Sonakshi Sarkar

1831 Posts
মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড ও ওষুধ উদ্ধার, এনজেপিতে প্রশাসনের যৌথ অভিযান

মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড ও ওষুধ উদ্ধার, এনজেপিতে প্রশাসনের যৌথ অভিযান

মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এনজেপি থানার গেটবাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে এনজেপি থানার পুলিশ ছাড়াও কৃষি দফতর, খাদ্য দফতর এবং এডি-র আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ক্রেতা বেবি ফুড কিনতে গিয়ে সেটির মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে লক্ষ্য করেন। এরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালানো হয়। দোকানে থাকা বেবি ফুড, ওষুধ এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যায়। এরপর গেটবাজার সংলগ্ন এলাকার আরও কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বিক্রি হওয়া বিভিন্ন সামগ্রীর মেয়াদ ও বৈধতা…
Read More
অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা, ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা, ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা পেয়ে খুশি বাংলার মা বোনেরা। সেই আনন্দেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন মহিলারা। বাজল ধামসা মাদল, আর তার তালে তালে নাচে মেতে উঠলেন তাঁরা। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা - ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির নাগরাকাটা মণ্ডল ২ এর উদ্যোগে আয়োজন করা হয় এই ধন্যবাদ মিছিল। মিছিলে অংশ নেন এলাকার বহু মহিলা। ধামসা মাদলের তালে নাচ গানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মহিলাদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা তাঁদের সংসারের খরচ সামলাতে আর্থিক স্বস্তি দিচ্ছে। এই আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতেই তাঁদের এই আনন্দ মিছিল।
Read More
আলু বস্তার নিচে লুকানো ১৯টি মহিষ! চেকারমারি নাকা চেকিংয়ে পুলিশকে দেখে পালালো চালক, বাজেয়াপ্ত ট্রাক

আলু বস্তার নিচে লুকানো ১৯টি মহিষ! চেকারমারি নাকা চেকিংয়ে পুলিশকে দেখে পালালো চালক, বাজেয়াপ্ত ট্রাক

নাকা চেকিংয়ের সময় খড়িবাড়ী থানার পুলিশের বড়সড় সাফল্য। আলু বহনের আড়ালে বেআইনিভাবে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে খড়িবাড়ী থানার অন্তর্গত চেকারমারি এলাকায় একটি সন্দেহভাজন দশ চাকার ট্রাক (নম্বর WB 73 U 0863) আটক করে তল্লাশি চালাতেই উন্মোচিত হয় এই পাচার চক্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে চেকারমারি নাকা পয়েন্টে রুটিন চেকিং চালাচ্ছিল খড়িবাড়ী থানার একটি বিশেষ টিম। সেই সময় ওই ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। চালক পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এর পর ট্রাাকে উঠে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ট্রাকের ওপরের অংশে সার সার…
Read More
বাঁকুড়ায় পালিত হল বিশ্ব নবী দিবস, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাঁকুড়ায় পালিত হল বিশ্ব নবী দিবস, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

এই বিশেষ দিনটি উপলক্ষে বুধবার বাঁকুড়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উদ্যোগে সদর এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বাঁকুড়ার কেঠারডাঙ্গা মসজিদ চত্বর থেকে শুরু হয়ে স্টেশন মোড়, নতুনগঞ্জ, চকবাজার ও মাচানতলা সহ বাঁকুড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় কেঠারডাঙ্গায় গিয়ে শেষ হয়। দিনটিকে কেন্দ্র করে এ দিন পদযাত্রায় অংশগ্রহণকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল আধা সামরিক বাহিনী ও রাজ্য পুলিশ।
Read More
ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল, ধৃত দুই মহিলা

ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল, ধৃত দুই মহিলা

ভিনরাজ্য থেকে ট্রেনে গাঁজা পাচারের ছক বানচাল করল রেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপি SOG ও এনজেপি-র সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রায় ১৭কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম ফুলমালা দেববর্মা অফমানু (প্রায় ২০) ও রিয়া দেববর্মা (প্রায় ২৬)। দু’জনেই ত্রিপুরার বাসিন্দা।সোমবার গোপন সূত্রে খবর আসে,ডাউন রানি কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনের AC B2 কামরায় তল্লাশি চালান জিআরপি SOG ও এনজেপি পুলিশের আধিকারিকরা। তল্লাশির সময় দুই মহিলাকে আটক করে তাঁদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও একটি পিঠ ব্যাগে তল্লাশি চালানো হয়।সেখান…
Read More
রাখি বন্ধনের আগে শিলিগুড়ি বাজারে রাখির বাহার

রাখি বন্ধনের আগে শিলিগুড়ি বাজারে রাখির বাহার

ভাই-বোনের ভালোবাসার উৎসব রাখি বন্ধন আসন্ন। আর উৎসবের আগে শিলিগুড়ির বাজারে জমে উঠেছে রাখির কেনাকাটা। বাজারজুড়ে দেখা মিলছে নানা রঙ, ডিজাইন ও অভিনব কারুকাজের রাখির। ছোটদের পছন্দের কার্টুন ও আকর্ষণীয় ডিজাইন থেকে শুরু করে বড়দের জন্য ট্রেন্ডি ও নজরকাড়া রাখি—ক্রেতাদের মন টানতে দোকানগুলিতে সাজানো হয়েছে হরেক রকমের সম্ভার। উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বাজারের ব্যস্ততা। ভাইয়ের হাতে ভালোবাসার বন্ধন পরিয়ে দিতে পছন্দের রাখি বেছে নিচ্ছেন বোনেরা। দোকানদারদের মুখেও উৎসবের মরশুমে ভালো বিক্রির প্রত্যাশা।   শিলিগুড়ি বাজারে তাই এখন উৎসবের আমেজ—রঙিন রাখি, কেনাকাটার ভিড়।
Read More
ঝুলন উৎস্বেও চরম মন্দা কৃষ্ণনগরের ঘূর্ণিতে, মাটির পুতুল শিল্প ছেড়ে বিকল্প জীবিকার মুখে মৃৎশিল্পীরা

ঝুলন উৎস্বেও চরম মন্দা কৃষ্ণনগরের ঘূর্ণিতে, মাটির পুতুল শিল্প ছেড়ে বিকল্প জীবিকার মুখে মৃৎশিল্পীরা

ঝুলন উৎসবের ঠিক মুখটিতেও নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী মাটির পুতুল শিল্পে নেমে এসেছে চরম হতাশার ছায়া। ভৌগোলিক নির্দেশক বা জিআই (GI) স্বীকৃতি মিললেও বাস্তব চিত্রে যে সামান্যতম বদল ঘটেনি, কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের দৈনন্দিন জীবনসংগ্রামই তার জলজ্যান্ত প্রমাণ। মরসুমের এই ব্যস্ত সময়েও পুতুল বিক্রি না হওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শিল্পীরা, যার ফলে বাধ্য হয়ে অনেকে শতাব্দিপ্রাচীন ঐতিহ্যবাহী এই পেশা ছেড়ে বেছে নিচ্ছেন বিকল্প রুজি-রুটি। ঘূর্ণি পুতুলপট্টির প্রায় ৩০ বছরের অভিজ্ঞ শিল্পী আনন্দ দাস এবং প্রায় ৫৯ বছর বয়সী বংশানুক্রমিক মৃৎশিল্পী বিমল পালের কণ্ঠে ফুটে উঠেছে এই সংকটের করুণ ছবি। তাঁদের মতে, আগে ঝুলন উৎসব মানেই ছিল মাটির ছোট পুতুল…
Read More
কালীঘাট মন্দিরে এনএসজি-র বিশেষ মহড়া: নিরাপত্তা খতিয়ে দেখতে ২৪ থেকে ২৭ আগস্ট কমান্ডোদের ‘অপারেশনাল রেকনেসাঁ’

কালীঘাট মন্দিরে এনএসজি-র বিশেষ মহড়া: নিরাপত্তা খতিয়ে দেখতে ২৪ থেকে ২৭ আগস্ট কমান্ডোদের ‘অপারেশনাল রেকনেসাঁ’

জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলির (Vital Installations) নিরাপত্তা নিশ্চিত করতে এবং এনএসজি (NSG) সদর দফতরের বিশেষ নির্দেশে কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে শুরু হলো বিশেষ ‘অপারেশনাল রেকনেসাঁ’। জাতীয় নিরাপত্তা রক্ষীর ২৯ এসসিজি (29 SCG, NSG) শাখার পক্ষ থেকে আগামী ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই নিরাপত্তা মহড়া ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এনএসজি-র একটি প্রতিনিধি দল কালীঘাট মন্দির চত্বরে পৌঁছায়। এই বিশেষ রেকনেসাঁ দলে রয়েছেন ১ জন সিনিয়র অফিসার, ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং ১০ জন প্রশিক্ষিত কমান্ডো। এনএসজি-র এই হাই-প্রোফাইল টিমের সঙ্গে যৌথভাবে…
Read More
বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধসহ গ্রেফতার মূল পাণ্ডা ! বাঁকুড়ায় পুলিশের বড় সাফল্য

বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধসহ গ্রেফতার মূল পাণ্ডা ! বাঁকুড়ায় পুলিশের বড় সাফল্য

গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকায় এক রাতে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ওষুধ উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অবৈধ নেশা সামগ্রী সরবরাহ চক্রের মূল পাণ্ডাকে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘরের ভেতরের গোপন আস্তানায় তল্লাশিকয়েক দিন আগেই বাঁকুড়ার কেঠারডাঙ্গা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই একই এলাকা থেকে উদ্ধার হলো নেশার সামগ্রী। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বিশেষ সূত্রে খবর আসে যে কেঠারডাঙ্গা এলাকার…
Read More
পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কমিটি, মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং

পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কমিটি, মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং

দীর্ঘদিনের পাহাড়ের বিভিন্ন সমস্যা ও দাবির সমাধানের লক্ষ্যে অবশেষে শিলিগুড়ির নিউ চামটায় একটি রিসোর্টে অনুষ্ঠিত হল ম্যারাথন বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাহাড়ের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর পাহাড়ের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা জানান, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে এবার একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পঙ্কজ কুমার সিং, যাকে আগেই কেন্দ্র দায়িত্ব দিয়েছিল। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি…
Read More
জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই: নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের মহড়া

জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই: নারায়ণপুর গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের মহড়া

শিল্পাঞ্চলে সম্ভাব্য যেকোনো আপৎকালীন ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত, কার্যকর এবং সমন্বিতভাবে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্য পরিচালনার প্রস্তুতি পরখ করে দেখতে বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। শুক্রবার পুরাতন মালদার নারায়ণপুরস্থিত গ্যাস বটলিং প্ল্যান্টে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একটি মহড়া (মক ড্রিল) সফলভাবে অনুষ্ঠিত হয়। গ্যাস লিক কিংবা অগ্নিকাণ্ডের মতো অত্যন্ত ভয়াবহ জরুরি পরিস্থিতি তৈরি হলে ঠিক কীভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, তা বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয় এই মহড়ায়। দুর্ঘটনাস্থল থেকে দ্রুত আহতদের উদ্ধার, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্ল্যান্ট চত্বর থেকে মানুষদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারীরা। এই মক ড্রিলে…
Read More
শিলিগুড়ির একাধিক হোটেলে মন্ত্রী শংকর ঘোষের আচমকা পরিদর্শন

শিলিগুড়ির একাধিক হোটেলে মন্ত্রী শংকর ঘোষের আচমকা পরিদর্শন

শিলিগুড়িতে একাধিক হোটেলে বিধায়ক ও মন্ত্রী শংকর ঘোষের আচমকা পরিদর্শন শিলিগুড়ি : শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী শংকর ঘোষ আজ শহরের একাধিক হোটেল, লজ এবং রেস্তোরাঁ চত্বরে আচমকা পরিদর্শনে যান। শহরের পর্যটন শিল্প, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষেবার মান খতিয়ে দেখতেই তাঁর এই বিশেষ উদ্যোগ। পরিদর্শনের সময় তিনি হোটেলগুলির অভ্যন্তরীণ পরিচালনা ও পর্যটকদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা সশরীরে পরীক্ষা করে দেখেন।পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পর্যালোচনা আজকের এই পরিদর্শনে গিয়ে মন্ত্রী শহরের প্রধান বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্রগুলিতে অবস্থিত হোটেলগুলির পরিকাঠামো খতিয়ে দেখেন। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি যে সমস্ত বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন : নিরাপত্তা ও সিসিটিভি: হোটেলে আগত অতিথিদের রেজিস্টার…
Read More
রেলের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম অফিস অভিযানের ডাক

রেলের উচ্ছেদের প্রতিবাদে এডিআরএম অফিস অভিযানের ডাক

রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবার আন্দোলনে নামছে ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়ি যৌথ আন্দোলন কমিটি। রেলের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে মিছিল করে এডিআরএম অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে।জানা গিয়েছে, ইন্সটিটিউট মাঠ থেকে জাতীয় পতাকা হাতে মিছিল শুরু করে এডিআরএম অফিসের উদ্দেশ্যে এগিয়ে যাবেন আন্দোলনকারীরা। রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করা, উচ্ছেদের মুখে থাকা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষকে জাতীয় পতাকা হাতে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রেলের জমি ও সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ উচ্ছেদের আশঙ্কায় রয়েছেন। কোনও বিকল্প ব্যবস্থা…
Read More
পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো, ঐতিহ্য মেনে আজও বলির প্রথা

পুরোনো প্রথা মেনেই সূর্যসেন কলোনির ‘মনসা বাড়িতে’ মা মনসার পুজো, ঐতিহ্য মেনে আজও বলির প্রথা

পুরোনো প্রথা ও ঐতিহ্য মেনেই মা মনসার পুজো-অর্চনায় মাতলেন সূর্যসেন কলোনির ‘মনসা বাড়ি’র সদস্যরা। স্বপ্নে পাওয়া বাবা মিন্টু চৌধুরীর হাত ধরে ১৯৫২ সালে শুরু হয়েছিল এই পুজো। সেই পুজো আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করে আসছেন সূর্যসেন কলোনি এ-ব্লকের বাসিন্দা তথা মিন্টু চৌধুরীর ছেলে খোকন চৌধুরী। দীর্ঘদিনের প্রথা মেনে এই বাড়িতে আজও বলির আয়োজন করা হয়। তবে আয়োজকদের দাবি, সম্পূর্ণরূপে মা মনসার উদ্দেশ্যেই এই বলি দেওয়া হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতি চলে আসছে। মঙ্গলবার মা মনসার পুজোকে ঘিরে সূর্যসেন কলোনিতে ছিল সাজো সাজো রব। এলাকার বিভিন্ন বাড়িতেও মনসা পুজোর আয়োজন হওয়ায় সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে…
Read More