14
Oct
নয়াদিল্লিতে চেক প্রজাতন্ত্রের দূতাবাসে চেক ডে ২০২৬ উপলক্ষে নিজেদের প্রায় শতাব্দীপ্রাচীন ঐতিহ্য উদ্যাপন করল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ১৯২৯ সালে প্রাগে যাত্রা শুরু করা সংস্থাটি আজও ভারতের বিভিন্ন প্রজন্মের বাইকপ্রেমীদের কাছে জনপ্রিয়। জাওয়ার প্রথম মোটরসাইকেল জাওয়া ৫০০ ওএইচভি -এর পর ১৯৩২ সালে বাজারে আসে হালকা ও জনপ্রিয় জাওয়া ১৭৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি জাওয়া পেরাক এবং স্বয়ংক্রিয় ক্লাচ ব্যবস্থার মতো উদ্ভাবন মোটরসাইকেলের ইতিহাসে সংস্থাটির পরিচিতি আরও মজবুত করে। ১৯৬০ সালে ইন্ডিয়াল জাওয়ার হাত ধরে ভারতে জাওয়ার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে সংস্থার মোটরসাইকেল ভারতীয় বাইক সংস্কৃতি, মোটরস্পোর্টস ও চলচ্চিত্রের অংশ হয়ে ওঠে। ২০১৮ সালে প্রত্যাবর্তনের পর জাওয়া ৪২ ভারতে আধুনিক ক্লাসিক…
