17
Aug
সোমবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিকের দানার বস্তায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। কারখানার পাশেই রয়েছে একাধিক কারখানা ও গুদাম। ফলে…
