Sonakshi Sarkar

1854 Posts
নদীয়ার শান্তিপুরে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ বিশেষ ক্যাম্প

নদীয়ার শান্তিপুরে তৃণমূলের ‘উন্নয়নের সংলাপ’ বিশেষ ক্যাম্প

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের প্রায় একশটিরও বেশি প্রকল্পের এবং রাজ্যজুড়ে উন্নয়নের খতিয়ান নিয়ে এবার উন্নয়নের সংলাপ বিশেষ ক্যাম্প করছে তৃণমূল কংগ্রেস। এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে সেরকমই উন্নয়নের সংলাপ নিয়ে বাড়ি বাড়ি এবং বিশেষ বিশেষ জায়গাতে আলোচনা চক্রের মধ্যে দিয়ে উন্নয়নের সংলাপ করছে তৃণমূল কংগ্রেস। এদিন হরিপুর অঞ্চলের বাবলাবন বারোয়ারী মন্দিরে আলোচনা সভা তারপর নৃসিংহপুর ৫২ হাত পৌষ কালী মাতার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করে এবং ২০২৬ এ বিপুল ভোটে মমতা বন্দোপাধ্যায় কে জয়ী করে পুনরায় মুখ্যমন্ত্রীর পদে আসীন করার জন্য মায়ের কাছে মঙ্গল আরতি এবং পুজো দিলেন শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ। তৎসহ উন্নয়নের…
Read More
শিলিগুড়িতে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস আজ

শিলিগুড়িতে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস আজ

শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের অন্তর্গত চাঁদ মনি এলাকায় মোট ১৮ একর জমির ওপর তৈরি করা হবে মন্দির। মনে করা হচ্ছে এই মন্দির তৈরি হলে উত্তর-পূর্ব ভারতে ধর্মীয় পর্যটন শিল্পে আরো গতি আসবে।
Read More
প্রধানমন্ত্রীর সফরের আগে মালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার যুবক

প্রধানমন্ত্রীর সফরের আগে মালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার যুবক

প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে মালদহে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার এক যুবক। ঘটনায় মালদহের রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ সফলতা পেয়েছে। সামসি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যুবককে ধরে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত যুবকের নাম উসতম রায়(২৬)। মালদা শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। উদ্ধার হয়েছে ২টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি। প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে সর্বত্রই কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। সামসি রেল স্টেশন এলাকায় ধরে পুলিশ।
Read More
লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন

লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন

সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল রক পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকাবাসী একটি ক্যানেলের ধারে সাপটিকে দেখতে পাচ্ছিলেন। প্রচণ্ড শীতের দাপটে এদিন সকালে রোদ পোহাতে বেরিয়ে আসে বিশাল আকৃতির ওই রক পাইথনটি। সাপটিকে রোদ পোহাতে দেখে আতঙ্কিত স্থানীয়রা প্রথমে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষি বিশ্বাসকে বিষয়টি জানান। তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে খবর দেন। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকবার সাপটি লুকিয়ে পড়লেও, আজ স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় অবশেষে সেটিকে ধরতে সক্ষম হন বনকর্মীরা। পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীরা রক পাইথনটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,…
Read More
রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ির হাইকোর্ট সার্কিট বেঞ্চ ভবন

রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ির হাইকোর্ট সার্কিট বেঞ্চ ভবন

উদ্বোধনের আগে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ভবনের। তার‌ই প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন ভবন পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভবনের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি প্রায় শেষের‌ পথে। সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য দেখার জন্য সন্ধে‌ নামলেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের…
Read More
গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ

গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ

বিভিন্ন জায়গায় নিপা ভাইরাস সংক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মিলতেই সতর্কতায় রাজ্যের স্বাস্থ্য দফতর। এর প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে এই মারাত্মক ভাইরাসকে কেন্দ্র করে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কর্তা চিকিৎসক ডা. অসীম হালদার জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা এসেছে। সেই নির্দেশ মেনেই গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “কোনও ধরনের সংক্রমণের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নিপা সহ অন্যান্য ভাইরাসজনিত রোগের মোকাবিলায় স্বাস্থ্য দফতর সম্পূর্ণ প্রস্তুত।”নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। পাটকাতা কলোনি-সহ শহরের একাধিক এলাকায় একই ছবি ধরা পড়েছে। স্বাস্থ্যকর্মীরা সাধারণ…
Read More
মোদির সফর ঘিরে মালদা টাউন স্টেশনে চূড়ান্ত প্রস্তুতি

মোদির সফর ঘিরে মালদা টাউন স্টেশনে চূড়ান্ত প্রস্তুতি

মাঝে আর মাত্র এক দিন দিন৷ তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন৷ সেদিকে লক্ষ্য রেখে আপাদমস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ৷ রাতদিন এক করে চলছে কাজ৷ সেসব কাজের তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা৷ রেল সূত্রে জানা যায় ১৬ জানুয়ারি মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক৷ ১৫ থেকে ১৭ জানুয়ারি স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না৷ ১৬ জানুয়ারি মালদায় পৌঁছোচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে…
Read More
মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ। আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা। ফিতা কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন। এই কার্যালয়ে থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ের…
Read More
এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকচক্রের ছক ভেস্তে দিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান। এদিন দুপুরে এই অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ভরত মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ির সাউথ কলোনি এলাকায় দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভরত মণ্ডলকে…
Read More
গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের তপস্যা ও রহস্যময় উপস্থিতি, তীর্থযাত্রীদের কৌতূহলের কেন্দ্রে আখড়া

গঙ্গাসাগরে নাগা সন্ন্যাসীদের তপস্যা ও রহস্যময় উপস্থিতি, তীর্থযাত্রীদের কৌতূহলের কেন্দ্রে আখড়া

গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল গঙ্গাসাগর। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এই তীর্থভূমি পরিণত হয়েছে আধ্যাত্মিকতার মহাসমুদ্রে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে নাগা সন্ন্যাসীদের কর্মকাণ্ড ও জীবনযাপন। ছাই মাখা দেহ, জটাধারী কেশ, হাতে ত্রিশূল কিংবা ডমরু - নাগা সন্ন্যাসীদের এক ঝলক দেখতেই ভিড় জমাচ্ছেন তীর্থযাত্রীরা। হিমেল ঠান্ডা আর কনকনে হাওয়া উপেক্ষা করে নিরাবরণ শরীরে নির্বিকারভাবে ঘোরাফেরা করছেন তাঁরা। নাগা সন্ন্যাসীদের মতে, শরীর নয় আত্মাই আসল আর লজ্জা ও ভয় সবই মায়া। শৈব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নাগা সন্ন্যাসীরা সংসার, পরিবার ও সামাজিক বন্ধন ত্যাগ করে আত্মসাধনায় ব্রতী হন। দীক্ষার সময় প্রতীকীভাবে নিজের ‘মৃত্যু’ ঘটিয়ে তাঁরা শুরু করেন নতুন এক জীবন। দিনের…
Read More
মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তি তে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পূজা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিয়ম দিতে মেনে চলছে পৌষ সংক্রান্তির বাস্তু পূজা। ছোট থেকে বড় সকলেই পৌষ সংক্রান্তিতে বাস্ত পুজোয় মেতে উঠেছেন। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু-শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোরা। কনকনে শীত, এইর মাঝে উলু-শঙ্খ ধ্বনি, ঘড়ির কাটায় ভোর তিনটা। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে,…
Read More
শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

আগামী শুক্রবার শিলিগুড়িতে  মমহাকাল মহাতীর্থ ধামের শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা তুঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হতে চলা এই ঐতিহাসিক অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছুই চলছে চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ, মহাকাল তীর্থ ধামকে ঘিরে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনার অপেক্ষায় শহর।
Read More
মা*রা গেলেন মহালয়ার সেই অসুর

মা*রা গেলেন মহালয়ার সেই অসুর

দীর্ঘদিন ধরে রোগ ও আর্থিক অবস্থা খারাপ থাকায় ঠিকমতো খাওয়া এবং চিকিৎসা না জোটায় একপ্রকার অবহেলায় মর্মান্তিক মৃত্যু হল মহালয়ার একসময় দোর্দন্ড প্রতাপ অসুরের ভূমিকায় অভিনয় করা অমল চৌধুরী। অশোকনগরের বাসিন্দা বছর ৬৬ আমলের বাড়ির তালা ভেঙে ঘর থেকে আজ সকালে নিথর দেহ উদ্ধার হয়। শুধু মহালয়া নয় বেশ কিছু সিনেমা ও মেগাতেও অভিনয় করেছেন অমল বাবু।এসব কথাই মনে পড়ছে প্রতিবেশীদের। কয়েক বছর ধরে তার আর্থিক অবস্থার কথা ভেবে অনেকেই সাহায্য করেছেন তবে বেশ কিছুদিন ধরে তিনি একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে গিয়েছিলেন। অবিবাহিত অমলবাবু এই বাড়িতে একাই থাকতেন। আজ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অশোকনগর থানার তরফে দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে।
Read More
সংক্রান্তির বাজারে ঐতিহ্য বনাম বাস্তবতা – দামের চাপে বদলাচ্ছে কেনাকাটার ছবি, জীবিকা সংকটে ফুটপাথের ব্যবসা

সংক্রান্তির বাজারে ঐতিহ্য বনাম বাস্তবতা – দামের চাপে বদলাচ্ছে কেনাকাটার ছবি, জীবিকা সংকটে ফুটপাথের ব্যবসা

মকর সংক্রান্তি বাঙালির কাছে শুধু উৎসব নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু এবছর সেই ঐতিহ্যের বাজারেই স্পষ্ট হয়ে উঠছে বদলে যাওয়া বাস্তবতার ছবি। উৎসবের আমেজ থাকলেও, কেনাকাটায় আগের মতো উচ্ছ্বাস নেই - দামের চাপ নতুন করে ভাবাচ্ছে সাধারণ মানুষকে। বাজারে পিঠা-পায়েসের প্রধান উপকরণ চালের গুঁড়া ও খেজুর গুড়ের দাম বেড়েছে চোখে পড়ার মতো। ফলে অনেক ক্রেতাই প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে কেনাকাটা করছে। কেউ কেউ বাড়িতে পিঠা তৈরির বদলে প্রস্তুত পিঠার দিকেও ঝুঁকছে, যাতে খরচ কিছুটা কমানো যায়। এতে বদলাচ্ছে সংক্রান্তির কেনাকাটার চেনা ছবিটাই। অন্যদিকে, উৎসবের বাজারে সবচেয়ে অনিশ্চিত অবস্থায় রয়েছেন রাস্তার ধারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। যাঁরা…
Read More