editor

11195 Posts
লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ। এদের থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে টুটুল বর্মন, প্রসেনজিৎ বিশ্বাস, মহা আলম শেখ, আনিসুল ইসলাম, বাসের আলী। এদের মধ্যে তিনজন আসামের বাসিন্দা। এদের থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, ১০ প্যাকেট চকলেট বোম, আটটি তাজা বোমা, একটি দেশি পিস্তল এবং গুলি সেই সাথে চারটি মোটর…
Read More
২০২৪-এর আইপিলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্তই

২০২৪-এর আইপিলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্তই

২০২২-এর ডিসেম্বরের ভয়ানক দুর্ঘটনার দুঃস্বপ্নকে পিছনে ফেলে তরুণ ক্রিকেটার ঋষভ পন্ত সম্ভবত পরের আইপিএল খেলতে পারেন। দলের ক্রিকেট ডিরেক্টর তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পন্ত ভালো জায়গায় রয়েছেন, আসন্ন আইপিএল মরশুমে তাঁকে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। গত বছর নিজের গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে হাইওয়েতে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়েছিল তাঁর গাড়ী। সেই দুর্ঘটনা থেকে কোনও ক্রমে তিনি প্রাণে বেঁচে আসেন এবং ধীরে ধীরে সেখান থেকে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন।বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল গ্রাউন্ডে প্রশিক্ষণ করতে দেখা গিয়েছে পন্তকে।…
Read More
কালীপুজোর আগে হাওড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কালীপুজোর আগে হাওড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সামনেই কালীপুজোর আনন্দে ভাসতে শুরু করেছে বাংলার গোটা শহর থেকে শহরতলি। তবে শুক্রবার ধনতেরাসের সকালেই হাওড়ার এক জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে এই অগ্নিকাণ্ডটি যেখানে ঘটেছে, তার কাছেই রয়েছে একটি পেট্রোল পাম্প। ইতিমধ্যে ঘটনাস্থলে ১০ টি দমকলের ইঞ্জিন পৌঁছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  জানা গিয়েছে, জুটমিলের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে বহু দাহ্য পদার্থ মজুত ছিল। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে তা এখনও জানা যায়নি। ঘটনার ঘটা মাত্রই এলাকার সকল মানুষ উদ্যোগ নিয়ে আগুন নেভাতে থাকেন। তারপর সেখানে তড়িঘড়ি পৌঁছায় দমকল।
Read More
মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

মোহনের মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে আজ ছয় ঘন্টার ধর্মঘট

কোচবিহার বানেশ্বরের ঐতিহ্য কচ্ছপের মৃত্যু ও চুরি হয়ে যাওয়া নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আজ ৬ ঘন্টা বানেশ্বর বন্ধের ডাক দিল মোহন রক্ষা কমিটি ও স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে এদিন বন্ধের ডাক দিয়েছে মোহন রক্ষা কমিটি। সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বানেশ্বর এলাকায় বন্ধ থাকবে সমস্ত দোকানপাট স্কুল কলেজ। বন্ধের পাশাপাশি বানেশ্বর বড়তলা এলাকায় কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক অবরোধ করে রেখে দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। যার ফলে কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়কের উপর যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই বানেশ্বর এ সমস্ত দোকানপাট গুলো বন্ধ রয়েছে। বন্ধকে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী। বন্ধকে সমর্থন…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট। রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের। খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ। উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা। এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা। এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান, রাজাভাতখাওয়া থেকে…
Read More
বাণিজ্য সম্মেলনের আগে অজ্ঞান হয়ে পড়লেন স্টিভ ওজনিয়াক

বাণিজ্য সম্মেলনের আগে অজ্ঞান হয়ে পড়লেন স্টিভ ওজনিয়াক

বুধবার স্ট্রোকের কারণে দুপুর ৩টে নাগাদ মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভরতি হলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। মেক্সিকান রাজধানীর সান্তা ফে অঞ্চলে ওয়ার্ল্ড বিজনেস ফোরাম ইভেন্টে অংশ নিতে যাওয়ার কিছু আগেই অজ্ঞান হয়ে পড়ে যান ৭৩ বছর বয়সি ওই বিজ্ঞানী। উল্লেখ্য, ১৯৭৬ সালে অ্যাপল সংস্থা যখন তৈরি হয় তখন স্টিভ জবসের সঙ্গে তাঁর গ্যারাজে বসে ছিলেন ওয়াজনিয়াকও। এবং জবসের সঙ্গে মিলে অ্যাপলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল তাঁর এবং স্টার ট্রেক সিনো থেকে অনুপ্রাণিত হয় অ্যাপল ১ ও অ্যাপল ২ কম্পিউটারের ডিজাইন করেছিলেন ওজনিয়াক। ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে ১৯৫০ সালের ১১ অগস্ট ওয়াজনিয়াক জন্মগ্রহণ করেছিলেন। একাধিক পেটেন্ট রয়েছে তাঁর নামে।তিনি…
Read More
স্টোকসের শতরানের পর কোহলিকে নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

স্টোকসের শতরানের পর কোহলিকে নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলেন। যেখানে ৬টি চার এবং ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর এই ইনিংস দেখার পর বিরাট কোহলিকে ঘুরিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ়। সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে হাফিজ় লিখেছেন, ‘‘চাপের মুখে স্টোকস আগাসী মেজাজে দুর্দান্ত ব্যাটিং করে শতরান করেছে। এই ইনিংসেই বুঝিয়ে দিয়েছে স্বার্থপর এবং নিঃস্বার্থ মনোভাবের পার্থক্য।’’ তবে সমাজমাধ্যমের পোস্টে তিনি সরাসরি কোহলির নাম না করলেও ৪৯তম শতরানের ইনিংসের পর সরাসরি কোহলিকে নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ়। তবে হাফিজ়ের এই মন্তব্যের পর…
Read More
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল শতাধিক চাকরি প্রার্থী

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামল ২০২২ সালের টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থী। বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। হবু শিক্ষক‌রা এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষক পদে নিয়োগের দাবি জানান। চাকরি প্রার্থীরা বলেন, ২০২২ সালে‌ অত্যন্ত‌ স্বচ্ছতার‌ সঙ্গে টেট‌ পরীক্ষা হয়েছে। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত শিক্ষক‌কে চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিতে জলপাইগুড়ি‌ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের দাবি করেন আন্দোলন‌কারীরা। বুধবার সকাল থেকে…
Read More
শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M)

শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M) ৩ নং এরিয়া কমিটি। কোন ওয়ার্ডে কত সংখ্যক ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় পুরনিগমের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যাতে জানানো হয় এমন দাবি তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরনিগমের পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম বলেন, পুরনিগম যতটা গুরুত্ব অন্য কার্যকলাপে দিচ্ছে ততটা গুরুত্ব ডেঙ্গুকে নিয়ে দিচ্ছে না। ফলে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যায় যাতে নিয়ন্ত্রণ আনা হয় তার জন্য পুরনিগমকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলে ধরা হয়। তা না…
Read More
বাতিল বিমানের যাত্রীদের বিশেষ সুবিধা না দেওয়ায় এয়ার ইন্ডিয়াকে কেন্দ্রের নোটিস

বাতিল বিমানের যাত্রীদের বিশেষ সুবিধা না দেওয়ায় এয়ার ইন্ডিয়াকে কেন্দ্রের নোটিস

বিমান চলাচল সংক্রান্ত রীতি লঙ্ঘনের অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়া সংস্থার বিরুদ্ধে।তাই এই সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠাল অসামরিক বিমান মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, উড়ান বাতিল হলে যাত্রীদের বিশেষ কিছু সুবিধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এয়ার ইন্ডিয়া সংস্থাকে। অসামরিক বিমান নীতি  তিন নম্বর ধারা অনুযায়ী, উড়ান বাতিল বা সময় পিছিয়ে গেলে অথবা বিমানে উঠতে বাধা দিলে যাত্রীদের বিশেষ সুবিধা দিতে হয়। এয়ার ইন্ডিয়া সংস্থা সেই সুবিধাই দিতে পারেনি। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বিমান যাত্রীদের স্বার্থরক্ষা এবং সুরক্ষার জন্যই এই নীতি। এক বিশেষ বিবৃতি দ্বারা অভিয়েশন প্যানেলের তরফে  দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের মে মাসে দেশের বেশ কিছু…
Read More
এবার কালীপুজোয় ধূপগুড়িতে বিশেষ আকর্ষণ- চারধাম

এবার কালীপুজোয় ধূপগুড়িতে বিশেষ আকর্ষণ- চারধাম

কালীপুজোয় সিকিমের চারধাম মন্দিরের থিম এবার সেজে উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এসটিএস ক্লাবের ৫৩তম বছরের পুজো মণ্ডপে। শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। উত্তরবঙ্গে কালীপুজোয় বিগ বাজেটের মধ্যে অন্যতম একটি হল ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো। এই পূজো দেখতে বহুদূর- দূরান্তের দর্শনার্থীরা ভিড় জমায়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, জন্মাষ্টমীর দিন থেকে পূর্ব মেদিনীপুরের শিল্পীরা কাঠ, ফাইবারের শিট ও বাঁশ-সহ প্লাইউড দিয়ে পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন। এখন মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।পুজো কমিটির সম্পাদক সুশীল বৈদ্য বলেন,“বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়িকা পুজোর দুদিন আগে এসে পুজো মণ্ডপ উদ্বোধন করবেন।” তাই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। তবে…
Read More
ম্যাচ শেষে টাইম আউট নিয়ে বললেন শাকিব

ম্যাচ শেষে টাইম আউট নিয়ে বললেন শাকিব

সোমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম বার ম্যাচে এক নতুন ধরনের আউট দেখতে পাওয়া যায়। যার নাম ‘টাইম্ড আউট’।অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছে না খেলতে পারার অপরাধে আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার এক ব্যাটার “অ্যাঞ্জেলো  ম্যাথেউজ।” সেই আউটের পর থেকেই শুরু হয় চরম বিতর্ক। ম্যাচের পর সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর এ বিষয়ে শাকিবকে প্রশ্ন করলে শাকিব উত্তরে বলেন , “অ্যাঞ্জেলো মাঠে নামার আগে দলের এক ফিল্ডার তাঁকে আউট এর আবেদন জানাতে বলেন যে তাঁরা আবেদন করলে আউট পেতে পারে।তাই শাকিব আম্পায়ারের কাছে গিয়ে আবেদন করায় আম্পায়ার শ্রীলঙ্কার ব্যাটারকে আউট ঘোষণা করে দেন।শাকিব এও জানান যে  তিন এক যুদ্ধে নেমেছেন। তাই তাঁকে এমন…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আজ বিভিন্ন জায়গায় কালী পূজোর উদ্বোধন হতে চলেছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আজ বিভিন্ন জায়গায় কালী পূজোর উদ্বোধন হতে চলেছে

মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরেই শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলির উদ্বোধন করে আসছেন। কিন্তু এ বছর তাঁর পায়ে চোটের কারণে তিনি মণ্ডপে না গিয়ে বাসভবন থেকে জেলার একাধিক পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন। কিন্তু আগের থেকে তিনি এখন অনেকটা সুস্থ। নবান্নেও যাতায়াত শুরু করেছেন। এছাড়াও চলতি সপ্তাহ থেকেই শহরবাসী কালীপুজোর আবহ টের পেতে শুরু করবেন। সূত্রের খবর অনুযায়ী, আজ বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেরেই বিকেল থেকেই  কালীপুজো উদ্বোধনে বেরবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজো ১২ তারিখ অর্থাৎ রবিবার। তবে মুখ্যমন্ত্রীর হাত ধরেই বুধবার দর্শনার্থীদের জন্য বিখ্যাত পুজোমণ্ডপগুলি আগে থেকেই খুলে দেওয়া হবে এবং শোনা যাচ্ছে, এবার তিনি সশরীরে পূজো মণ্ডপ গুলিতে…
Read More
ধান বিক্রি না হওয়ায় দফতরের ভূমিকায় প্রশ্ন

ধান বিক্রি না হওয়ায় দফতরের ভূমিকায় প্রশ্ন

১ নভেম্বর থেকে ধান কেনা শুরু হয়েছিল।কিন্তু গত চার দিনও সহায়ক মূল্যে কোনও ধান কিনতে পারল না দার্জিলিং জেলা খাদ্য দফতর।  আপাতত ৬টি ধান ক্রয় কেন্দ্র খুললেও শনিবার পর্যন্ত সেই ক্রয় কেন্দ্রগুলিতে কোনও কৃষকই ধান বিক্রি করতে যাননি বলে জানা যাচ্ছে। কিন্তু মহকুমার গ্রামীণ হাটগুলিতে ধান বিক্রি হচ্ছে। অথচ সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি না হওয়ায় দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।অভিযোগ, মিল মালিকদের কাচা ধান নিয়ে অনিহা রয়েছে। তাতে কম চাল হয় বলে দাবি। মিলগুলিকে কুইন্টাল প্রতি ধান থেকে দফতরকে সেদ্ধ চাল ৬৬ এবং আতব চাল ৬৭ কেজি দিতে হয়। কাচা ধানে সেই পরিমাণ চাল না হলে তাঁরা ক্ষতির আশঙ্কা…
Read More