editor

10324 Posts
ফুলবোঝাই গাড়িতে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু তিন

ফুলবোঝাই গাড়িতে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু তিন

দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর তিনটে নাগাদ  খড়্গপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে। লরির ধাক্কায় প্রাণ হারায় তিন ফুল ব্যবসায়ীর। আহত হয়েছেন সাত জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পুলিশ সূত্রে খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে লক্ষ্মীপুজো উপলক্ষে  ফুল লোডিংয়ের কাজ চলছিল।গাড়িটির ফুল নিয়ে যাওয়ার কথা ছিল  কোলাঘাটে। সেখানে কাজ করছিলেন কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট ১০ জন। সেই সময় হঠাৎই সিমেন্ট বোঝাই করা ওই লড়িটি  এসে ধাক্কা মারে ফুলের গাড়িতে। গাড়িটি গিয়ে পড়ে পাশের একটি নয়ানজুলিতে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তিন জনের। এছাড়াও আহতদের নিয়ে…
Read More
মদনমোহন মন্দিরে মহালক্ষ্মী পুজোর প্রস্তুতি জোরকদমে

মদনমোহন মন্দিরে মহালক্ষ্মী পুজোর প্রস্তুতি জোরকদমে

একসময় রীতি মেনে একসময় কোচবিহার রাজবাড়িতেও চালু হয় মহালক্ষ্মীর পুজো। এরপর ১৮৮৯ সালে কোচবিহারে প্রতিষ্ঠা হয় মদন মোহন মন্দির। তারপর থেকে এখানে চলে আসছে মহালক্ষ্মীর পুজো। শনিবার সন্ধ্যায় মদন মোহন মন্দিরে থাকা  মন্দিরে মহালক্ষ্মীর পুজো হবে। প্রাচীন ঐতিহ্য মেনে এখানে মহালক্ষ্মীর সঙ্গে ইন্দ্রের পুজোও হয়। মদন মোহন মন্দিরের মহালক্ষ্মী পুজোয় এখনও বলি পায়রা প্রথার প্রচলন রয়েছে। মদন মোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, মহালক্ষ্মীর পুজোর প্রস্তুতি শুরু হয়েছে কাঠামিয়া মন্দিরে। প্রতিমা বানানো প্রায় শেষ। মন্দিরের রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, কোচবিহার মহারাজার আমলে শুরু হওয়া মহালক্ষ্মীর পুজো বহুকাল আগে কোচবিহার রাজপ্রাসাদে হতো। মদন মোহন মন্দির প্রতিষ্ঠার পর থেকে এই পুজো…
Read More
হাব অ্যান্ড স্পোক, শুরু হচ্ছে আইআইএম-এপ্রশিক্ষণ

হাব অ্যান্ড স্পোক, শুরু হচ্ছে আইআইএম-এপ্রশিক্ষণ

নিজের স্কুলের গণ্ডির মধ্যে শুধু আবদ্ধ না থেকে এলাকার ভাল স্কুল বা কলেজে গিয়ে সেখানকার পরিকাঠামোর সুবিধা নিতে পারবে পড়ুয়ারা। অথবা এলাকার কলেজের শিক্ষক স্কুলে এসে পড়িয়ে যাবেন। শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে এরধরণেরই পরিকল্পনা করেছে শিক্ষা দফতর। রাজ্য জাতীয় শিক্ষানীতিতে ‘হাব অ্যান্ড স্পোক’ নামের স্কুলের পড়াশোনার এই মান উন্নয়নের প্রশিক্ষণ ৮ এবং ৯ নভেম্বর জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বা আইআইএম-এ হবে। প্রাথমিক পর্যায়ে স্কুল ও কলেজের প্রধান শিক্ষকদের এই প্রশিক্ষণ নেওয়ার কথা বলা হয়েছে। দুর্গাপুজোর আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এলাকার কোনও ভাল পরিকাঠামো যুক্ত স্কুল বা কলেজকে ‘হাব’ হিসেবে গড়ে তার অধীনে থাকবে অপেক্ষাকৃত কম পরিকাঠামো-যুক্ত স্থানীয় স্কুল।…
Read More
কার্নিভালে বন্ধ থাকতে চলেছে কলকাতার একাধিক রাস্তা

কার্নিভালে বন্ধ থাকতে চলেছে কলকাতার একাধিক রাস্তা

পুজো মিটতেই খুলে গিয়েছে ব্যাঙ্ক, সহ একাধিক বেসরকারি অফিস। এরই মধ্যে আজ, শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সপ্তাহের কাজের দিনে এই শোভাযাত্রার জন্য শহরের একটি বড় অংশ যানজটের কবলে পড়বে কি না, তা নিয়ে উঠেছে বড়ো প্রশ্ন। কারণ, ইতিমধ্যেই লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, আজ দীর্ঘ সময় মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হবে। তবে শোনা যাচ্ছে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, এ বারের কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে মোট ৯৬টি পুজো। তবে পুজোর সংখ্যা গত বছরের তুলনায় সে ভাবে না কমায় প্রায় ঘণ্টা চারেক রেড রোডে অনুষ্ঠান চলবে বলে অনুমান পুলিশকর্তাদের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেড…
Read More
৩৩ দিন পর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী, গন্তব্য রেড রোডের কার্নিভাল

৩৩ দিন পর বাড়ির বাইরে মুখ্যমন্ত্রী, গন্তব্য রেড রোডের কার্নিভাল

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন ও দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছিলেন।তার পরের দিন পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ায় এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাই ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ি থেকে বেরিয়ে বিকালে যেতে চলেছেন রেড রোডের পুজো কার্নিভালে। নন্দীগ্রামে বিধানসভার ভোট প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময় তিনি এত দিন ঘরবন্দি থাকেননি। দিন কয়েক হাসপাতালে কাটিয়েই প্রচারে বেরিয়ে পড়েছিলেন।কিন্তু এবার স্পেন সফরে গিয়ে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী।তা গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরে…
Read More
পুজো কার্নিভালে উত্তাল কোচবিহার থেকে কাকদ্বীপ

পুজো কার্নিভালে উত্তাল কোচবিহার থেকে কাকদ্বীপ

দুর্গাপুজো শেষ। বিজয়াদশমীর আবহ কেটে যেতে না যেতেই জেলায় জেলায় কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গতকাল ছিল প্রস্তুতির চূড়ান্ত। আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কার্নিভাল। মুখ্যসচিবের নির্দেশে আজ জেলায় জেলায় পুজো কার্নিভাল। এ নিয়ে উন্মাদনা তুঙ্গে । কোচবিহার থেকে কাকদ্বীপ-- অধিকাংশ জেলাতেই কার্নিভাল-প্রস্তুতি প্রায় সারা। হাওড়ার ফোরশোর রোডে বিকেল চারটে থেকে কার্নিভাল শুরু হবে। উত্তর চব্বিশ পরগনার চার জায়গায় দু'দিন ধরে কার্নিভালের আয়োজন করা হয়েছে। গতকাল বসিরহাটের দশটি সেরা প্রতিমা কার্নিভালে অংশ নিয়েছিল। আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর, পানিহাটি, বারাসতে হবে কার্নিভাল। অশোকনগরেও কার্নিভালের আয়োজন করা হয়েছে। কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছে হুগলির জেলার  চুঁচুড়া। এবছর মোট আঠেরোটি বারোয়ারি পুজো কার্নিভালে অংশ নিচ্ছে। পশ্চিম…
Read More
বিশ্বকাপের মাঝেই নেওয়া হল ভারতের নতুন হেড কোচ

বিশ্বকাপের মাঝেই নেওয়া হল ভারতের নতুন হেড কোচ

বুধবার বিসিসিআই ভারতের জাতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করলেন অমোল মজুমদারকে।হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানাদের কোচিং করাবেন অমোল। অমোল দায়িত্ব পেয়ে জানান যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি এবং বিসিসিআই-কে ধন্যবাদ জানান তাঁর উপর আস্থা রাখার জন্য ।অমোল এও জানান যে খেলোয়াড়দের উৎকর্ষ বৃদ্ধির জন্য, তাদের সঠিক প্রস্তুতি এবং নির্দেশনা দিতে চাই। পরের দু'বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সময়ের মধ্যে দুটি বিশ্বকাপ রয়েছে। এবার নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করার সব সুযোগ রাখতে হবে।
Read More
পুজোয় বিপুল পরিমাণ আয় মেট্রোর

পুজোয় বিপুল পরিমাণ আয় মেট্রোর

দুর্গাপুজোয় পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতায় মেট্রো ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী বহন করেছে। পঞ্চমী এবং ষষ্ঠী মিলিয়ে জোকা-তারাতলা মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ১৮০৭। পুজোয় মোট যাত্রী পরিবহণ থেকে মেট্রোর আয় হয়েছে ৬.১২ কোটি টাকা। এর মধ্যে টোকেন এবং স্মার্ট কার্ড বিক্রি ছাড়াও রিচার্জের অঙ্ক রয়েছে বলে মেট্রো সূত্রের খবর। মোট আয়ের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রো থেকে ৫ কোটি ৭৯ লক্ষ টাকা, ইস্ট-ওয়েস্টের ক্ষেত্রে ৩২.৮৬ লক্ষ টাকা এবং জোকা মেট্রো থেকে ২৬ হাজার ৪৬০ টাকা আয় হয়েছে। মেট্রো সূত্রে খবর, যাত্রী পরিবহণের সময় ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫৭ জন যাত্রী হয়েছে দমদম স্টেশনে।তার পরেই রয়েছে কালীঘাট স্টেশন। সেখান দিয়ে মোটামোটি ৩…
Read More
সূর্য ডুবতেই ভিড় বাড়ল শিলিগুড়ির রাস্তায়

সূর্য ডুবতেই ভিড় বাড়ল শিলিগুড়ির রাস্তায়

ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর মণ্ডপে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। চিরাচরিত ভিড় টিকিয়ে রেখেছে দাদাভাই স্পোর্টিং ক্লাব সহ মায়াদেবী সার্বজনীনও।ভিড়ের প্রতিযোগিতায় কোনও অংশে পিছিয়ে নেই সেন্ট্রাল কলোনি, হায়দার পাড়া, শক্তিগড়, চম্পাসারি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ।মণ্ডপের ভিড় স্বাভাবিক ভাবে নেমেছে পথেও। বড় পুজোগুলিতে যাওয়ার রাস্তায় তীব্র যানজট। এমনটাই জানিয়েছে পুলিশ। শুক্রবার, ষষ্ঠীতেও খোলা ছিল বহু অফিস। সে কারণে নিত্যযাত্রীর ভিড় ছিল রাস্তায়। সকাল থেকে রাস্তায় দর্শনার্থীদের ঢোল নামলেও সন্ধ্যার পর তা আরও দ্বিগুণ বেড়ে যায়।পুলিশ সূত্রে খবর, দর্শনার্থীদের রাস্তা পারাপারের কারণে পথে তীব্র যানজট। তবে গাড়ি থমকে নেই। ধীর গতিতে চলছে সকল গাড়ি। যেখানে আধ ঘণ্টার রাস্তা সেখানে পৌঁছতে সময় লাগছে…
Read More
আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

আলো এবং ধ্বনির খেলা বন্ধ হল শ্রীভূমির মণ্ডপে

ভিআইপি রোডের ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখতে বিধাননগর পুলিশের তরফে  শ্রীভূমি স্পোর্টিংয়ের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ পঞ্চমী থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে ‘বুর্জ খলিফা’র অভিজ্ঞতা এবং ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখা নিয়ে  নতুন করে আর বিতর্কে জড়াতে চাইছেন না শ্রীভূমির পুজো উদ্যোক্তারাও। সূত্রের খবর, আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এ বার তারা আলো ও ধ্বনির খেলায় অনুমতি দেয়নি। কিন্তু পরীক্ষামূলক ভাবে বার কয়েক সেটি চালু করতে গিয়ে উদ্যোক্তারাও জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ায় ভিড় বাড়ছিল। তাই বৃহস্পতিবার থেকে সেটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ খুলে দিতেই জনতার ঢল নামে। শনি ও রবিবার…
Read More
চোটের কারণে রবিবারের ম্যাচে অনিশ্চিত হার্দিক পাণ্ড্য

চোটের কারণে রবিবারের ম্যাচে অনিশ্চিত হার্দিক পাণ্ড্য

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক।তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মারেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়ে পড়ে যান তিনি।তাতেই চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। এরপর শুক্রবার সকালেই তাঁকে তড়িঘড়ি  বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়।সেখানে ইংল্যান্ডের এক চিকিৎসক দেখবেন তাঁকে।তবে তাঁর চোট কতটা গুরুতর সেটা এখনও জানানো হয়নি।রবিবার ধর্মশালাতে ভারত তাঁদের পরের ম্যাচ খেলতে নামবেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে।কিন্তু হার্দিক তত দিনে সুস্থ হয়ে উঠতে পারবেন বলে মনে করছে না বোর্ড। বোর্ডের এক কর্তা জানান যে, এনসিএ-তে যোগ দেবেন তিনি। তাঁকে বেঙ্গালুরু পাঠানো হয়েছে। সেখানে তাঁর গোড়ালি পরীক্ষা করে দেখা হবে।তবে পরের ম্যাচে হার্দিকের খেলা অনিশ্চিত।এবং পরে…
Read More
ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড আয়োজিত ইস্ট টেক ইভেন্টে টয়োটা হাইলাক্স

ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড আয়োজিত ইস্ট টেক ইভেন্টে টয়োটা হাইলাক্স

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) সম্প্রতি ইস্ট টেক ২০২৩ (ইটি ২০২৩) ইভেন্টে দুটি বিশেষ কাস্টমাইজড টয়োটা হাইলাক্স গাড়ি প্রদর্শন করেছে। আসাম সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজক ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড। এই ইভেন্টটি প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়ে অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও উত্পাদনের গুরুত্ব প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই বছরের ইভেন্টে বিশেষ জোর দেওয়া হয় আধুনিকীকরণের জন্য সিনার্জি, রিসার্চ ডেভেলপমেন্ট ও ইনোভেশনের উপরে।ভারতীয় সেনাবাহিনী-সহ বিভিন্ন গ্রাহকদের ইউনিক মোবিলিটির প্রয়োজনীয়তা অনুধাবনের লক্ষ্যে এক্সটেন্সিভ মার্কেট সার্ভে করার পর টিকেএম বহুমুখী টয়োটা হাইলাক্সে বিশেষ কিছু পরিবর্তন করার জন্য একটি অথরাইজড এক্সটার্নাল ভেন্ডরের সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হয়েছে। হাইলাক্সে পরিবর্তন ঘটানো হয়েছে…
Read More
উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গড়ল রাজ্য শিক্ষা দফতর।রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাঁরা সেমেস্টারের নিয়মেই পড়বে, এবং তাঁদের মূল্যায়নে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। শিক্ষা দফতর একটি কমিটি তৈরি করেছেন।যেখানে তাঁরা শিক্ষানীতির প্রস্তাবগুলি খতিয়ে দেখবেন। সেমেস্টার পদ্ধতি কী ভাবে প্রয়োগ করলে সুবিধা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। তাঁরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা দেবে। জানা গিয়েছে শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, একাদশ শ্রেণীতে দু’টি এবং…
Read More
নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের

নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের

নিউজ়িল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচে চারটিতেই জিতে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। বৃহস্পতিবার ভারতের সামনে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগে কত নম্বরে রয়েছে রোহিত শর্মারা ? পয়েন্ট তালিকায় ১ নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ৪ ম্যাচে জয়ে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট ১.৯২৩। নিউ জ়িল্যান্ডের নেট রানরেট এই মুহূর্তে সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩ ম্যাচে ৩ জয়ে রোহিতদের পয়েন্ট ৬। তাঁদের নেট রানরেট ১.৮২১। বৃহস্পতিবার ভারত যদি বাংলাদেশকে হারাতে পারে তা হলে আবারও নেট রানরেটে নিউ জ়িল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারে ভারত। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।  চার নম্বরে রয়েছে পাকিস্তান এবং…
Read More