Sonakshi Sarkar

1854 Posts
ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার

ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। মালদহ জেলার ইংরেজ বাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। ইংরের বাজার থানার পুলিশ ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে। মোট ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার।
Read More
৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

৪৩তম বর্ষে বিশেষ থিমে আগেভাগে পুজোর প্রস্তুতি জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের

বাজলো পুজোর ঘন্টা! বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়িতে দুর্গোৎসবের সূচনা করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। এবারের ৪৩তম বর্ষে পদার্পণ করল ক্লাবের পুজো। বরাবরের মতো এবারও বিশেষ চমক থাকছে তাদের থিমে। বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দিরের আদলে মন্ডপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবারও সৃজনশীল থিম ও বিশাল বাজেট নিয়ে এগোচ্ছে এই পুজো। দীর্ঘ সময় ধরে মণ্ডপ নির্মাণের প্রয়োজন হওয়ায়, শিলিগুড়ির মধ্যে সর্বপ্রথম খুঁটি পুজো সারল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অভিজিৎ কুমার রায়, সম্পাদক সুশান্ত সরকার, ক্লাব সম্পাদক অভিজিৎ কর্মকার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরও…
Read More
ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন

ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন

সীমান্তে ভারত পাকিস্তান সংঘাতের আবহে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা ও কারফিউ জারি করল প্রশাসন। কারফিউ নিয়ে ইতিমধ্যে দিনহাটা মহাকুমা শাসকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত আগামী ৩০ শে জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধি নিষেধ থাকছে। বিশেষ করে সীমান্ত এবং সীমান্ত থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে আগামী ৬০ দিনের জন্য রাত নয়টা থেকে পরের দিন সকাল ৬ঃ০০ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কোনরকম পরিবহন নিষিদ্ধ। পাশাপাশি সীমান্তের…
Read More
সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা, গ্রেফতার সিকিমের যুবক

সোশ্যাল মিডিয়ায় কো-পাইলট সেজে প্রতারণা, গ্রেফতার সিকিমের যুবক

সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে নিজেকে কো-পাইলট পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ও সোনা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল সিকিমের এক যুবক। ধৃতের নাম হেমন্ত শর্মা, বয়স প্রায় ৩০। জানা গেছে, সে সিকিমের প্যাকিয়ং এলাকার বাসিন্দা এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত ছিল। অভিযোগ, হেমন্ত শর্মা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের ছবি এডিট করে পাইলটের পোশাকে সাজিয়ে ইনস্টাগ্রাম ও ডেটিং অ্যাপে প্রোফাইল তৈরি করে। এরপর বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে, তাদের বিশ্বাস অর্জন করে অর্থ ও গহনা আত্মসাৎ করত। সূত্রের খবর অনুযায়ী, এখনো পর্যন্ত অন্তত ৩০০ জন তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তারই মধ্যে এক নার্সের…
Read More
ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে লাড্ডু বিতরণ জলপাইগুড়ি দাদা ভাই ক্লাবের সদস্যদের

ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে লাড্ডু বিতরণ জলপাইগুড়ি দাদা ভাই ক্লাবের সদস্যদের

পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, জলপাইগুড়িতে লাড্ডু বিতরণ করছে দাদা ভাই ক্লাবের সদস্যরা। শুক্রবার রাতে তারা লাড্ডু বিতরণ করার পাশাপাশি সেনাবাহিনীদের পাশে থাকার বার্তা দেন। এই প্রসঙ্গে দাদা ভাই ক্লাবের সভাপতি তথা জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি জানান, এখন পর্যন্ত পাকিস্থানের হামলার জবাব যে ভাবে সাফল্যের সঙ্গে দিয়েছে ভারতীয় সেনা ,তাতে আমরা গর্বিত।
Read More
ভারত-পাক পরিস্থিতি নিয়ে ভাবিত আমির! কোন বড় সিদ্ধান্ত নিলেন তারকা?

ভারত-পাক পরিস্থিতি নিয়ে ভাবিত আমির! কোন বড় সিদ্ধান্ত নিলেন তারকা?

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতির প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। বাদ পড়েনি বিনোদন জগৎও। আগামী দিনের পরিকল্পনায় নানা বদল আনছেন ভারতীয় ছবির নির্মাতারা। এ বার সিদ্ধান্তে বদল আনলেন আমির খানও। আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বহু প্রতীক্ষার পর, অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। আমির খানের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে, “সীমান্তে যা ঘটছে এবং সারা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই আমির…
Read More
ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত গোটা দেশ! এই পরিস্থিতিতে হঠাৎ কেন আমেরিকা যাচ্ছেন কঙ্গনা রনৌত?

ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত গোটা দেশ! এই পরিস্থিতিতে হঠাৎ কেন আমেরিকা যাচ্ছেন কঙ্গনা রনৌত?

পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। সূত্রের খবর, এর মধ্যেই দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঙ্গনা যাচ্ছেন হলিউডে। বলিউডে তাঁর অভিনয় বহুল প্রশংসিত। এ বার হলিউডে কাজ করতে চলেছেন কঙ্গনা। একটি ভৌতিক ছবির প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। ছবির নাম ‘বি দ্য ইভিল’। এই ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজ়ে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ় স্ট্যালোন। সম্প্রতি বিদেশি ছবির উপরে ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই ছবির শুটিং-এর জন্য নিউ ইয়র্ককেই বেছে নিয়েছেন ছবির নির্মাতারা। ছবির পরিচালনা করছেন অনুরাগ রুদ্র। খুব…
Read More
সেনাবাহিনীর মঙ্গল কামনার জন্য পূজার আয়োজন

সেনাবাহিনীর মঙ্গল কামনার জন্য পূজার আয়োজন

বিজেপি নেতা ও কর্মীদের উপোস থেকে সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো অনুষ্ঠিত হলো সারা ভারতের সাথে জলপাইগুড়িতে ও। ভারতীয় সেনা বাহিনীর সুরক্ষা ও মঙ্গল কামনায় জলপাইগুড়ি কদমতলা শ্যাম মন্দিরে পূজা, জলপাইগুড়ি বিজেপি মন্ডল ১ র পক্ষ থেকে। আজকের পুজো দেবাতে উপস্থিত ছিলেন বিধানসভার co কনভেনর বাপি রায়,জলপাইগুড়ি বিজেপি মন্ডল ১র সভাপতি মনোজ কুমার শাহ, সাধারণ সম্পাদক পারিজাত গোষ এবং মন্ডল ১ র কার্যকর্তা রা। সেনা বাহিনীর মঙ্গল কামনায় প্রার্থনা ও করা হয় আজকে।
Read More
৪৪টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন শিলিগুড়ি থানার পুলিশ

৪৪টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করলেন শিলিগুড়ি থানার পুলিশ

প্রচুর মোবাইল ফোন উদ্ধার  উদ্ধার হয় ৪৪টি মোবাইল ফোন। এরপর শিলিগুড়ি থানায় মোবাইল ফোন চুরি এবং হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই সমস্ত অভিযোগে থাকা মোবাইলের আই,ই,এম,আই নম্বরের সাথে উদ্ধার হওয়া মোবাইলের আই,ই,এম,আই নম্বর মিলিয়ে মালিকের খোঁজ চালায় শিলিগুড়ি থানার পুলিশ। আজ শিলিগুড়ি থানায় উদ্ধার হওয়া ৪৪টি মোবাইলের প্রকৃত মালিক কে ডেকে তাদের হাতে সেই সমস্ত মোবাইল ফোনগুলি তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি রবিন থাপা, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ওই ৪৪ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে দুষ্কৃতীদের হেফাজত থেকে উদ্ধার হওয়া…
Read More
আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি সেন্টারে চাল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা

আলিপুরদুয়ারে অঙ্গনওয়াড়ি সেন্টারে চাল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা

আলিপুরদুয়ারের নোনাই শোভা গঞ্জের পুরান রাস্তা এলাকায় এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে চালের বস্তা চুরিকে কেন্দ্র করে এলাকাবাসী ও সেন্টারের দায়িত্বে থাকা কর্মীর মধ্যে ব্যাপক গন্ডগোল বাঁধে। প্রত্যক্ষদর্শী কল্পনা বিশ্বাস জানান, ভোর পাঁচটায় তিনি মামনি দাস ও তার স্বামীকে সেন্টার থেকে একটি ৫০ কেজির চালের বস্তা নিয়ে যেতে দেখেন। মামনি জানান সেন্টারের দিদিমণি ইলা রায় তাকে বস্তাটি নিতে বলেছেন। তবে, এলাকাবাসী দিদিমণির অনুমতিকে বিশ্বাস করেননি।সেন্টারের দায়িত্বে থাকা ইলা রায় পৌঁছালে এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। রায় অবশ্য চাল চুরির অভিযোগ অস্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ, সেন্টার থেকে দেওয়া খাবার নিম্নমানের ও প্রায়শই পোকাযুক্ত থাকে। তারা জানান,…
Read More
শিলিগুড়ির ধিমান নন্দীর বাড়ি গেলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির ধিমান নন্দীর বাড়ি গেলেন মেয়র গৌতম দেব

ধীমানের পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরে সব রকমের সাপোর্ট দিয়ে আসছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকা মেধাবী ছাত্র ধীমান এর খবর পেয়েছিলেন মেয়র। এরপর মেয়র পঠন-পাঠনসহ নানান দিক থেকেই ধীমানের পাশে ছিলেন। ধীমানের পরিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সহযোগিতায় খুশি। ধীমান আইআইটি মাদ্রাসে তার উচ্চশিক্ষা সম্পন্ন করল। বর্তমানে ধীমান পিএইচডি করছেন। usa-এর ইউনিভার্সিটি অফ কলোরাণ্ডো বোল্ডারে। আজ সকালেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পৌর নিগমের মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অনেকেই গিয়েছিলেন ধীমানের বাড়িতে। শিলিগুড়ির মেয়রের সহযোগিতা কোনদিন ভুলবো না এমনটাই জানান ধীমান এবং তার মা। অপরদিকে মেয়র বলেন মেধাবী ছাত্রদের পাশে আগেও…
Read More
পেনশন বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বিডিও দপ্তরের সামনে

পেনশন বৃদ্ধির দাবি নিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির বিডিও দপ্তরের সামনে

বিভিন্ন দাবিতে সদর বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশন সমিতির। পেনশনাস সমিতির সদস্যদের পেনসন বাড়ানো সহ আরোও বিভিন্ন দাবি নিয়ে আজ সদর বিডিও এর দপ্তরে সারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী পেনসনাস সমিতি জলপাইগুড়ি। এই বিষয়ে পশ্চিম বঙ্গ রাজ্য সরকারী পেনসনাস সমিতি সম্পাদক গৌরাঙ্গ রায় বলেন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন অসুবিধা আমাদের রয়েছে সাথে বেড়েছে ঔষধ পত্রের দামও তাইপেনশন টিও বাড়ানোর দাবি রাখেন তিনি।
Read More
জিতি চা বাগানে খাঁচায় আটকা পড়েছে একটি চিতাবাঘ

জিতি চা বাগানে খাঁচায় আটকা পড়েছে একটি চিতাবাঘ

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে খাচার মধ্যে রাখা ছাগল খেতে এসে খাঁচা বন্দী হলো একটি চিতাবাঘ।  এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে চিতাবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে চা বাগানে গত একমাস আগে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল খুনিয়া রেঞ্জের বন কর্মিরা। এরপর এদিন সকালে বাগানের ৩নং সেকশনে শ্রমিকেরা কাজ করতে এসে খাচায় বন্দী হওয়া চিতা বাঘ টিকে দেখতে পায়। এরপরই খবর পেয়ে বেলা খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন চিতা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
Read More
শিলিগুড়িতে এসএসবি-র সিভিল ডিফেন্স মহড়া, অংশ নিচ্ছে হাজারের বেশি শিক্ষার্থী

শিলিগুড়িতে এসএসবি-র সিভিল ডিফেন্স মহড়া, অংশ নিচ্ছে হাজারের বেশি শিক্ষার্থী

শিলিগুড়ির কালামজোট এলাকার আলফোসো স্কুলে ৪১তম ব্যাটালিয়নের এসএসবি (সশস্ত্র সীমা বল)-র পক্ষ থেকে এক বৃহৎ সিভিল ডিফেন্স মকড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় অংশ নিচ্ছে হাজারেরও বেশি ছাত্রছাত্রী, যাদের সজাগ ও সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যুদ্ধকালীন মহড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল শেখানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত থেকে প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হয়। ৪১তম ব্যাটালিয়নের এই উদ্যোগে শুধু শিক্ষার্থীরাই নয়, স্কুলের শিক্ষক ও কর্মীরাও অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই মহড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এসএসবি-র আধিকারিকরা।
Read More