editor

10324 Posts
জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে তো পুষ্প প্রদর্শনী

জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে তো পুষ্প প্রদর্শনী

জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে তো পুষ্প প্রদর্শনী। আর সেই প্রদর্শনীতে থাকছে দেশ-বিদেশের রকমারি ফুলের সম্ভার।জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই পুষ্প প্রদর্শনী। এখানে জলপাইগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গায় থেকে ফুল প্রদর্শন করা হয়েছে। চন্দ্রমল্লিকা থেকে ডালিয়া সব রকমের ফুলের ভান্ডার এখানে রয়েছে ।যার মূল উদ্যোক্তা জলপাইগুড়ি হর্টিকালচার এসোসিয়েশন।এ বিষয়ে এসোসিয়েশনের তরফে অমিত সাহা বলেন এবার তাদের পুষ্প প্রদর্শনীর দ্বিতীয় বর্ষ।  জেলার বাইরে থেকেও বিভিন্ন ফুল প্রেমীরা তাদের ফুল নিয়ে এখানে এসেছেন। মানুষজনরা ফুল দেখতে আসছে এখানে। যারা পুষ্প প্রদর্শনীতে ফুল নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ভালো ফুলের সৌন্দয়ায়নের জন্য পুরস্কারও দেওয়া হয়েছে।
Read More
রাহুলের যাত্রা পথে কংগ্রেস বিরোধী পোস্টার নিয়ে জমায়েত

রাহুলের যাত্রা পথে কংগ্রেস বিরোধী পোস্টার নিয়ে জমায়েত

কংগ্রেসে নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে বিক্ষোভ দেখিয়ে বাংলায় স্বাগত জানালো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহারে প্রবেশের ঠিক আগে সভাস্থল থেকে কিছু দূরে নাগরিক মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার সকালে বক্সিরহাটের জোড়াইমোড়,মারুগঞ্জ,কোচবিহারের ডাউয়াগুড়ি ও তল্লিগুড়ি এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। নাগরিক মঞ্চের নামে ব্যানার ছাপিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, অধীর চৌধুরী যেন কংগ্রেস ও তৃণমূলের দৌরাত্ম থেকে দূরে থাকেন। বেশ কিছুক্ষণ রাস্তা আটকে চলে বিক্ষোভ।
Read More
হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের।জামিনের আবেদন মঞ্জুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাকে।২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে মামলার শুনানি চলছিলো।সম্প্রতি সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামানিক।শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে।১৫ দিনের সংশ্লিষ্ট কোর্ট আত্মসমর্পণ করতে হবে নিশীথ প্রামানিক কে।একই সঙ্গে এই মামলায় পুলিশ কে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত।
Read More
শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে গোর্খা ট্রেডিশনাল এক্সিবিশন

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে গোর্খা ট্রেডিশনাল এক্সিবিশন

গোর্খা জাতিদের সংস্কৃতি এবং খাওয়ার নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে গোর্খা ট্রেডিশনাল এক্সহিবিশন। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে জানান আয়োজক সংস্থার সদস্যরা।  আগামী ২৬ শে জানুয়ারি থেকে ২৮ শে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ির সেবক রোডের একটি মলে এই এক্সিবিশন আয়োজিত হতে চলেছে। মোট ৬০টি স্টল থাকবে এখানে,যেখানে গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন খাবার পোশাক-আশাক এবং তাদের ঐতিহ্য তুলে ধরা হবে। একইসঙ্গে আয়োজিত হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।তার মধ্য দিয়েও গোর্খাদের রীতিনীতি তাদের নাচ গান আচার অনুষ্ঠান ইত্যাদি তুলে ধরার চেষ্টা করা হবে।
Read More
শিলিগুড়িতে যথাযথ মর্যাদায় পালন করা হলো নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

শিলিগুড়িতে যথাযথ মর্যাদায় পালন করা হলো নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী

গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী।মঙ্গলবার সকাল থেকেই  শিলিগুড়ির বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের তরফেও দিনটি পালন করা হলো।এদিন সুভাষপল্লীর নেতাজি মোড়ে নেতাজী মূর্তির সামনে পতাকা উত্তোলন করা হয়।এরপর নেতাজী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
Read More
সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি করা হলো বেলাকোবায়

সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি করা হলো বেলাকোবায়

সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি করা হলো বেলাকোবায়।মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফটিঙ্গা লাইন এলাকায় একটি স্কুলের মাঠে এই কর্মসূচি গ্রহণ করা হয়।জানা গিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি।যা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী,  বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু-সহ একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে।পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মানুষকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভীন, অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রাণা, পুলিশ সুপার উমেশ…
Read More
মধুসূদন দত্তের দ্বী-শতবর্ষ জন্ম জয়ন্তী উদযাপনে শিলিগুড়ি পুরনিগম

মধুসূদন দত্তের দ্বী-শতবর্ষ জন্ম জয়ন্তী উদযাপনে শিলিগুড়ি পুরনিগম

মধুসূদন দত্তের দ্বী- শতবর্ষ জন্ম জয়ন্তী উদযাপনে শিলিগুড়ি পুরনিগম। আগামী ২৪ এবং ২৫ শে জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমের আয়োজনে কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বী- শতবর্ষ জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শিলিগুড়ি কলেজের সভাকক্ষে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।  মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। মধুসূদন দত্তের কর্মজীবন এবং জীবনী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হবে রামকিঙ্কর হলে। ২৪ এবং ২৫ শে জানুয়ারি বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক আধিকারিক কমিটির চেয়ারম্যানেরা।
Read More
নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে পালন করা হলো সড়ক দৌড় প্রতিযোগিতা

নেতাজীর জন্মদিবস উপলক্ষ্যে পালন করা হলো সড়ক দৌড় প্রতিযোগিতা

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষ্যে পালন করা হলো সড়ক দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার জলপাইগুড়ির বেলাকোবায় কেবল পাড়া মার্কেট হাট ব‍্যবসায়ীদের উদ‍্যোগে ফুলাতী পাড়া থেকে বটতলা পযর্ন্ত অন‍্যদিকে বেলাকোবা পাবলিক ক্লাবের উদ‍্যোগে দশদরগা মোড় থেকে পাবলিক ক্লাব ময়দান পযর্ন্ত এই সড়ক দৌড়টি অনুষ্ঠিত হয়।  এলাকার বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন। দার্জিলিং, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি থেকে খেলোয়াররা এদিন বেলাকোবার পাবলিক ক্লাবে যোগ দেন। পাবলিক ক্লাবের মহিলা দল থেকে এদিন প্রথম হয়ে নিমা রাই বলেন, দার্জিলিং থেকে বেলাকোবায় এসে ভালো লাগছে।অন‍্যদিকে বাইরের খেলোয়ারেরা এখানে খেলায় এলাকার সুনাম বাড়বে…
Read More
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজির জন্মদিন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজির জন্মদিন

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারিভাবে জলপাইগুড়িতে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন।মঙ্গলবার এই উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।জলপাইগুড়ি জেলা পরিষদ ভবন প্রাঙ্গণেও এদিন পালন‌ করা‌ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম‌ জন্মদিন।উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন। জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাজির প্রতি‌ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস দপ্তরেও‌। মহান স্বাধীনতা সংগ্রামীর‌ প্রতি‌ শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের‌ বিভিন্ন নেতা কর্মীরা।জলপাইগুড়ি পরসভার‌ বিভিন্ন ওয়ার্ডে এদিন পালন‌ করা‌ হয়েছে নেতাজির‌ জন্মদিন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোদ মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন…
Read More
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ালেন বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ালেন বিরাট

দীর্ঘ ১৪ মাস পরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে ফিরে শেষ ২টি ম্যাচ খেললেও ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার আরও একবার ব্যক্তিগত কারণে নিজেকে দল থেকে সরিয়ে নিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫শে জানুয়ারি থেকে ৫ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন ভারতীয় দল। যেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় স্কোয়াডে জায়গা পান বিরাট। তবে শেষ মুহূর্তে প্রথম ২টি টেস্ট ম্যাচ খেলবেন না বলে জানিয়ে দেন তিনি। বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, কোহলি নিজের ব্যক্তিগত কারণে  দল থেকে সরে দাঁড়ান। তবে ঠিক কী কারণে তিনি প্রথম ২টি ম্যাচ খেলবেন না তা স্পষ্ট ভাবে না জানানো হলেও মিডিয়া ও…
Read More
শিলিগুড়িতেও সংহতি যাত্রা করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস

শিলিগুড়িতেও সংহতি যাত্রা করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস

সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও সংহতি যাত্রা করলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। সর্ব ধর্ম সমন্বয়কে সামনে রেখে এদিন সংহতি যাত্রা করলো তৃণমূল কংগ্রেস। এদিন বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। হাশমি চকের মসজিদ হয়ে সেভক মোড় দিয়ে গুরুদ্বারার সামনে দিয়ে মিছিলটি শহর পরিক্রমা করে। মিছিলে যোগ দেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, জেলা সভাপতি পাপিয়া ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিভিন্ন সম্প্রদায় ধর্মের প্রতিনিধিরা।
Read More
কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন করলেন নিশীথ প্রামানিক

একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই সঙ্গেই কোচবিহার জেলার টেঙ্গন মারি এলাকায় রাম মন্দিরেও প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। উল্লেখ্য কোচবিহার ২নং ব্লকের অন্তর্গত টেঙ্গন মারি ছড়ারকুঠী এলাকায় অযোধ্যার রাম মন্দিরের আদলে মাত্র ১৫ দিনে রাম মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মন্দিরে ভিড় জমায় ভক্তরা। অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি একইসঙ্গে এই রাম মন্দিরেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
Read More
তৃনমূল নেতার পূজোর মাঝে আওয়াজ উঠলো জয় শ্রী রাম

তৃনমূল নেতার পূজোর মাঝে আওয়াজ উঠলো জয় শ্রী রাম

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে রাম লালার পূজো পাঠের কর্মসূচি নিয়েছে বিজেপি।আর এর পালটা কর্মসূচি নিতে দেখা গেলো জলপাইগুড়ি জেলার যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীকে।সোমবার বেলার দিকে জলপাইগুড়ি থানা মোড়ে তিনি জলপাইগুড়ি জেলা নাগরিক মঞ্চের জন। ঐক্য যাত্রা নামে একটি মঞ্চ তৈরী করে।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে তার নিচে রাধাকৃষ্ণ, শিব,গনেশ, কালী এবং দেবী দুর্গার ফটো রেখে পূজোর আয়োজন করেন।কেনো এই পূজোর আয়োজন তা নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেইসময় পাশ দিয়ে যাচ্ছিলো স্কুল বাস। সেই বাস থেকে স্কুলের বাচ্চারা ক্রমাগত জয় শ্রী রাম ধ্বনি দিতে…
Read More
সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বাইক বাইক র‍্যালি

সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বাইক বাইক র‍্যালি

জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো ময়নাগুড়িতে।শনিবার ময়নাগুড়ি থানা, ট্রাফিক গার্ড, হাইওয়ে ট্রাফিক দুই এবং এল এন্ড টি এর যৌথ উদ্যোগে একটি বাইক র‍্যালি করা হলো। এদিন ময়নাগুড়ি ইন্দিরা মোড় থেকে এই বাইক র‍্যালিটি শুরু হয়।বিডিও অফিস মোড় হয়ে ময়নাগুড়ি থানায় শেষ হয় বাইক র‍্যালি। এরপর থানা থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রায় হাজির ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ট্রাফিক গার্ডের ওসি ভয়েস সুব্বা, হাইওয়ে ট্রাফিক দুই এর ওসি হোমেশ্বর পাল, এল এন্ড টি এর আধিকারিক সহ পথবন্ধু কর্মীরা। জানা যায়, সাধারণ মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করতেই এই উদ্যোগ। পাশাপাশি ট্রাফিকের…
Read More