editor

10324 Posts
আসুস-এর নতুন ল্যাপটপ

আসুস-এর নতুন ল্যাপটপ

সুপরিচিত তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস-এর কনজিউমার ল্যাপটপ পোর্টফোলিয়ো সম্প্রসারিত করা হল। আসুস-এর নতুন ল্যাপটপগুলির মধ্যে রয়েছে ইন্টেল ইভো ভেরিফায়েড ফ্ল্যাগশিপ মডেল জেনবুক ফ্লিপ এস (ইউএক্স৩৭১২)। তারসঙ্গে আছে জেনবুক ফ্লিপ ১৩ (ইউএক্স৩৬৩), নতুন ও উন্নততর জেনবুক ১৪ (ইউএক্স৪৩৫) ও ভিভোবুক ফ্লিপ ১৪ (টিপি৪৭০)। উন্নততর প্রযুক্তিকে দৈনন্দিন বাস্তবতার প্রয়োজনে তৈরি করা হয়েছে জেনবুকস। বর্তমানকালের গ্রাহকদের বিশেষ চাহিদার কথা চিন্তা করেই তৈরি হয়েছে জেনবুকস। এর ৪জি ন্যানোএজ ওএলইডি ডিসপ্লে দেয় আল্ট্রা-ভিভিড প্যান্টোন ভ্যালিডেটেড কলর অ্যাকিউরেসি-সহ ‘ডিটেইলড’ ও ‘রিয়ালিস্টিক ভিস্যুয়ালস’। আসুস-এর এই নতুন ল্যাপটপগুলির মডেল অনুযায়ী শুরুর দাম ৪২,৯৯০ টাকা থেকে ১৪৯,৯৯০ টাকা।
Read More
৬৫০টি সাপ্তাহিক উড়ান: উত্তরপূর্বকে জুড়েছে ইন্ডিগো

৬৫০টি সাপ্তাহিক উড়ান: উত্তরপূর্বকে জুড়েছে ইন্ডিগো

ইন্ডিগো ৬৫০টিরও বেশি সাপ্তাহিক উড়ানের মাধ্যমে আগরতলা, আইজল, ডিব্রুগড়, ডিমাপুর, গুয়াহাটি, ইম্ফল, জোরহাট ও শিলচর-সহ উত্তরপূর্ব ভারতের আটটি প্রধান শহরকে যুক্ত করেছে। গুয়াহাটি থেকেই সবথেকে বেশি বিমানযাত্রার চাহিদা দেখা যাচ্ছে, যেখান থেকে নন-স্টপ সংযোগ রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই, জয়পুরের মতো বড় শহরের সঙ্গে এবং আইজল, আগরতলা, ডিব্রুগড়, জোরহাট, ইম্ফল ও শিলচর-সহ সাতটি উত্তরপূর্বাঞ্চলীয় শহরের সঙ্গে। উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের সবথেকে ভাল মাধ্যম ইন্ডিগো। উত্তরপূর্বাঞ্চলের যাত্রীদের সঙ্গে দেশের প্রধান মেট্রো শহরগুলির নন-স্টপ বিমান যোগাযোগ ঘটায় ইন্ডিগো, একথা জানিয়ে ইন্ডিগোর চিফ রেভিনিউ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সঞ্জয় কুমার বলেন, এই অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সরকারের নীতির সঙ্গে সমতা…
Read More
আসামে গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের দ্বিতীয় ইবিও

আসামে গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের দ্বিতীয় ইবিও

আসামে অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে গোদরেজ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি গোদরেজ অ্যান্ড বয়েস-এর বিজনেস ইউনিট গোদরেজ অ্যাপ্লায়েন্সেস তেজপুরে উদ্বোধন করল গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের প্রথম এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট (ইবিও)। ফলে আসামে এই ব্র্যান্ডের ইবিও-র সংখ্যা বেড়ে ২ হল। গোদরেজ অ্যাপ্লায়েন্সেস তার সাপ্লাই চেইন শক্তিশালী করা ও গ্রাহকদের আরও সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে তেজপুরে তার চ্যানেল পার্টনার মেসার্স সুরভির সহযোগিতায় তেজপুরের ধানোয়া নগরে জিএনবি রোডে নতুন ইবিও-টি চালু করেছে। বর্তমানে দেশে এই ব্র্যান্ডের এক্সক্লুসিভ আউটলেটের সংখ্যা ১২০টিরও বেশি। আগামী অর্থবর্ষে এক্সক্লুসিভ আউটলেটের সংখ্যা ১৪০-এরও বেশি করার উদ্দেশ্য নিয়ে চলছে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস।  রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার-কন্ডিশনার, এয়ার কুলার, চেস্ট ফ্রিজার্স, মাইক্রোওয়েভ ওভেন, থার্মোইলেক্ট্রিক…
Read More
নতুন ভার্সনের ইনস্টাগ্রাম লাইট অ্যাপ

নতুন ভার্সনের ইনস্টাগ্রাম লাইট অ্যাপ

ভারতে ইনস্টাগ্রাম লাইটের একটি নতুন ভার্সনের টেস্টিং শুরু হয়েছে। এই অ্যাপের সাইজ মাত্র ২ এমবি। ডিভাইস, প্লাটফর্ম বা নেটওয়ার্ক নির্বিশেষে এই নতুন ভার্সনের অ্যাপ দেবে উচ্চমানের ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স। প্রথম ‘ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে এই ঘোষণা করা হয়েছে।  অ্যান্ড্রয়েডের জন্য নির্মিত এই অ্যাপ দেবে আরও বেশি স্পিড, পারফর্ম্যান্স ও রেস্পন্সিভনেস। আপাতত কয়েকটি ফিচার না থাকলেও মূল ইনস্টাগ্রাম অ্যাপের মতো একইরকম অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এই অ্যাপ পাওয়া যাবে বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালয়ালম, মারাঠি, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষায়। ইনস্টাগ্রাম বিগত কয়েকমাসে একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। এবার ভারতে ইনস্টাগ্রাম লাইটের টেস্ট আরম্ভ করা হল। যারা এখনও ইনস্টাগ্রামের অভিজ্ঞতা লাভ…
Read More
এইচডিএফসি লাইফের #ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন

এইচডিএফসি লাইফের #ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন

ভারতের অগ্রণী জীবনবীমা কোম্পানি এইচডিএফসি লাইফ লঞ্চ্‌ করল নতুন ক্যাম্পেন - #ডিসিশনটুপ্রোটেক্ট। এটি হল গ্রাহকদের অভিজ্ঞতার কাহিনীভিত্তিক ক্যাম্পেন, যাতে টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তার কথা পলিসিহোল্ডারদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোম্পানির তরফে বর্তমান পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া হয়েছে কেন তারা এইচডিএফসি লাইফ টার্ম প্ল্যান বেছে নিয়েছিলেন।  এর আগেও এইচডিএফসি লাইফ একটি প্রোটেকশন ক্যাম্পেন শুরু করেছিল এইচডিএফসি লাইফের ‘ক্লিক টু প্রোটেক্ট’ টার্মের সুবিধাবলীর ব্যাপারে সচেতনতা গড়ার জন্য। নতুন ক্যাম্পেনে শুধু টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তা নয়, একইসঙ্গে তুলে ধরা হয়েছে টার্ম প্ল্যান কিভাবে পলিসিহোল্ডারদের জীবনে পরিবর্তন এনেছে সেই বাস্তব কাহিনী। নতুন ক্যাম্পেনটি প্রচারিত হবে টেলিভিশন, ডিটিএইচ ও ডিজিটাল-সহ মাল্টি-মিডিয়া প্লাটফর্মগুলিতে।
Read More
মাদার টেরেজার বায়োপিক বানাতে কলকাতায় হাজির হলিউড

মাদার টেরেজার বায়োপিক বানাতে কলকাতায় হাজির হলিউড

টেরেজার জীবনী নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা হয়েছে আগেই। হলিউডের বিখ্যাত কলাকুশলীরা তুলে ধরবেন নোবেলজয়ীর জীবন চিত্র। আর এই কাজে ১৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছল তারা। কলকাতায় শুরু হয়ে গেল মাদার টেরেজার বায়োপিক কবিতা অ্যান্ড টেরেজার শ্যুটিং ৷ উত্তর কলকাতার নানা জায়গায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই চলল এই ছবির শ্যুটিং ৷ কবিতা অ্যান্ড টেরেজা ৷ মাদার টেরেজার জীবন নিয়ে তৈরি এই ছবির পরিচালক হলেন কমল মুসাল ৷ ছবিতে মাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ ৷ ছবিতে রয়েছেন অক্টোবর ছবিতে থেকে বলিউডে পা রাখা একেবারে নতুন অভিনেত্রী বণিতা সাধু ৷ রয়েছেন দীপ্তি নাভালও ৷কলকাতার সঙ্গে বরাবরই আত্মিক টান ছিল মাদারের ৷…
Read More
চাকরি দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বাইরে রয়েছে। সেই সুযোগ নিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অষ্টাদশী বধূকে দিনের পর দিন ধর্ষণ করেছে। গৃহবধূটি কিছুদিন আগে হরিশচন্দ্রপুর এলাকায় ওই অভিযুক্তের নামে এফআইআর করতে গেলে অভিযুক্ত মজিবুর রহমান নিজের প্রভাব খাটিয়ে এলাকা থেকে ওই গৃহবধূ এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। সোমবার ওই গৃহবধূ মালদার বার এসোসিয়েশনের এক আইনজীবীর সাহায্য নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানেই অভিযুক্ত মজিবুর রহমানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবং তার…
Read More
তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

করোনাকালে প্রচুর লোকের সাহায্য করে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। তাই এবার অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয় মানুষরা তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দের বিষয় স্থানীয় মানুষের কাছে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 
Read More
সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

লকডাউনে তিনি সিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়ি! এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই যে বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 'দাবাং' স্টার! লকডাউনে বহু মানুষ কর্মহারা হয়েছেন। সোনু তাঁদের সাহায্য করেছেন নতুনভাবে জীবন শুরু করতে! এমনকী আমফানে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকেও নতুন বাড়ি বানিয়ে দেন সোনু সুদ। আজ গোটা দেশ সোনু সুদকে ভগবানের মতো ভক্তি করে! মানুষের মনের মণিকোঠায় তাঁর অবিচল শ্রদ্ধার আসন। বিহারে বানানো হয়েছে তাঁর বিশাল মূর্তি, এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হল মন্দির। মন্দিরে স্থাপিত…
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More
খেলোয়াড়দের মনোবল বাড়াতে তরাই এথলেটিকের সাইকেল রেলি

খেলোয়াড়দের মনোবল বাড়াতে তরাই এথলেটিকের সাইকেল রেলি

শিলিগুড়ি তরাই এথলেটিক কোচিং সেন্টারের উদ্যোগে পালিত হলো সাইকেল রেলি । শারীরিক সচেতনতা এবং পরিবেশের বার্তা নিয়ে সিলিগুড়ি থেকে দুধিয়া পর্যন্ত সাইকেল রেলি করে ক্লাবের সদস্য এবং শিক্ষার্থীরা। জানা গেছে করোনায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সেন্টারের কর্তারা। সেন্টারের কর্তা কার্তিক পাল জানিয়েছেন , রবিবার সকাল ৮ টায় ১১০ জন ক্রীড়াবিদ হিলকর্ট রোড হয়ে,শুকনা হয়ে মাঝে টিফিন সেরে ৩২ কিমি পথ অতিক্রম করে সকলে দুধীয়া পৌঁছায়,সেখানে দুপুরের খাওয়া ও ক্যারিয়ার কাউন্সেলিং এর একটি কর্মসূচি সেরে পুনরায় শিলিগুড়ি ফিরে আসেন সকলে।
Read More
সরকারি সুবিধা না পেয়ে ধর্ণায় প্রতিবন্ধীরা

সরকারি সুবিধা না পেয়ে ধর্ণায় প্রতিবন্ধীরা

নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। আর এই অভিযোগ তুকে কালচিনি বিডিও অফিসের সামনে ধর্ণায় বসল কালচিনি দিব্যাঙ্গ সঙ্ঘ। ধর্ণার পাশাপাশি বিডিওকে ১১ দফার দাবিতে ডেপুটেশনও দেয় তারা। কালচিনি দিব‍্যাঙ্গ সংঘের সভাপতি অমিত লোহারা জানান যে আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার জেলার কোনো সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধীদের অগ্ৰাধিকার দেওয়া হচ্ছেনা এছাড়া কালচিনি ব্লকে প্রতিবন্ধীদের স্বনির্ভর হবার জন‍্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এসমস্ত কিছুর দাবিতে আমরা দুই দিনের ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছি যদি শীঘ্র আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব।
Read More
আগামীতে সরকার গঠন করবে  মমতা ব্যানার্জিই : সাংসদ মৌসুম নূর

আগামীতে সরকার গঠন করবে মমতা ব্যানার্জিই : সাংসদ মৌসুম নূর

শুভেন্দু শহ একাধিক দলত্যাগী তৃনমূল নেতাকে এদিন একহাত নিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সোমবার পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করতে গিয়ে দল ছাড়াদের বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। তিনি জানান এমন অনেক নেতা আছেন যারা দলে থেকে ক্ষতি করার চেষ্টা করে, এরকম নেতাদের দলে না থাকাই ভালো।যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর নাম না করেই এই মন্তব্যই করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । তার সাফ কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ১০ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। এরকম নেতা যেকোনো দলে থাকলেই ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই মানুষের কাছে ছুটে যাব । আগামীতে সরকার…
Read More
গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর ব্রিজের দাবি মধ্য খুটটিমারির বাসিন্দাদের

গিলান্ডি নদীর ওপর স্থায়ী পাকাসেতুর দাবি ঝাড়আলতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। পাকা স্থায়ী সেতু না থাকাতে এলাকার ত্রিশ হাজার মানুষকে ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতকে দুভাগ করেছে এই গিলান্ডি নদী। বর্ষাকাল বাদে সারাবছর ধরে স্থানীয় উদ্যোগে এই নদীর ওপর অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করলেও বর্ষাকালে সাঁকো ভেঙে যাতায়াত বন্ধ হয়ে যায়। সেসময় বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েত আসতে হয় ঘুর পথে। স্থানীয়দের দাবি ওই এলাকায় অবিলম্বে পাকা সেতু তৈরি করতে হবে। স্থানীয় বিশ্বেস্বর রায় জানান বিধায়ক মিতালি রায়কে বহুবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে । স্থানীয় বিজেপি…
Read More