23
Dec
স্বাস্থ্যসেবা শিক্ষায় ভারতের অগ্রণী প্রতিষ্ঠান ভিরোহান, মাইনাভি কর্পোরেশনের নেতৃত্বে তাদের চলমান ‘সিরিজ বি’ তহবিল সংগ্রহের অংশ হিসেবে ৬৫ কোটি টাকা (৭.৫ মিলিয়ন ডলার) সংগ্রহ করেছে। এই পর্বে ভিরোহানের বর্তমান বিনিয়োগকারী ব্লুম ভেঞ্চার্স, ভারত ইনক্লুসিভ টেকনোলজিস সিড ফান্ড এবং রিব্রাইট পার্টনার্সও অংশগ্রহণ করেছে। এই তহবিল পণ্য উদ্ভাবন, পরিচালনগত দক্ষতা এবং কৌশলগত প্রতিভা সম্প্রসারণের মাধ্যমে ভিরোহানের মুনাফা অর্জনের পথকে ত্বরান্বিত করবে। ভিরোহান ইউপিইএস (দেরাদুন), বিবিডি ইউনিভার্সিটি (লখনউ), সিএমআর ইউনিভার্সিটি (বেঙ্গালুরু), অসম ডন বস্কো ইউনিভার্সিটি (গুয়াহাটি), এমআইটি ইউনিভার্সিটি (শিলং), জি.এইচ. রাইসোনি ইউনিভার্সিটি (নাগপুর ও পুনে), সিলভার ওক ইউনিভার্সিটি (আহমেদাবাদ) এবং আরও অনেক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়কে অ্যালায়েড হেলথকেয়ার, নার্সিং এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় সেরা মানের স্নাতক…
