং মডেলের বিস্তৃত পছন্দ প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রটিকে নতুন রূপ দেওয়ায় তরুণ ক্রেতারা আরও আগে গাড়ির বাজারে প্রবেশ করছে, বেশি খরচ করছে এবং আরও উন্নত সুযোগ-সুবিধা সম্পন্ন যানবাহন বেছে নিচ্ছে।ভারতের তরুণপ্রজন্ম প্রথম গাড়ি কেনার ধারণা বদলে দিয়েছে। আগের প্রজন্মের কাছে প্রথম গাড়িটি ছিল মূলত সাধ্যের কথা মাথায় রেখে বেছে নেওয়া একটি সুপরিকল্পিত বাহন। আজকের অনেক তরুণ ক্রেতার কাছে এটি জীবনযাত্রা ও মূল্যবোধের এক সুচিন্তিত সিদ্ধান্তে পরিণত হয়েছে। তারা আরও কম বয়সে গাড়ির বাজারে প্রবেশ করছে, বেশি খরচ করছে এবং এমন একটি গাড়ি খুঁজছে যা প্রথম দিন থেকেই তাদের একাধিক চাহিদা মেটাতে পারে।কোটাক মাহিন্দ্রা প্রাইম লিমিটেড (কোটাক প্রাইম)-এর…
Read More
শিউলি ফুলের অনুপ্রেরণায় ইন্দ্রিয়া নিয়ে এলো ২২ ক্যারেটের ফেস্টিভ কালেকশন ‘শূলিকা’

শিউলি ফুলের অনুপ্রেরণায় ইন্দ্রিয়া নিয়ে এলো ২২ ক্যারেটের ফেস্টিভ কালেকশন ‘শূলিকা’

আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড ইন্দ্রিয়া দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে ২২ ক্যারেট সোনার নতুন ফেস্টিভ কালেকশন 'শূলিকা'। মা দুর্গার আগমনী বার্তা বয়ে আনা শিউলি ফুল থেকে অনুপ্রাণিত হয়ে এই কালেকশনটি তৈরি। বাংলার ভক্তি, শিল্প ও সমৃদ্ধ ঐতিহ্য ফুটে উঠেছে এই অলংকার সম্ভারে। কলকাতার ভিআইপি রোডে এটি লঞ্চ করা হচ্ছে। 'শূলিকা'-য় রয়েছে মা দুর্গার রূপ, ত্রিশূলের শক্তি, রাজকীয় মুকুট, আলপনার নকশা ও পদ্মফুলের ছোঁয়া। প্রতিটি গহনায় ফুটে উঠেছে শক্তি, সমৃদ্ধি ও সৌকুমার্য। লঞ্চ উপলক্ষে ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি জানান, দুর্গাপূজা বাংলার সংস্কৃতির প্রাণ। এই উৎসবের ভক্তি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই বিশেষভাবে এই কালেকশন তৈরি করা হয়েছে, যা বাংলার ঘরে ঘরে মা দুর্গাকে…
Read More
১৬ অক্টোবর থেকে দেশজুড়ে কোটাকের রেস্তোরাঁ সপ্তাহ উদযাপন

১৬ অক্টোবর থেকে দেশজুড়ে কোটাকের রেস্তোরাঁ সপ্তাহ উদযাপন

কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কোটাক সলিটেয়ারের সহযোগিতায় দ্য ডাইনিং কালেকটিভ আয়োজিত রেস্তোরাঁ সপ্তাহ ভারত এবার দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে। এপ্রিলে তিনটি শহরে প্রথম আসর সফল হওয়ার পর এই ফুড ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণ অর্থাৎ ‘অটাম এডিশন’ আগামী ১৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশের দশটি শহরে চলবে। দীর্ঘ ১৭ দিনের এই খাদ্যোৎসবে অংশ নিচ্ছে ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ। আগের এডিশনে ৬,০০০-এর বেশি খাদ্যরসিক যোগ দিয়েছিলেন এবং রেস্তোরাঁগুলোর আয় হয়েছিল ₹১ কোটিরও বেশি। সেই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই এবার ব্যাপ্তি আরও বাড়ানো হয়েছে। এই উৎসবে প্রি-ফিক্সড তিন কোর্সের মেনু পরিবেশন করা হবে। সেখানে মধ্যাহ্নভোজ শুরু হচ্ছে ₹১,৩০০ থেকে এবং নৈশভোজ মিলবে ₹১,৬০০…
Read More
হায়ার নিয়ে এলো এম৩ সিরিজ ওয়াশিং মেশিন

হায়ার নিয়ে এলো এম৩ সিরিজ ওয়াশিং মেশিন

বিশ্বজুড়ে গৃহস্থালি যন্ত্রপাতির শীর্ষস্থানীয় ব্র্যান্ড হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া দেশে প্রিমিয়াম লন্ড্রি পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে নিয়ে এলো হায়ার এম৩ সিরিজ ওয়াশিং মেশিন। 'এলিভেট উইথ হায়ার' অনুষ্ঠানে লঞ্চ হওয়া এই মডেলটি ভারতের একমাত্র ট্রিপল ড্রাম ওয়াশিং মেশিন, যাতে রয়েছে এআই মাল্টি ওয়াশ প্রযুক্তি। প্রচলিত সিঙ্গেল-ড্রাম ধারণার বাইরে এসে এতে তিনটি স্বতন্ত্র ড্রাম দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরনের কাপড় একই সময়ে আলাদাভাবে কাচা সম্ভব। এতে যেমন স্বাস্থ্যবিধি বজায় থাকে, তেমনই সময়, বিদ্যুৎ ও জলের অপচয় রোধ হয়। নতুন এই প্রযুক্তির বিষয়ে হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার সিইও মি. এনএস সতীশ জানান, গ্রাহকদের পরিবর্তনশীল জীবনযাত্রার কথা মাথায় রেখেই আধুনিক উদ্ভাবন তৈরি করে…
Read More
স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

স্বাস্থ্যসচেতন পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া

ভারতীয় ক্রেতাদের পরিবর্তিত চাহিদা ও স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে খাদ্য ও পানীয়ের পণ্যের সম্ভার বাড়াচ্ছে পেপসিকো ইন্ডিয়া। পছন্দের স্বাদ বজায় রেখে পণ্যের উপাদান ও প্রস্তুতপ্রণালীতে পরিবর্তন, নতুন পণ্য এবং বিভিন্ন উপাদানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুষ্টিগুণ সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য দিচ্ছে সংস্থাটি।বর্তমানে পেপসিকো ইন্ডিয়ার পানীয়ের ৭০ শতাংশেরও বেশি শূন্য-চিনিযুক্ত অথবা মাঝারি ক্যালোরিযুক্ত। আগামী দিনে এই হার ধাপে ধাপে ৯০–১০০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগে রয়েছে পেপসি ব্ল্যাক, সেভেন আপ জিরো সুগার, গেটোরেড জিরো এবং নিম্বুজ। খাদ্যপণ্যের ক্ষেত্রে ২০২৬ সালে কোয়েকারকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এর প্রোটিন, আঁশ ও গোটা শস্যের পুষ্টিগুণ আরও স্পষ্ট হয়। রেড রক ডেলির বেক…
Read More