editor

10324 Posts
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক

রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মারা। পুরো বিশ্বকাপের থেকে ছিটকে গেলেন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরবেন হার্দিক।কিন্তু শনিবার বিসিসিআই জানিয়ে দিলো যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না।সেই কারণে শনিবার দলে তাঁর জায়গায় নেওয়া হল প্রসিদ্ধ কৃষ্ণকে।প্রসিদ্ধ ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। তাঁর নামে মোট ২৯টি উইকেট আছে। ২৭ বছরের এই পেসারের অভিষেক হয় ২০২১ সালে।
Read More
রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় নেমন্তন্ন আসছে বাংলায়

রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় নেমন্তন্ন আসছে বাংলায়

অযোধ্যার রাম মন্দিরের থেকে বাংলার রামভক্তদের জন্য আসতে চলেছে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ। উত্তরপ্রদেশের রীতি অনুযায়ী আমন্ত্রণের চিঠির সঙ্গে বাংলায় আসবে ‘অক্ষত’ চাল। সম্ভবত আগামী মঙ্গলবার ঘি মাখানো হলুদ চাল চলে আসবে কলকাতায়। এরপরে অযোধ্যা থেকে আসা ২২ জানুয়ারির আমন্ত্রণপত্র ও সেই চাল একসঙ্গে জেলায় জেলায় ও বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে। ২০২৪ সালে জানুয়ারি মাসে অযোধ্যায় হতে চলেছে রামমন্দিরের উদ্বোধন। সঙ্গে থাকছেন আরএসএসের সর-সঙ্ঘচালক মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০ কুইন্টাল চাল মজুত করে রাখা হয়েছে অযোধ্যায়। আগামী রবিবার হবে অক্ষত পূজা। হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজের আগে এই পূজাটি করা হয়।…
Read More
মুম্বাইতে শচীন এর মূর্তি প্রকাশ্যে আসতেই পরের দিনই শুরু হল বিতর্ক

মুম্বাইতে শচীন এর মূর্তি প্রকাশ্যে আসতেই পরের দিনই শুরু হল বিতর্ক

ওয়াংখেড়েতে সচিনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই। প্রথমে ঠিক হয়েছিল ২৪ এপ্রিল অর্থাৎ শচীনের জন্মদিনে এই মূর্তির উদ্বোধন হবে। কিন্তু পরে সেই পরিকল্পনা বদলে দিয়ে বিশ্বকাপের ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের আগেই উদ্বোধন করা হয় শচীন তেন্ডুলকরের সেই মূর্তি। কিন্তু সেই মূর্তি প্রকাশে আশা মাত্রই পরের দিনই শুরু হয়ে যায় বিতর্ক। অনেক সমর্থকই সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখেছেন, মূর্তির মুখের সঙ্গে শচীনের কোন মিল নেই, মিল রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের। তবে বুধবার শচীনের সামনে আনা হয় সেই মূর্তি এবং সেই অনুষ্ঠানে পূর্ব ভারতীয় ক্রিকেটার শচীন জানান যে, “আমার কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। এখানে আজ দাঁড়িয়ে…
Read More
প্রথম দল হিসাবে সেমিফাইনালে ভারত

প্রথম দল হিসাবে সেমিফাইনালে ভারত

চলতি বছরে বিশ্বকাপে সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতে প্রথম দল হিসাবে ১৪পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত। এর পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জিতেছে ভারত। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের এবং যশপ্রীত বুমরার বলের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটারেরা।এক সময় মনে হচ্ছিল লজ্জার হার দেখতে হবে শ্রীলঙ্কাকে। কিন্তু পরের দিকের ব্যাটারেরা সামান্য রান করায় স্কোরের লজ্জা এড়াতে পাড়ে তাঁরা।  তবে এরপর আগামী রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই কার্যত ঠিক হয়ে যাবে বিশ্বকাপের পয়েন্ট তালিকায়…
Read More
ফের উত্তরপ্রদেশে লাইনচ্যুত হল সুহেলদেব এক্সপ্রেস

ফের উত্তরপ্রদেশে লাইনচ্যুত হল সুহেলদেব এক্সপ্রেস

অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের পর এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশন ছেড়ে বেরোতে গিয়েই লাইনচ্যুত হল যাত্রিবাহী ট্রেন সুহেলদেব এক্সপ্রেসের ইঞ্জিন ও দু’টি বগি। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টা নাগাদ প্রয়াগরাজ স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর। ট্রেনটি উত্তরপ্রদেশের গাজ়িপুর থেকে দিল্লির আনন্দবিহারে যাচ্ছিল। সিপিআরও  জানিয়েছেন, এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে কোনও রকমের প্রভাব পড়েনি। সকল পরিষেবা স্বাভাবিক।কিন্তু কি কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
Read More
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ভারতীয় দল

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ভারতীয় দল

এই বছরের বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জয় ভারতের। এগিয়ে চলেছে রোহিত শর্মাদের বিজয়রথ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় দল। আর এই ম্যাচটি জিততে পারলেই বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। তবে দেখার বিষয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে কি কোন বদল হবে!নাকি একই দল খেলাবেন রোহিতেরা? বিশ্বকাপের শুরু থেকেই ফর্মে রয়েছেন ভারতীয় দলের সকল প্লেয়ার। কিন্তু চলতি বিশ্বকাপে এখনও বড় রান করতে পারেননি ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। তাঁর ব্যাটে রান দেখতে চাইছে দল। এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র ভাল খেলতে পারছেন না শ্রেয়স আয়ার।মুম্বইয়ে খেলতে নামার আগে দীর্ঘক্ষণ নেটে শর্ট…
Read More
কলকাতার রাস্তায় হৃদ্‌রোগে আক্রান্ত এক বৃদ্ধ

কলকাতার রাস্তায় হৃদ্‌রোগে আক্রান্ত এক বৃদ্ধ

চলন্ত গাড়িতে কলকাতার রাস্তায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন  এক বৃদ্ধ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ। পুলিশের সাহায্যে ওই বৃদ্ধের প্রাণ বেঁচেছে। পুলিশ সূত্রে খবর,  বৃদ্ধের নাম বিশ্বনাথ দাস। বয়স ৬০ বছর। প্রাক্তন সরকারি কর্মচারী তিনি। সোমবার বিকেল ৫টা নাগাদ ব্যক্তিগত গাড়ি করে  হাওড়া ব্রিজ সংলগ্ন ব্রেবোর্ন রোড সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন বিশ্বনাথ এবং তাঁর স্ত্রী। আচমকা সেতুর উপরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন বিশ্বনাথ। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তাঁর স্ত্রী।খবর পেয়েই ঘটনাস্থলে যান হাওড়া ব্রিজের ট্র্যাফিক গার্ডের অফিসার শৌভিক চক্রবর্তী। তিনি এসে সঙ্গে সঙ্গে বিশ্বনাথকে নিজের গাড়িতে তুলে সাত মিনিটের মধ্যে পৌঁছে দেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।…
Read More
তিস্তায় ভেসে উঠল বিভিন্ন প্রজাতির  মৃত মাছ

তিস্তায় ভেসে উঠল বিভিন্ন প্রজাতির  মৃত মাছ

রবিবার সকালে জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক সংলগ্ন নদীর বুকে বিভিন্ন প্রজাতির মৃত মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নদীর পারে ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। বিষক্রিয়ার জেরেই মৃত মাছ ভেসে উঠেছে বলে তাঁদের অনুমান। জলে ভেসে ওঠা ওই সব মাছ সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন তিস্তাপারের বাসিন্দারা। এ দিকে, খবর পেয়ে তিস্তার জল ও মাটি পরীক্ষার জন্য এ দিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছান মৎস্য দফতরের প্রতিনিধিরা। জলে ভেসে ওঠা মাছ না খাওয়ার জন্য প্রচার চালানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। সিকিমে প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পাহাড় থেকে…
Read More
শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ‘আঙ্কেল পার্সি’ প্রয়াত

শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক ‘আঙ্কেল পার্সি’ প্রয়াত

সোমবার  আফগানিস্তানের কাছে হেরে লড়াই কঠিন করে ফেলেছে শ্রীলঙ্কা। তবে সেই হার দেখা হল না পার্সি আবেসেকেরার। শ্রীলঙ্কা ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক সোমবার দুপুরেই ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বহু বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ম্যাচে হাজির থাকতেন তিনি। বয়স বেড়েছিল। কিন্তু স্টেডিয়ামে শ্রীলঙ্কা বিরাট পতাকা দোলানোর অন্যথা হয়নি। সব দেশের ক্রিকেটারদের কাছেই তিনি ‘আঙ্কেল পার্সি’ নামে পরিচিত ছিলেন । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। সনৎ জয়সূর্য, অর্জুন রণতুঙ্গা, কুমার সঙ্গকারা শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফেও শোকজ্ঞাপন করা হয়েছে। বিসিসিআইও বার্তা পাঠিয়েছে। তারা লিখেছে, ভারতীয় দল শ্রীলঙ্কায় গেলেই পার্সি যে ভাবে নিজের শক্তি ও স্বতঃস্ফূর্ততা দেখিয়ে ক্রিকেটারদের নিজের…
Read More
কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালো উত্তরপ্রদেশের শ্রমিক

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালো উত্তরপ্রদেশের শ্রমিক

দীপাবলিতে বাড়ি ফেরার পরিকল্পনা ছিল উত্তরপ্রদেশের শাহারানপুরের ভাটপুরা গ্রামের বাসিন্দা মুকেশ কুমার। কিন্তু ঘরে ফেরা আর হল না, দীপাবলির আগেই মৃত্যু হল তাঁর। মুকেশ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন তিনি। মৃতের বাবা এবং দাদা জানিয়েছেন, তাঁর পুত্র কাশ্মীরে পরিযায়ী শ্রমিক হিসাবে গত ১৫ বছর ধরে কাজ করছিলেন। তবে পুলওয়ামায় কাজ করতে গিয়েছিলেন পাঁচ মাস আগে। মুকেশ তাঁর স্ত্রী ও সন্তানদের কথা দিয়েছিলেন, দীপাবলিতে বাড়ি ফিরে সকলের সঙ্গে আনন্দে কাটাবেন উৎসব। কিন্তু সোমবার দুপুর ২.৩০টা নাগাদ তাঁরা খবর পান জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে মুকেশের।কাশ্মীর পুলি‌শের তরফে জানানো হয়েছে, লস্কর-ই-তইবা গোষ্ঠীর জঙ্গিরা মুকেশের…
Read More
কালীপূজোয় দাদাভাই ক্লাব ও নবারুণ সঙ্ঘে নতুন চমক

কালীপূজোয় দাদাভাই ক্লাব ও নবারুণ সঙ্ঘে নতুন চমক

জলপাইগুড়ি শহরে বেশ কয়েক বছর ধরে কালীপুজোয় নজর কাড়ছে ৪ নম্বর গুমটির দু’টি ক্লাব। গতবারও ট্যুইন টাওয়ার ও কেদারনাথ মন্দির দেখতে ভিড় উপচে পড়েছিল এই দুই জায়গায়।এবারও সেই রকম প্রস্তুতি ওই দুই ক্লাবে। দাদাভাই ক্লাবে এবারের আকর্ষণ হতে চলেছে তামিলনাড়ুর স্বর্ণমন্দির ও গোমস্তপাড়ানবারুণ সঙ্ঘে এবারের আকর্ষণ অসমের কামাখ্যা মন্দির। দুই মণ্ডপের কাজ চলছে জোর কদমে। তবে এবার ৬৫ বছরে পড়তে চলেছে গোমস্তপাড়ার নবারুণ সঙ্ঘের পুজো । ক্লাব সম্পাদক জানান যে গতবছর থেকেই তাঁদের এবারের পুজোর পরিকল্পনা ছিল। এই মণ্ডপ তৈরি করতে আটবার ওই মন্দিরে গিয়েছেন তাঁরা।  সঙ্গে এও জানান যে ১৯৪ ফুট লম্বা এই মণ্ডপটিতে গর্ভগৃহও থাকছে। তাঁদের চেষ্টা, যতটা…
Read More
রবিবার রাতে ১০০ রানে ইংল্যান্ডকে ওড়াল ভারত

রবিবার রাতে ১০০ রানে ইংল্যান্ডকে ওড়াল ভারত

রবিবার ভারত ও ইংল্যান্ডের ম্যাচে টসে হেরে প্রথমে  ব্যাট করতে নামে ভারতীয় দল। ব্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান ওঠান তাঁরা। অনেকেই আশঙ্কায় ছিলেন, এই রান নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জিততে পারবে তো? হাজার হোক, দলটার নাম ইংল্যান্ড। তবে দিনের শেষে সমর্থকদের সব চিন্তা দূর করে দিলেন ভারতীয় বোলারেরা। সেদিন ম্যাচে ভারতীয় ব্যাটাররা ব্যাটে রান না পেলেও বোলারেরা তো রয়েছেন।যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামির দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়েও হাসতে হাসতে জিতল রোহিত শর্মার দল।  ভারত জিতল ১০০ রানে। রবিবার সকালে রোহিতের ব্যাট ও সন্ধেয় শামির বলের দাপটে রাতে জিতে পয়েন্টস টেবিলের শীর্ষে পোঁছে গেল…
Read More
দক্ষিণ কলকাতার বাড়িতে ডেপুটি কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার

দক্ষিণ কলকাতার বাড়িতে ডেপুটি কমিশনারের ঝুলন্ত দেহ উদ্ধার

মৃতের নাম আভাসকুমার পাল।তিনি কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল ট্যাক্স বিভাগে ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে খবর,রবিবার সকালেই আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরেছিলেন অবশ।বিকেল ৪টে নাগাদ তাঁর বাড়িতে আসেন এক প্রতিবেশী। দেখেন দরজা ভেতর থেকে বন্ধ।ডাকাডাকি করেও কোন সারা পাননি তাঁর। এরপরই ওই প্রতিবেশীই অবশের স্ত্রীকে খবর দেন।তিনি এসে ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে এ ব্যাপারে সবটা জানান।ফলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিদেবপুর থানার পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে বাড়ির সিলিং থেকে গামছার ফাঁসে ঝুলছিল অবশের দেহ। দ্রুত তাঁকে নামিয়ে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। তবে তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ সূত্রে…
Read More
মুকেশ আম্বানিকে খুনের হুমকি

মুকেশ আম্বানিকে খুনের হুমকি

বিজনেস টাইকুন মুকেশ আম্বানি পেলেন খুনের হুমকি। মুম্বই পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ করেন মুকেশ আম্বানি। তাঁর থেকে টাকা আদায় করা নিয়ে দায়ের হয়েছে অভিযোগ। এমনকি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। তারপরই ওই মেইল ঘিরে সংস্থার তরফে মুম্বইয়ের পুলিশ স্টেশনে দায়ের করা হয় অভিযোগ। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে খবর। জানা গিয়েছে, মেল-এ লেখা রয়েছে, ‘যদি আপনি ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে খুন করব, আমাদের কাছে ভারতের সেরা শুটাররা রয়েছে। ফলে এই বিষয় নিয়ে মুম্বই পুলিশের পাশাপাশি, মুম্বইয়ের ক্রাই ব্রাঞ্চ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। মুকেশ আম্বানি এই মুহূর্তে এশিয়ার প্রথম সারিতে থাকা ব্যবসায়ী। ফলে তাঁকে খুনের হুমকি…
Read More